-
আজ এ মৃত্যুলগ্নে দাড়িয়ে / সাইফ আলি
আজ এ মৃত্যুলগ্নে দাড়িয়ে আর কোনো আকাশ দেখিনা আমি মাথার উপর আর কোনো সাগর দেখিনা যার পানিতে মেটে অনন্ত পিপাশা আমার শূন্যতায় কি আকাশের একমাত্র সংঙ্গা; লবনাক্ততাই কি সমুদ্রের একমাত্র পরিচয়? কিন্তুু- আমার আকাশ তো ছিলো তারকাখচিত আমার সাগর ছিলো অজস্র প্রাণের আধার। আর আমি? আমি ছিলাম তারকাখচিত শূন্যতা আর প্রাণময় সাগরের মতোই দুর্বোধ্য। আজ…
-
প্রবেশাধিকার চাই / সাইফ আলি
তোমার জন্মের কারণ আমি জানতে চাইবো না জানতে চাইবো না একজন সুখী তোমাকে তোমার হাসি আমাকে যতই আন্দোলিত করুক জানতে চাইবো না এর পটভূমি- তবে তোমার মৃত্যূ রহস্য নিয়ে আমার আগ্রহ অসীম তোমার দুঃখ আমাকে নিমজ্জিত করে ক্লান্তিহীন গবেষণায়- ঘুমহীন রাতকে আপন করতে প্রেরণা যোগায় তোমার কান্না। তোমার আলো ! সে তো তোমারই – কিন্তু…
-
মাটির গর্ভে প্রবেশ করার পূর্বেই / সাইফ আলি
অসংখ্য প্রতিযোগীর সাথে যুদ্ধ করে টিকে থাকা শুক্র আমার পরিচয় মাতৃগর্ভের অন্তরালে একটি ডিম্বানুর সাথে মিলিত হবার আকাঙ্খায় এরকম লক্ষ লক্ষ শুক্রাণু যুদ্ধ করেছে; যার মধ্যে ছিলাম আমিও – লক্ষ মৃত্যূর ডাককে উপেক্ষা করে যখন পেরেছি জীবনের দরজায় কড়া নাড়তে তখন আর একটি মৃত্যূর সাথে লড়তে কিসের ভয়? যে সুরক্ষিত গর্ভে একদিন বেড়ে উঠেছিলাম হয়তো…
-
-
শপথ / সাইফ আলি
ভূমিকম্পে বিধ্বস্ত দালানের ফাটলে বেড়ে ওঠা সবুজ প্রাণের শপথ- অসংখ্য হাঙরের চোখ ফাকি দেয়া মুক্তার আধার ঝিনুকের শপথ- চাপা পড়া হলুদ দুর্বার প্রথম সূর্য দেখা সময়ের শপথ- তীব্র বারুদর ঝাঁঝ বুকে নিয়ে ছুটে চলা বুলেটের শপথ- নীল আকাশ তামাটে মাটি আর দক্ষিনের বাতাস- শীতল জল পাখির পালক আর সবুজ ঘাস- যা আমার মা…
-
অমৃত সেই ডাল-ভাত… / সাইফ আলি
/ তখন ছিলোনা বার্গার ক্যাফে রেস্তোরা কোনোটাই বিল দেয়া হলে মশলা চিবিয়ে বলতো না কেউ বাই বাই তখন ছিলোনা রঙিন চশমা ব্রেসলেট হয়তো বা ছিলো খালিপেট তবু পরিবেশনায় ছিলেন আমার জান্নাত বহুদিন হলো কপালে জোটেনা অমৃত সেই ডাল-ভাত…
-
একমাত্র জাহাজি / সাইফ আলি
দক্ষিণ জানালার পর্দা কাপানো বাতাস আজ এ অন্ধকারকে ভাসাতে অপ্রস্তুত; কালো মেঘের ভেলায় সেজেছে আকাশ সাগরের বুকে এক খাপছাড়া জাহাজি… চোখে আলো নিয়ে- একসময় ঘুমিয়ে পড়বো আমিও আলোহীন একাকি জাহাজ খুঁজবে না আর দিকদর্শী কম্পাস… মহাকালের দুরন্ত স্রোতে ঢেউ ভেঙে যাবে নিরুদ্দেশ বাতাসের ক্রমাগত ঝাপটায় পাল ছিড়ে যাবে… অতঃপর- কোনো এক ভোরে ভাঙাচুড়ো জাহাজটা এসে…
-
আমার আকাশে মেঘ নেই / সাইফ আলি
আমার আকাশে মেঘ নেই তবু মেঘ কেনো বলো শুরুতেই সকাল-সন্ধ্যা সূর্যটা শুধু হেসেই চলেছে হাসছেই শুরুই করিনি শেষের খবর প্রচার করতে থাকলে পথটা যতই সরল হোকনা তুমিই প্রথম বাঁকলে… কিছু ঘাত প্রতিবন্ধকতাতো থাকবেই ফেলে আশা কিছু স্মৃতিরা পেছনে ডাকবেই তাই বলে তুমি হার মেনে নিলে চলবে?? সবাই যা বলে বলুক বন্ধু তুমিও তো কিছু বলবে……
-
কলমের বল ঘুরে / সাইফ আলি
কলমের বল ঘুরে আধাঁরেরা নেমে আসে দিনের পাতায় ঝিঁঝিঁগুলো কেঁদে মরে জোনাকিরা আগুন জ্বালায় বাদুড়েরা উড়ে যায় কল্পিত সুতো ধরে ধরে আমার স্বপ্নগুলো ডুবে যায় সীমাহীন রাতের সাগরে। মেঘগুলো মাঝে মাঝে চাঁদকে আড়াল করে রাখে মাঝে মাঝে একা চাঁদ সারা রাত আকাশের বুকে তারাদের ছায়াপথ মায়া আলো থাকে না কিছুই জানিনা সেদিন তারা নিভৃতে কাঁদে…
-
আশা এবং স্বপ্ন নিয়ে… / সাইফ আলি
১ (আশার জাহাজ) এখানে অনন্ত নীল সাগরের ঢেউ ভাঙা জলে আশার জাহাজগুলো পাড়ি দেয় সময়ের পথ ছড়িয়ে ছিটিয়ে থাকে মণি মুক্তার ভান্ডার তলে ডুব দিয়ে তুলে নিতে কতবার নিয়েছি শপথ কতবার নিরাশার বুক চিরে ফেলে এই আমি বাতাসের বুকে এক উড়িয়েছি জাহাজের পাল সহযাত্রী নাবিকেরা বার বার এই পাগলামী করতে করেছে মানা তবুও ছাড়িনি জেনো…
-

আমি কি তোমাকে চিনি / সাইফ আলি
কে তুমি আমার সাত সকালের পাখি কে তুমি আমার দুলে ওঠা ধান ক্ষেত আমি কি তোমাকে চিনি ওগো চঞ্চল স্রোতস্বিনী…! রোদেলা দুপুরে শীতল বটের ছায়া আঁচলে বেঁধেছো ঘন বর্ষার মায়া আমি কি তোমাকে দেখেছি কখনো আগে বলো, আমি কি তোমাকে চিনি…! বনপথ জোড়া ঝরা পাতাদের শব্দে কোনোদিন কোনো অব্দে তুমি বেঁধেছিলে কোনো গল্প যার নিবিড়…
-
তাজা খবর … তাজা খবর… / সাইফ আলি
নগরের কাকডাকা ভোর ক্ষুধার্ত শালিকের ঝাক দুরন্ত হকারের হাক তাজা খবর … তাজা খবর… সচেতন মহলের পাশে শহরের বোকা মানুষের তাজা কবর … তাজা কবর… তারপর- তোলা হবে লাশ দেখা হবে কেটেকুটে শেয়ালেরা চেটেপুটে নিলো কি না রক্তের স্বাদ তথ্যের ভান্ডার থেকে শহরের মোড়লেরা এসে বেছে বেছে নিলে অবশেষে ততটুকু হবে সংবাদ।
-
অতঃপর কবির কবিতা-
এই যে ভায়া আছেন কেমন শরীর টরির ভালো তো কাব্যপ্রেমী মনটা… দাঁড়ান দাঁড়ান একটুখানি বাজলো বুঝি ফোনটা। হ্যালো…জ্বি ভাই বলছি আমিই বলুন কি হয়েছে কে মরেছে কে ধরেছে কার এসব কথা বলুন তো ভাই কার শোনা দরকার আমায় কেনো ফোন করেছেন জানতে পারি?? কার হয়েছে বাসর ঘরে নজরদারী…!! ওকে ওকে খুব বুঝেছি দু’জন গেছে জেলে…
-
স্বাধীনতা আমার / সাইফ আলি
আমি আমার আকাশে দিয়েছি উড়াল পাখি মুক্ত বাতাস পালকে দিয়েছে নাড়া অবরোধহীন কণ্ঠে গেয়েছি গান তোমরা দাওনি সাড়া। তবে থাকো আমি একলা আকাশে উড়ে চলে যাবো বহু দূরে যেখানে শুধুই আমি ও আমার স্বাধীনতা খাপছাড়া……
-
চাঁদটা এমন অন্ধকারেই থাকুক জ্বলে / সাইফ আলি
চাঁদটা এমন অন্ধকারেই থাকুক জ্বলে মধ্যরাতে হাতছানি দিক সব জানালায় ঘুম জড়ানো চোখের পাতায় জাগুক নেশা লাগুক তালা মধ্যরাতে ঘুমের পাড়ায়। কোন ভাষাতে চাঁদের সাথে বলবো কথা হাত ইশারায় জোছনা বলে নিরবতা সেই তো ভালো নিরব থেকে মনের মিলন চুপি চুপি বলবো কথা চোখ ইশারায়। মনের খেঁয়া ভিড়বে গিয়ে চাঁদের দেশে ভালবাসা সঙ্গে নিয়ে একটু…
-
পাখির মতো ওইখানে কি যায় হারানো??
হাটতে গিয়ে হোচট খেলে বলতে কি মা- পারিস না তুই, ডাকতে যখন শিখছি কেবল আব্বুকে কি বা’ বলিনি? তখন কি আর ওসব শুনে বলতে শিখবো না পথ চলতে… তখন তো ঠিক হাত ধরেছো শক্ত করে অল্প কথায় ঠিক বুঝেছো মনের ভাষা, এখন কেনো মুখের কথাও বুঝবে না আমার মনের রাস্তাটাকে খুঁজবে না? সিলেবাসের আকাশটা খুব…
-
ফেরাবার কোনো পথ নেই / সাইফ আলি
ফেরাবার কোনো পথ নেই- শোনো ফেরাবার কোনো পথ নেই… এই যারা ধরো ঘর ছেড়ে ছুড়ে খুব পোড়া পুড়ে পালক পেয়েছে উড়তে আরো কিছুক্ষণ নতুন ভোরের সোনালী রোদ্রে পুড়তে তাদেরকে আর ফেরাবার কোনো পথ নেই… এই যারা ধরো রক্তে মাংশে গড়া এ দেহটা পোষেনা কাউকে কখনো তোষে না; আত্মার টানে দৃষ্টিকে করে তুচ্ছ তাদেরকে তুমি যতই…
-
-
-

