• তারপর সোনার তোরণ / আলি মেসবাহ

    দ্যাখো, ক্রমাগত নিঃসঙ্গতার মধ্য দিয়েও কেমন নির্বিঘ্নে হেঁটে চলে যাই ; ক্লান্তিহীন বিষাদের ভারে এতটুকু টলটলায়মান নই। ক্রমাগত চলে যাই কালের সব প্রশ্নকে উপেক্ষা করে… আমি কেন নতজানু হবো? আমার লক্ষ্য তো কোনো উদ্বাস্তু শিবির নয় কেবলই এক অতৃপ্ত প্রেম নিয়ে দরিয়ার দিকে ছুটে চলা ফেনা উঠলেই কিসতি ভাসাবো ফের তারপর সোনার তোরণ… ১১.১২.১৬


  • দায় / আলি মেসবাহ

    তোহাইত নয়, মুখ থুবরে যে পড়ে আছে বিশ্ব বিবেক নাফ কিনারে, তোমাদের মানবতা কাগজে কলমে শুধু চাপা পড়ে আছে বুক ইনারে। শিশুরা জানেনা কোনো ধর্ম ও বর্ণ কি শিশুরা বোঝেনা কোনো যুদ্ধ, তবুও মানুষ তুমি পিশাচের মতো আজ শিশুদের খুনে উদ্বুদ্ধ…! তোহাইত, আয়লান একে একে মরে যায় রেখে যায় অভিশাপ তপ্ত, সকলেরই কাঁধে এই নির্মমতার…


  • মামদো ভূতের ছড়া / ‍আলি মেসবাহ

    তানানা নানানা তানানা তুই       মামদো ভূতের ছানা না ? তোর    দিল্লিকা দাদা-নানা না ? তানানা নানানা তানানা তুই       খাস কি, কচুরিপানা না? তোর     শকুনের চোখ-ডানা না? তানানা নানানা তানানা আর      লাল সবুজের পোস্টার মুখে অন্তরে লেখা না না না… তুই       ভেবেছিস কারো জানা না…