• সেল্ফ পোট্রেইট / আলি মেসবাহ

    সেল্ফ পোট্রেইট আঁকা হয়নি আমার কখনোই অবশ্য মাঝেমধ্যে ইচ্ছে যে হয়না এমনটাও নয় সারাদিন কতোকিছুই তো এঁকে বেড়াই এক টুকরো শাদা মেঘের কষ্ট, জলের দহন অথবা একটা নান্দনিক প্রচ্ছদের কথাই ধরুন। ইত্যাদি ইত্যাদি… কেবল নিজের বেলাতেই কিরকম না বোধক তরঙ্গ খেলে যায় মস্তিষ্কের নিউরনে নিউরনে দীনতায় হাত কেঁপে ওঠে শিল্পীর হাত ! ওহে, কেউ কি…


  • তারপর সোনার তোরণ / আলি মেসবাহ

    দ্যাখো, ক্রমাগত নিঃসঙ্গতার মধ্য দিয়েও কেমন নির্বিঘ্নে হেঁটে চলে যাই ; ক্লান্তিহীন বিষাদের ভারে এতটুকু টলটলায়মান নই। ক্রমাগত চলে যাই কালের সব প্রশ্নকে উপেক্ষা করে… আমি কেন নতজানু হবো? আমার লক্ষ্য তো কোনো উদ্বাস্তু শিবির নয় কেবলই এক অতৃপ্ত প্রেম নিয়ে দরিয়ার দিকে ছুটে চলা ফেনা উঠলেই কিসতি ভাসাবো ফের তারপর সোনার তোরণ… ১১.১২.১৬


  • মাঝে মাঝে ইচ্ছে করে / আলি মেসবাহ

    মাঝে মাঝে ইচ্ছে করে এইসব ফাইল-টাইল ছুড়ে ফেলে কৃষক হয়ে যাই। কোমরে গামছা বেঁধে, কঠিন কোদাল নিয়ে হাতে আগাছার মুখোমুখী দাঁড়াই একবার আবাদযোগ্য ফের করে তুলি সোনার জমিন। ফলা হাতে হানা দিই শ্বাপদের অভয়ারণ্যে… ১১.১২.১৬


  • ১০ ডিসেম্বর / আলি মেসবাহ

    আজ এই আবেগঘন দিনে একটা কালো চশমা নেবো কিনে না হয় কিছু মরছে মানুষ-টানুষ ওসব আমি দেখতে কেনো যাবো? ওপাশে কেউ করলে আহাজারি সামলে নেব আবেগ তাড়াতাড়ি না হয় কোনো ক্ল্যাসিকাল মিউজিকে ধীরে ধীরে এই দেহ নাচাবো। আমার কাজ তো জলকে করা ঘোলা সামলে রাখা নিজের ঝুলি ঝোলা মর্জি মতো তিলকে করা তাল মর্জি মতো…


  • শিরোনামহীন-০২ / আলি মেসবাহ

    “মাথার উপরে বোমারু বিমান মাথার ভেতরে তুই, ভাবতে ভাবতে ভাবনা ফুরোয় ফের পাশ ফিরে শুই।”


  • দায় / আলি মেসবাহ

    তোহাইত নয়, মুখ থুবরে যে পড়ে আছে বিশ্ব বিবেক নাফ কিনারে, তোমাদের মানবতা কাগজে কলমে শুধু চাপা পড়ে আছে বুক ইনারে। শিশুরা জানেনা কোনো ধর্ম ও বর্ণ কি শিশুরা বোঝেনা কোনো যুদ্ধ, তবুও মানুষ তুমি পিশাচের মতো আজ শিশুদের খুনে উদ্বুদ্ধ…! তোহাইত, আয়লান একে একে মরে যায় রেখে যায় অভিশাপ তপ্ত, সকলেরই কাঁধে এই নির্মমতার…


  • তোমার সাথেই আছি / আলি মেসবাহ

    ভাবতে পারো তোমার থেকে হয়তোে আমি অনেক দূরে… কিন্তু কেবল আমিই জানি, কতোখানি তোমার ভেতর আমার প্রবেশ। তোমার ভেতর… বাইরে শুধু চোখ রেখে তাই ভাবছো বৃথাই। তুমি আমার শেকড়। আমি তোমায় ভুলে থাকতে পারি? ছাড়াছাড়ি দূরের কথা। বাস্তবতা এই হলো যে- আমার শিরা উপশিরায় তোমার উপস্থিতির কথা সবাই জানে। আর, আমার প্রতি তোমার যতো মান…


  • নিষিদ্ধ পঙক্তি / আলি মেসবাহ

    পাছায় লাত্থি দিয়া প্রতিদিন যমের বাড়ি আমাগো পাঠাও বানচোদ মানুষেরা রাজনীতি রাজনীতি খেলে আর যারা বেঁচে আছি- তাড়া খাওয়া মাছের লাহান ছটফট করি… অক্সিজেনের লগে গিজগিজ করে খালি পশ্চিমা কিট। সভ্যতা !! তুমি কোন চুদির ছাওয়াল ? ০৬.১০.১৬


  • যখন আমার নাম ধরে ডাকবে তুমি / আলি মেসবাহ

    যখন আমার নাম ধরে ডাকবে তুমি প্রতীক্ষার খোলস ভেঙে বেড়িয়ে পড়বো তৎক্ষণাত অনুভূতির সবটুকু সামর্থ্য দিয়ে স্পর্শ করার চেষ্টা করবো তোমাকেই (আর আমার কন্ঠস্বরে প্রকম্পিত হবে সমস্ত আসমান) : দেখা দাও প্রিয়তম আড়ালে থেকো না আর চেয়ে দেখ অগনিত বন্ধুর পথ পাড়ি দিয়ে এসেছি এই আমি অসংখ্য আঘাতের যন্ত্রনাকে অগ্রাহ্য করেছি কেবল তোমাকেই ছুঁয়ে দেখবো…


  • স্বপ্নের দুর্বৃত্তায়ন ঠেকানো গেলোনা কিছুতেই…/ আলি মেসবাহ

    অস্বাস্থ্যকর পরিবেশে বেড়ে ওঠা স্বপ্নগুলো ক্রমাগত খুনী হতে চায় ভুল প্রেমে কেটে যায় দিন, মাস এবং বছর অথচ হে প্রণয়ীনি- তোমারই জন্যে আমি প্রগতিবাদী হলাম নিঃসংকোচে পাঠ করলাম শতাব্দীর শ্রেষ্ঠ প্রেমিকের জীবনী কিন্তূ হায়, স্বপ্নের দুর্বৃত্তায়ন ঠেকানো গেলোনা কিছুতেই… ০৯.০৫.১৬