-
আমার জবানবন্দি-০৩
ওটি থেকে তাকে বের করা হয়েছিলো বেশ কিছুক্ষন আগে। নাকের অপারেশন। অবজারভেশন কক্ষে রাখা হয়েছে। নার্স বলেছে একটু পরেই দেখা করা যাবে। অপারেশন সাকসেসফুল হলেও ধকলটা একটু বেশিই দীর্ঘস্থায়ী হয়েছে। নাক থেকে ক্রমাগত রক্ত ক্ষরণ চলছিলো। এ নিয়ে সবাই খুব চিন্তিত। এতো কিছু মধ্যেও তার মনে একটা পরম আকাঙ্ক্ষা কাজ করছিলো। আর তা হলো একজন…
-
সংলাপ / সাইফ আলি
:তুমি কি শুনেছো মেঘ যন্ত্রটা বিকল হয়েছে রাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা অসম্ভবের খাতে ঘুরে গেছে, তবে বৃষ্টি আনার ব্যর্থ চেষ্টা ছাড়ো চারিদিকে এই খরার রাজ্য বেড়েই চলেছে আরো। তুমি বলেছিলে সম্ভাবনায় ভাসছে বর্তমান আগামীর দিকে তাকিয়ে ভীষণ হাসছে বর্তমান তুমি কি তাহলে সত্যের থেকে বহু দূরে আছো পড়ে তোমার সকল আশার পিলার কোন ঝড়ে গেলো…
-
চোখের বয়ান / সাইফ আলি
চোখের বয়ান শুনে থেমে যায় মেঘ ঝরে পড়ে অবিরাম জলজ আবেগ মুখ থেকে তবু তার সরলো না রা দ্বিধার দোলায় তাই দুলছে দু’পা শরীর তো থেমে গেছে তবু এই মন চুপি চুপি প্রণয়ের করে আয়োজন…
-
-
মৃত্যু / সাইফ আলি
হিং টিং ছট ঘাড় মট মট চেটেপুটে খেয়ে নিল ভাবনার জট। এখন আর দম নেই শনি কিবা সোম নেই সব চুপচাপ, ঠান্ডা-শীতল সব নেই উত্তাপ।।
-
পাপী / সাইফ আলি
আমার উঠোনে তোমার পায়ের ছাপ নেই হয়তো মনের চৌকাঠে কোনো পাপ নেই কিন্তু একথা ভুল হবে তুমি বললেই- ভুল ছিলো ঠিক, সে ভুলের অনুতাপ নেই। তোমাকে যে চায় তার চাওয়াটাই পাপ হলে সেই পাপ দিয়ে পাপ করা কলা কৌশলে তার চেয়ে আরো বড়ো পাপ, প্রেম দেখলেনা দেখলে প্রেমের উত্তাপ।
-
ইনকিলাব / সাইফ আলি
যখন তুমি ভাবলে কেউ আর নেই বৃক্ষের মতো, আগলে রাখে ছায়া দেয় বুক চেতিয়ে দাঁড়ায় প্রচন্ড রোদে… বাগ দেয়া মোরগেরা শহরের মতো ঘুমিয়ে পড়েছে ভোরে, ভাঙাবে না ঘুম। রক্তে মরিচা ধরেছে ভেবে অসহায় এদিক সেদিক ঘুরে ফিরে বসে গেলে সমান্তরালে মাটির… মাটি তোমাকে শুনিয়ে দিলো শত সহস্র বছরের ইতিহাস- ইনকিলাব, ক্ষয়, পরাজয়, অতঃপর আবার ইনকিলাব……
-
নির্বাচন / সাইফ আলি
: আমতা আমনা নামতা ছাড়ুন ক্লিয়ার করে কওয়া দরকার, জান যায় যাক তবুও জনাব নির্বাচনটা হওয়া দরকার। : কিন্তু জনাব, নির্বাচনের কান ধরে নাচাচ্ছে খুব বান্দরে। : ও, তাই নাকি ও সব ফাকি ভুল কথা ষড়যন্ত্রের মূল কথা। : কিন্তু যারা লাশ হলো… : ছাড়ুন মশাই, তার চে বলুন গনতন্ত্রের চাষ হলো।
-
যেমন খুশি তেমন সাজো / সাইফ আলি
যেমন খুশি তেমন সাজো, সাজতে কারো মানা? না না; সাজতে পারো নতুন জামাই সাজতে পারো কানা। সাজতে পারো কলুর বলদ সাজতে পারো শেয়াল, যেমন খুশি তেমন সাজো নামটা রাখো খেয়াল সাজতে পারো কর্তা দেশের কিংবা উকিল বাবু, অথবা খুব বীর পালোয়ান বিশালদেহী শাবু। ইচ্ছে হলে মন্ত্রি হবে আমলা হলেও চলে, ফাইল হাতে পকেট কাটে দেখাও…
-
আত্মার সংকটে / সাইফ আলি
তোমার বাগানে যে ফুল ফোটেনি তার দিকে কেনো দৃষ্টি তোমার; তুমি কি ভুলেছো শত বছরের মাটি মানুষের কৃষ্টি তোমার? তুমি কি ভুলেছো ধানের খেতের আইল মাড়িয়ে ছোটা রাখাল তুমি কি ভুলেছো আম মৌসুম, জাম, লিচু আর তাল কাঠাল- তুমি কি ভুলেছো পিঠার আসর, দেশি মোরগের গোস-রুটি, বৃষ্টি দিনের গরম খিচুড়ি, নারকেল পিঠে; হুটোপুটি!! গরুর দুধের…
-
ভেলকি বাবা / সাইফ আলি
লাগ ভেলকি লাগ চোক্ষে-মুখে লাগ বেশভুসা য্যান বকের লাহান চরিত্রে ক্যান দাগ!! ডানরে বলেন বাম, বাবাজি বামরে বলেন থাম, সবার আশা পূর্ণ হবে কেবলি দেখলাম। হাসেন-কাশেন-নাচেন বাবা লুঙ্গি উচিয়েই, ঝোপ বুঝে কোপ, মিথ্যে আরোপ তার ধারে কেউ নেই। বাজনা বাজে বাদ্য বাজে বগল বাজে বাবার, চিনছো তো ঠিক? তোমার ঘরেও পাকাচ্ছ তার খাবার! লাগ ভেল্কি…
-
নায়ক এবার মঞ্চে প্রবেশ করো / সাইফ আলি
নায়ক এবার মঞ্চে প্রবেশ করো- শোনাও তোমার নতুন ইশতেহাার, নায়ক এবার শপথ বাক্য পড়ো- রোখার সাধ্য কার… পায়রা এখানে মেলছে না ডানা পরাধীন এ আকাশ, নতুন আঁধার ঘিরেছে ক্রমেই; শুনছো কি উল্লাস? নায়ক এবার মঞ্চে প্রবেশ করো- ঘর পোড়া সব তাকিয়ে তোমার দিকে, নায়ক এবার শপথ বাক্য পড়ো- শুনে যাক দাম্ভিকে… চোখের কাগজ বৃষ্টিতে ভেজা …
-
তোমাকে বুঝতে / সাইফ আলি
তোমাকে বুঝতে ফুল বোঝা হলো; ভুল বোঝা হলো… তোমাকে বুঝতে- বোঝা হলো সব অলিক চিন্তা ঘুমহীন রাত; মনে পড়ছিলো তোমার আমার পুরাতন দিন, সব সাক্ষাত- তোমাকে বুঝতে বোঝা হয়ে গেলো সীমানা প্রাচীর চোখের আড়ালে অন্য ভাষার কথোপকথন এক শব্দের হাজার অর্থ বোঝা হয়ে গেলো; বুঝেছি তবুও বোঝা হয়ে গেছে হৃদয় এখন। তোমাকে বুঝতে ফুলের দোকানে…
-
ক্রসফায়ার / সাইফ আলি
১ ক্রসফায়ারে মরলো এবার কার ছেলে; খোঁজ পেলে? ২ আজ কোনো আদালত মানি না র্যাব আছে আমাদের দোস্ত, মানুষেরা ভাত খায় ডাল খায় র্যাব খায় কাঁচা কাঁচা গোস্ত। ৩ টুনা বলে টুন টুন টুনি বলে টুনা পুলিশেরা খুন করে খায় ডিম ভুনা। আগডুম বাগডুম বাংলার র্যাবে ধরে-মারে-করে গুম রসায়ন ল্যাবে। আইনের রসায়নে হাত খুবই পাকা,…
-
বৃষ্টির রাতে / সাইফ আলি
বৃষ্টির রাতটাকে ভাগ করি এসো আমি কিছু ভালোবাসি, কিছু ভালোবেসো… বৃষ্টির রাতে নেই ক্লান্তির ঘুম আছি তুমি-আমি আর রাত নিজঝুম। ছল ছল চোখে তুমি আষাঢ়ের মেঘ পুষে রেখেছিলে যেই কাজলা আবেগ সে আবেগ ঝরঝর বুকের পাড়াতে ঝরে যাক আজ এই বৃষ্টির রাতে। তুমি কি পাচ্ছ ভয় কাঁপছো দ্বিধাতে এই চোখে রাখো চোখ হাত রাখো হাতে…
-
ভালোই হতো রাতের মতো / সাইফ আলি
ভালোই হতো রাতের মতো হতাম যদি অন্ধ মনের ভিতর থাকতো না আর সাক্ষ্যি হওয়ার দন্দ্ব। সব খেয়ে ফের আমার ভাগের- বলতে কিছু খাইনি। আক্ষেপে তো দিন যেতো না- ‘আমিই শুধু পাইনি।’ কারোর চোখের নীলাভ শোকের থাকতো ভাষা অজানা; জেনেই এখন ভুল করেছি কাটছে না তাই দোটানা। তোমরা যারা আপন তারা ভাতের হাড়ি ভাগ করো সামান্যতে…
-
আমজনতার পাল্লা / সাইফ আলি
“ঘোলা করি পানি বানাই কাহিনী এরপর মারি তেশটা, খেলাতো এখনো শুরুই হয়নি পড়ে আছে গোটা শেষটা।” টাকা টাকা টাকা নেই টাকা; ফাঁকা রাজকোষ… আহ কি সততা মহান সে তোতা ভোতা মুখে বলে- তার দোষ। কে যে সেই তিনি এখনো দেখিনি, না দেখে বুঝেছি বেশটা; এভাবেই বুঝি লুটে পুটে খাবে হারামীরা গোটা দেশটা। যেতে নাই যেতে…
-
অবাক লাগে / সাইফ আলি
আমার মায়ের জায়নামাজের প্রান্ত ধরে দাঁড়িয়ে আছি তাকিয়ে আছি সবুজ শ্যামল মাঠের দিকে; ঘাটের দিকে এখন তো আর নৌকা বোঝায় সুখ আসে না আগের মতো মূক হয়ে যায় ইচ্ছেগুলো, ঘাসের কাছে বিকেল হলেই; কষ্ট আসে ঠোঙায় ভরে বিভৎস এক লাশের শরীর; শরীর টা কার জানতে বড় ইচ্ছে করে, চোখ বুজে যায়; বিকাল বেলার ফুলের মতো…
-
ঘটনা ঘটছে যা… রটনা রটছে কি তা?? / সাইফ আলি
তনু হত্যা নিয়ে কিছু প্রশ্নের উদয় হচ্ছে মনের মধ্যে… তার আগে বলে নিই যারা বলছেন সেনাক্যাম্পের মধ্যে সেনাবাহিনীর কেউ ছাড়া এ কাজ সম্ভব না তাদের সাথে আমি একমত হতে পারলাম না। কারণ, পিলখানায় এতোজন উচ্চ পদস্থ কর্মকর্তা তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে পারেননি আর এটা তো খুব সামান্য ব্যপার। সেনাক্যাম্পগুলোকে আমরা যতটা সুরক্ষিত ভাবছি বাংলাদেশের শত্রুরাও…
-
উল্টোকথা / সাইফ আলি
যখন বাঘেরা তার ধারালো নখ আর দাঁতের কার্যকারিতা পরখ করলো তুমি তাদের নির্মমতার বিরুদ্ধে কি দারুণ লেখে গেলে সুপেয় রচনা হায়েনার নির্ধারিত রিজিকে দেখলে চরম হিংস্রতা অথচ, একদল হরীণ যখন কচকচ চাবিয়ে গেল ঘাসের শরীর সবুজ লতাগুল্মের লকলকে ডগা…. তোমরাই উল্টোকথা শুনিয়ে দিলে খুব মুখে তুলে তোমরাই খাইয়ে দিলে প্রেমফল বাদামের ভ্রুণ…!!!!