• বেড়ে ওঠার এই লোকালয় / সাইফ আলি

    ছোট্ট আমার বেড়ে ওঠার এই লোকালয় দোল দিয়েছে বোল দিয়েছে মিথ্যে তো নয় বুক পেতে সে চলতে পথে রাস্তা দিল জীবন খেলায় জিততে কত আস্থা দিল মায়ের মতো সেও তো আমায় ঠাই দিয়েছে আপনি যেচে কষ্ট-দুখের ভাগ নিয়েছে। সকাল বেলার সূর্য দেখার এই লোকালয় স্বপ্ন এবং সাধ দিয়েছে মিথ্যে তো নয় এর বুকে এক সন্ধ্যা…


  • সভ্যতা উত্তর দাও / সাইফ আলি

    সভ্যতা তুমি বলেছিলে তানপুরা গিটারের সাথে পাখিরাও গেয়ে যাবে গান; অথচ এখন সেই তার পাখির কণ্ঠে হল ফাঁস। সভ্যতা তুমি বলেছিলে ফলে ফুলে নুঁয়ে যাবে গাছ, অথচ এখন বনভূমি তোমারি আগুনে পুড়ে ছাই; সেখানে তোমারি বসবাস। সভ্যতা তুমি বলেছিলে বড় বড় জাহাজেরা এসে ভীড়বে নদীর কূলে কূলে; অথচ নদীর বুকে আজ তোমারি আবর্জনা ভরা। সভ্যতা…


  • পৃথিবী আশ্রয়হীনা / সাইফ আলি

    কিছুটা ফেরারী আমিও, কিছুটা আমিও পলাতক; সংসার বিবাগী এক জনপদের বটবৃক্ষের আড়ালে দাড়িয়ে ভেবেছি এ আমার চির আশ্রয়; অবশেষে ফিরে এলাম সেতো ছিলো শুধু নির্বাক। পৃথিবী আশ্রয়হীনা, পৃথিবী অতিথীপরায়ন- আসুন বসুন এখানে কিছুটা কাটুক দিনক্ষণ তারপর ফের যাত্রা যেপথে এলেন সে পথেই; কিছুটা ফেরারী আমিও, কিছুটা আমিও পলাতক। যদিও গরম রক্ত শিরায় শিরায় জীবনের মৃত্যু…


  • মেঘেদের মতো আমরা / সাইফ আলি

    রূপালী মেঘেরা ভেসেছে চাঁদোয়া রাতের আকাশে আমিও চলেছি একাকী অচেনা পথের পথিক মেঘগুলি ছিলো ফেরারী দল বেধে বেধে যদিও চাঁদ ছিলো একা প্রেমিকা রূপালী আলোক সজ্জে মায়াবী চাঁদের আলোতে মেঘেদের মতো আমিও দেখেছি আমার সঙ্গী আমার মতোই একাকী- তখনো আমার দু’পায়ে বেজেছে চটির শব্দ কর্কশ আর ক্লান্ত অস্থির তবু শান্ত পথরা এভাবে রাত্রে অবসরহীন তবুও…


  • তুমি যাবে নাকি আমি / সাইফ আলি

    তুমি যাবে নাকি আমি যাব তার সাথে তুমি যাবে নাকি আমি যাব শেষ রাতে তুমি আর আমি দুজনাই যদি যাই এই ঘর একা আরো একা হয়ে যায়। তার থেকে ভাল তুমি থেকে যাও আজ আমি শুধু তার পথের সঙ্গী হই খুটে খুটে দেখো এ ঘরের কারুকাজ একাকিত্বের পরম সঙ্গী বই। এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে…


  • মন / সাইফ আলি

    মাঝে মাঝে তুমি আকাশের বুকে ডানা ঝাপটানো চিল হয়ে যাও কখনো সাগর উথাল-পাথালে রৌদ্দুর ঝিলমিল হয়ে যাও অথবা ভীষণ বিষণ্নতায় নীল হতে আরো নীল হয়ে যাও কখনো আবার সব দরজার খিল হয়ে যাও… তুমি রৌদ্দুরে পোড়ো না কখনো পোড়াও ভীষণ ব্যথার জ্বালে বৃষ্টি তোমাকে ছোঁয় না কখনো তবুও তোমার বর্ষাতে সেকি অবাধ গোসল আলো আঁধারের…


  • তোমার আমার প্রেম / সাইফ আলি

    কত দিন কত সপ্তা’-মাস কত বছর বছর বয়ে বেড়িয়েছি তোমার সেই এক মুখ হাসিওলা ফটো, হৃৎপিন্ডের সাথে ভালোবাসার সুতো দিয়ে সেলাই করে রেখেছি যাতে, তোমার ছবিটা অন্য সব ছবির মতই না যায় বেহাতে। প্রিয়, হয়তো বা একদিন সেই ভালোবাসা নামের সুতোও কালের রসে ভিজে পঁচে যাবে নষ্ট হয়ে যাবে হৃৎপিন্ডের ফ্রেম তবু, নষ্ট হতে পারবেনা…


  • অন্ধকার শতাব্দীর শেষে / সাইফ আলি

    যাবে? সেই দূরে, যেখানে আমার এবং তোমার স্মৃতি আরেকটা নতুন সকাল হাতড়িয়ে ফিরছে এখনো। এক ঝাঁক কবুতর বেশে বাদুড়েরা এসে চিৎকার করতে করতে শাসিয়ে গিয়েছে- ওরা যেন আর নতুন সকাল কিংবা সূর্যের মুখ দেখতে না চায় কখনোও। যাবে? আমাদের পথহারা সেই স্মৃতি-সন্তানদেরকে উদ্ধার করতে এক জোড়া পায়রার বেশে তবে ধরো এই কড়াপরা হাত মুছে যাক…


  • তোমাকে বলছি / সাইফ আলি

    একি তুমি এখানে এতো রাতে দাড়িয়ে নির্বাক আকাশে অপলক তাকিয়ে তারা বুঝি গুনছো? এই শোনো, শুনছো? রাত জাগা পাখিদের চিৎকার ভাসছে সবকিছু ছাড়িয়ে। জোসনার চাঁদটা কেনো এতো শান্ত কেনো এতো সুন্দর কেনো এতো মায়াবী? দেখলেই ভালোবাসা জেগে ওঠে হৃদয়ে। আমি বড় ক্লান্ত; ঘুম ঘুম চোখটা যেনো বুজে আসছে ভয় হয় এখানে একা এই রাত্রে কি…


  • আবার ভিড়াও সখী / সাইফ আলি

    আবার ভিড়াও সখী তোমার পানসি এই ঘাটে আলতার রঙে এই দরিয়ার জল হোক লাল রক্তের মতো সেই লাল জলে ডুবুক সকাল আবার নামুক রাত শিশির ভেজানো ঘাস-খাটে। সেই তুমি এসেছিলে সন্ধ্যার কোল জুড়ে চাঁদ জোছনার মায়া-আলো সেইদিন ঝরেছে অঝোরে সাদা সাদা মেঘগুলো চলেছে স্বপ্ন ফেরি করে মাঠে মাঠে সেইদিন ভালবাসা হয়েছে আবাদ। আবার ভিড়াও সখী…


  • পোড়া শহর


  • জীবন বীমা / সাইফ আলি

    এভাবে একটি রাত ঘুমিয়ে ঘুমিয়ে সহজেই পার হয়ে যাবে এভাবে একটি দিন রাস্তার মোড়ে মোড়ে জীবিকার খোঁজ করে যাবে সমসাময়িক ঘড়ির কাটারা পূর্ণ করবে ঠিক পরিধির সীমা -এখানে আসুন ভাই করে যান মূল্যবান জীবনের বীমা। জীবনের বীমা হয়!! দুচোখ কপালে তুলে ভাবি, কোনোদিন পাগলেও করে এই দাবি? তবুও জীবন বীমা জনপ্রিয় হয়ে ওঠে খুব আমি…


  • পিছলে / সাইফ আলি

    খুব পেশাদার ব্যবসা আদার দাদার কথা বলছি শোনো- পোশাকে সে ভদ্র অতি, বাক্যালাপে খুব গোছানো। কথায় কথায় তেল মেরে যায় তেলতেলে তাই পিছলে অতি, এক টাকা সে লাভ করে না ব্যবসাটা তার পুরাই ক্ষতি। মুরগী মরা ডালের বড়া মসলা এবং সবজি ডালে আবোল তাবোল মিশিয়ে দিয়ে বিকোচ্ছে খুব সমান তালে। কিন্তু দাদার মুখের কথায় ভরসা…


  • তৃষ্ণা


  • মায়াবী হরিণ শোনো / সাইফ আলি

    মায়াবী হরিণ শোনো তোমাকে বলছি আমি তোমার দু’চোখে রাত অন্ধকারের কালো; চির সবুজের বনে কি খেলা খেলছো তুমি আমাকে করো না সাথী খেলাও জমবে ভালো। আমি একা বড় একা বসে আছি এই বনে শুকনো পাতার বাঁশি বাজছে করুণ সুরে মায়াবী হরিণ শোনো তোমাকে বলছি আমি তুমি এ আমাকে ছেড়ে যেওনা কখনো দূরে। নির্জন বনে আজ…


  • আমি কোনো হতাশার কথা বলছি না / সাইফ আলি

    আমি কোনো হতাশার কথা বলছি না আমি বলছি না- ওখানে যেওনা তুমি ধ্বশে পড়া নগরিতে নেই কোনো আবাসন স্বাস্থকর একটুকু ভূমি… আমি তো বরং উল্টোটা বলে বলে বার বার বুঝিয়েছি ধ্বশে গেছে যাক রক্ত-মাংশ আর লাশের গলিত মিছিল ভাঙাচুরো দরজার খিল এর আগে বহুবার দেখা হয়ে গেছে। অন্য কোনো গ্রহ থেকে নয় অন্য কোনো বন্য…


  • এক কাপ চা / সাইফ আলি


  • আমি আকাশ দেখতে যাবো… / সাইফ আলি

    (হাসপাতালের কেবিনে ব্রেইন স্ট্রোকে অনুভূতি প্রকাশ করার ক্ষমতা হারিয়ে ফেলা জননীর নীরব আকুতি) আমি আকাশ দেখতে যাবো… দরজাটা খুলে দাও জানালাটা খুলে দাও চোখের উপর থেকে পর্দাটা তুলে নাও। বাতাসের ভাজে ফুলেদের মধু গন্ধ যেখানে পাবো তোমরা আমাকে সেইখানে নিয়ে যাও- আমি আকাশ দেখতে যাবো। চোখের উপরে চোখেরই পর্দা এসে ঘুমোউ ঘুমোউ বলছে সর্বনেশে জিহ্বাটা…


  • কৃষ্ণচুড়া-০২


  • কৃষ্ণচুড়া-০১