• আহা! তুমি সব বোঝো!

    অনেক অন্ধকার মিশে থাকে আলোর শরীরে অনেক গানের সুর হয়ে যায় কান্নার বর; কবিতা গাছের পাতা, কবি হলো সে গাছের নিচে কবিতা কুড়োনো সেই কিশোরের মতো কেউ যার রাখে না খবর; অভিমানি, মুখচোরা, কখনো যুবক; কখনো নিজেই বুড়ো বট… আনমনে শিকড় গেড়েছে যে বা মাটির ভিতর ইচ্ছের ডালপালা মেলে লেখেছে অন্য এক ছায়ার রচনা; আহা!…


  • হয়তো সেদিন শুধু

    আমার আলোকিত সন্ধ্যাবেলার এক টুকরো স্মৃতি হয়ে অনায়াসে কাটিয়ে দিতে পারবে কয়েকটি রাত কিন্তু মনে রেখো- আমার এ হাত, আরেকটি স্পর্শের বেদনায় যতোটুকু নীল তার চেয়ে নীল হবে তোমার সকাল; আমার এ চোখ, স্বচ্ছ কাচের মতো ঘিরে থাকা স্মৃতির আধার যতটুকু ঘোলা হবে তার চেয়ে ঘোলা হবে তোমার বিকাল; আমার এ মন, যতোবার ফিরে যাবে…


  • তোমার জন্য একটা কবিতা / সাইফ আলি

    তোমার জন্য আমার শখের মেঠো পথ দেবো ছেড়ে তুমি হেটো সেই পথে, তোমার জন্য এক থোকা ফুল রেখে যাবো এই ঘাসে তুমি বসো তার পাশে। এক মুঠো আলো বতলে বদ্ধ সাথে চিঠি নীল খামে রেখে যাবো এই ঘাসের চাদরে বন্ধু তোমার নামে; একটি বিকাল তোমার জন্য একটি সন্ধ্যা বেলা, পারলে তা নিও বুকের গভীরে না…


  • আমি তার তল খুঁজে পাইনি কখনো

    ক্যানভাস জুড়ে ছিলো কালির আঁচড় আর তাতে ছিলো দুটো চোখ, সে চোখে কি লেখা ছিলো বুঝিনি সেদিন এটুকুই মনে আছে পড়েনি পলক! সেই দুটো চোখে ছিলো রাজ্যের মায়া মায়ার গভীরে ছিলো সাগরের ঢেউ আমি তার তল খুঁজে পাইনি কখনো শুনিনি তা কোনোদিন পেয়েছিলো কেউ।


  • এই বিমূর্ত সব সন্ধ্যা

    এই বিমূর্ত সব সন্ধ্যা এই জোনাক পাড়ার ব্যস্ততা, এই চাঁদরাত এই পাহাড় চরানো ঝর্নার হাওয়া ভৌতিক, এই আঙ্গুল, এই আশ্রয়… সব তোমার জন্য কবিতায় বেধে রাখলাম। খোলাচুলে তুমি মেঘ নিয়ে এলে রাত্রে এলোমেলো কিছু বৃষ্টির মতো ভালোবাসা ঝরে পড়লো ডিমলাইটের আবছা আলোতে তোমাকে দেখিবা দেখি না কবিতার মতো তোমাকে লেখি বা লেখি না আমার গোপণ…


  • আলোকিত অন্ধকারে তুমি

    আলোকিত অন্ধকারে তুমি নতজানু তোমার দু’চোখ আমি শুধু দেখি আর ভাবি এই দেখা শেষ দেখা হোক। মৃদু মৃদু দুলছিলো চুল ফুটেছিলো গোধুলির ফুল, আলো ছিলো আঁধারের চোখে নাকি ছিলো অযাচিত ভুল। তুমি ছিলে ক্যানভাস জুড়ে আর ছিলো থোকা থোকা রং, সেই রঙে অন্ধ হলো চোখ; আমি শুধু দেখি আর ভাবি- এই দেখা শেষ দেখা হোক।


  • সব পাতায় বাঁশি হয়না

    শুনেছিলাম, তোমার নাকি পাতার বাঁশিতে শখ বস্তা বস্তা পাতা এনে জড়ো করলাম তোমার উঠোনে তুমি অবহেলায় মুখ ফিরিয়ে বললে – সব পাতায় বাঁশি হয়না। কবিতায় অনুরাগ শুনে শত শহস্র শব্দের ভান্ডার ঘেটে লিখে আনলাম কবিতা; তুমি তাতে রস পেলে না! বৃষ্টিতে কবে কার পিপাশা মিটেছে জানি না, তবু অসংখ্যবার মেঘ হয়ে বৃষ্টি ঝরালাম তোমার উঠোনে,…


  • হঠাৎ এক জোছনায় ভিজে

    একটি আলোক পোকার মৃত্যু সংবাদ এবং একটি জোনাকির নিভে যাওয়া শোক চাপা ছিলো কবিতার খাতায়… এলোমেলো অক্ষরে ব্যথা শব্দের ব্যথা ব্যথাদেরও ব্যথা ছিলো ভরা হঠাৎ এক জোছনায় ভিজে কি যে হলো কি- অক্ষরে হান গায়, শব্দেরা হাসে; কবিতারা সুখে আছে শুনেছি। কবি তাই কবিতার খাতা প্রতিদিন জোছনায় রাখে, যদিও সেখানে আজো আলোপোকা-জোনাকির মৃতদেহ থাকে।


  • আজ সারাদিন ঘুম ঘুম ঝুম বৃষ্টি… / সাইফ আলি

    চোখ ঘুম ঘুম আর ছিলো ঝুম বৃষ্টি আর ছিলো কিছু ভেজা বাতাসের ঝাপটা ভালোলাগা ছিলো বিছানা বালিশ লেপ্টে চোখ ঘুম ঘুম মৃয়মান সব দৃষ্টি… প্রণয়ে মেতেছে মেঘের সঙ্গে মেঘেরা হঠাৎ হঠাৎ জ্বেলেছে আলোক বিজলী মর্ত-কাদায় বৃষ্টি করেছে নৃত্ত উদাসী আকাশ যেনো বিমোহিত চিত্ত। আজ সারাদিন ঘুম ঘুম ঝুম বৃষ্টি আজ সারাদিন ভেজা ভেজা সব দৃষ্টি।…


  • আর ক’টাদিন সময় চেয়ে

    আর ক’টাদিন সময় চেয়ে সেদিন তুমি ঘর ছেড়েছো বললে এবার শহর থেকে আনবে কিনে শখের চুড়ি ভালোবাসার লাল ফিতাতে বাধবে বলে সমস্ত রাত আর ক’টাদিন সময় চেয়ে হাত সরালে শুন্য এ হাত… এখন তুমি কোথায় আছো, কেমন আছো? ভাতের থালায় ভাত পঁচেনি সকাল বেলার ভাবতে পারি; তবুও কেনো ভাবতে আমার কষ্ট লাগে? এই অভাগা সময়টাকে…


  • কি তোমার পরিচয়, তুমি কে হে?

    অনুভূতির সাদা চামড়া সময়ের খোঁচা খেয়ে এবড়ো-থেবড়ো বুড়ো বট গোলাপ পাপড়ি ঠোঁট ছুয়ে দিলে কুমিরের নখ ছিন্ন বস্ত্রে কিছু ঝুলে থাকে সুখের সকাল! চিত্রল হরিণ আর ডোরাকাটা বাঘের খেলায় যেই সবুজ আনন্দে হেসে ওঠে বন মাছের শরীর থেকে আঁইশের আস্তরণ খুলে একই আনন্দে দুলে ওঠে কোমল বধুরা! কিছু কিছু অনুভূতি রাস্তায় পাক খায় ভবঘুরে পলিথিন…


  • ভাঙা চিরুনির দাবি

    চিরুনির ফাঁকে স্মৃতি জমে ছিলো কিছু, স্মৃতি জমে ছিলো পুরোনো কাথার গায়ে; ভাঙা চোকিটায় অবসর কোনো রাতে তুমি উঠে এলে লজ্জিত পায়ে পায়ে। কাঁপা ঠোঁটে তুমি বললে – এখনো বুড়ো, কাটেনি হেয়ালী প্রেম? আমি নির্বাক শুধু চেয়ে চেয়ে ভাবি, ছাড়লে না আজো ভাঙা চিরুনির দাবি! দিয়ে দেবো এই সাদা কালো চুলে ভালোবাসা ভুলে স্মৃতির চিরুনি,…


  • ভালোবেসে কারো / সাইফ আলি

    আঁচলে তোমার বাঁধা ছিলো সব বাঁধন কেনো খুললে ওগো প্রিয়া খাঁচারা মধ্যে বন্দী কোনো টিয়া মুক্ত হলে ফের কি ফিরে আসে! চেতনা জুড়ে তোমার অবয়ব যখন ছিলো তখন অবহেলা করলে; যেনো শুধুই ছেলেখেলা খেললে আমার সাথে। বিশ্বাসে আহত পাখির ব্যথা অনুভব এরপর থেকে প্রতিনিয়তই আমার আমিতে যেনো আমি নই বিরোধীতা করে প্রতি নিঃশ্বাসে- ভালোবেসে কারো…