-
নাম তার কারিনা কাপুর / সায়ীদ আবুবকর
দুর্বল একটি কঙ্কালের উপর কিছু মাংস; মাংসের উপর কিছু রঙ; এইসব নিয়ে স্বল্পবসনা সে হাতপা দুলিয়ে টিভির পর্দায় নাচছিল। নাচার সময় তার মনে হচ্ছিল তাকে চমৎকার দেখাচ্ছে। লোকেরা দুনিয়ার কাজ ফেলে রেখে হাঁ-করে তাকিয়ে ছিলো তার দিকে। তাদেরও মনে হচ্ছিল তাকে চমৎকার দেখাচ্ছে। আমি লোকগুলোর দিকে একবার তাকাচ্ছিলাম আর একবার তার দিকে তাকাচ্ছিলাম। আমি বুঝতে…
-
ছবির মানুষ / সায়ীদ আবুবকর
হাঁটাহাঁটি করে, হাসাহাসি করে, কানাঘুষা করে রাতদিন শুধু ছবির মানুষ ছবির শহরে। খবরে কাগজে ছাপা ছবি যেন এ মানুষগুলো রাস্তা ও ঘাটে ওড়ায় কেবলি ধোয়া আর ধুলো। মানুষগুলোর ঠোঁটে যত কথা বাজে সারাদিন যেন তা পেপারে ছাপা মিছে কথা কাগুজে রঙিন। রাতদিন শুধু ছবির মানুষ ছবির শহরে ভূতদের পায়ে ভিলেনের মতো হাঁটে আর ঘোরে।
-
মানুষ আমাকে গণতন্ত্র নিয়ে প্রশ্ন করে / সায়ীদ আবুবকর
মানুষ আমাকে গণতন্ত্র নিয়ে প্রশ্ন করে। আমি বুঝিই না গণতন্ত্র বলতে কী বুঝাতে চায় তারা। যা বোঝে না তাই নিয়ে খালি তর্ক করে চলে তারা পথেঘাটে। তারা সাপবিচ্ছুর মতো কিছু মানুষকে ক্ষমতায় বসিয়ে দিয়ে চায়ের দোকানে বসে চা খায় আর তৃপ্তির হাসি ছড়াতে থাকে চারদিকে। নির্বাচিত সেই লোকগুলো যখন হায়েনার মতো তাদের হাড়মাংস চেটেপুটে খেয়ে…
-
আলেম / সায়ীদ আবুবকর
আমি তাঁকে বললাম, আলেম বলতে কি এমন সব লোককে বুঝায় যারা লম্বা আলখেল্লা পরে, মাথায় পাগড়ি বেঁধে বুক ফুলিয়ে হাঁটে আর দুয়েকটা আরবি বলে দরাজ গলায়? -বাহির দেখে বিভ্রান্ত হয়ো না, বৎস, যেমন বিভ্রান্ত হয়েছিল মুসা তাঁর হাতের ছড়িটি নিয়ে। ছড়িটি যখন সাপ হয়ে গিয়েছিল তখন তো ছানাবড়া হয়ে গিয়েছিল তাঁর চোখ। আবার স্মরণ করো…
-
বেহেস্তের ফুল / সায়ীদ আবুবকর
মা পবিত্র, প্রিয়া পবিত্র, কন্যা পবিত্র। অপবিত্র শুধু পতিতারা। নারী তো পৃথিবীর কাননে ফোটা বেহেস্তের ফুল। বিবি হাজেরা বললেই চোখের সামনে ভেসে ওঠে এক মা, ইসমাইলকে বুকে নিয়ে ছুটে বেড়াচ্ছেন দিগ্বিদিক, যাঁর পায়ের আঘাতে খা খা মরুভূমির বুকের উপর একের পর এক জেগে উঠছে মরুদ্যান, বেহেস্ত থেকে ঝর্ণা নামিয়ে এনে পানি পান করাচ্ছেন তাঁর তৃষ্ণার্ত…
-
প্রিয়া ও মা / সায়ীদ আবুবকর
যদি প্রিয়া বলো, তার ঠোঁট মুখ্য হয়ে ওঠে, তার চোখ, চোখের ভুরু, চোখের চাহনি, অমাবশ্যা রাত্রির মতো একমাথা চুল আর বক্ষদেশে দাঁড়িয়ে থাকা পাকা ডালিম পর্বতমালা মুখ্য হয়ে ওঠে, মুখ্য হয়ে ওঠে রহস্যাবৃত তার সমস্ত শরীর; তখন হরিণকে নাগালে পাওয়া কোনো ক্ষুধার্ত বাঘের মতো জেগে ওঠে দেহ, জেগে উঠে ছুটতে থাকে, ছুটতে ছুটতে তৃপ্তির কিনারে…
-
শিশিরজীবন / সায়ীদ আবুবকর
এক ফোঁটা জীবন অথচ মহাসাগরের পানিবরাবর আশা। ক’বসন্তের ভঙ্গুর যৌবন অথচ পৃথিবীর শ্রেষ্ঠ সব সুন্দরীকে হাতের মুঠোতে নিয়ে হাজার বছর ভোগ করার অদম্য ঈপ্সা। ঘাসের ডগায় জমা শিশির-জীবন নিয়ে চব্বিশ ঘন্টাই মানুষ বিভোর হয়ে থাকে অমরতার স্বপ্নে। কোনো মানে হয় বলুন? তিনি বললেন, যতই দিন যাবে ততই মানুষ অমরত্বের জন্যে অন্ধ হয়ে যাবে। লম্বা লম্বা…
-
একটি কুকুরের দর্শন / সায়ীদ আবুবকর
লোকগুলো একত্রিত হয়েছিল অডিটোরিয়ামে। একটি কুকুর রাস্তার পাশে শুয়ে অডিটোরিয়ামের প্রশস্ত দরজা দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছিল তাদের কাণ্ডকারখানা। লোকগুলো মাঝেমধ্যে করতালি দিচ্ছিল। কুকুরটি ভাবছিল, নিশ্চয়ই কোনো খানাপিনা হবে সব শেষে। বিরতি দিয়ে দিয়ে মাইকে কেউ ঘোষণা করছিল কারো নাম; তিনি স্টেজে উঠে গেলে মহামান্য কেউ তাঁর গলায় পরিয়ে দিচ্ছিল সোনার তকমা। কুকুরটির কানে কয়েকটি শব্দ…
-
তুমি শুধু দ্যাখো তুমি তোমাকে চেনো কিনা / সায়ীদ আবুবকর
জন্তুর পাশে যখন মানুষ দাঁড়ায়, কত সহজে মানুষকে যায় চেনা; মানুষের পাশে মানুষ দাঁড়ালেই পাকিয়ে যায় তালগোল। বাঙালির পাশে যখন মালয়েশিয়ান দাঁড়ায়, বুঝা যায় এ মানুষ এক নয়; মালয়েশিয়ানের পাশে আমেরিকান দাঁড়ায়, বুঝা যায় এ মানুষ এক নয়; আমেরিকানের পাশে মিশরীয় দাঁড়ায়, বুঝা যায় এ মানুষ এক নয়। যখন জাপানীরা কথা বলে, তার পাশে নেপালীরা…
-
যদি মিথ্যেই হতো / সায়ীদ আবুবকর
যদি মিথ্যেই হতো, সূর্য উঠতো না, সন্ধ্যা নামতো না দিন শেষে, ঘাসের ডগায় জমতো না রাতের শিশির, এ জীবন বিড়ির মতো পুড়ে পুড়ে ছাই হয়ে যেতো। যদি কাল্পনিকই হতো, বাতাস বইতো না, নতুন পাতা ধরতো না গাছে, সবুজ পাতারা হলুদ হয়ে গিয়ে ঝরে ঝরে পড়তো না ধুলোয়, জীবনচক্র থেমে যেতো। যদি আজগুবি হতো, পিপাসা নিবারিত…
-
গরুর চোখ দিয়ে দেখো না জীবন / সায়ীদ আবুবকর
যখন শরীর আত্মার উপর চড়ে বসে তখন মানুষ যদি সাপবিচ্ছু বাঘভাল্লুক গরু ও গাধার মতো আচরণ করতে থাকে, অবাক হয়ো না। মানুষ পুলিশ দিয়ে বন্ধ করতে চায় চুরিডাকাতি খুনখারাবি স্মাগলিং ধর্ষণ; দুর্নীতি দমন কমিশন দিয়ে প্রতিরোধ করতে চায় রাষ্ট্রের দুর্নীতি; তুমি ঘোড়াকে জোর করে নদীর কিনারে নিয়ে যেতে পারো, জোর করে তাকে খাওয়াতে পারবে না…
-
বাঁচার উপায় / সায়ীদ আবুবকর
আমি তাঁকে বললাম, বাঁচার উপায় কী? তিনি বললেন, তুমি তো ফাঁদে পড়া কবুতরের মতো পড়ে গেছ রমণীর জালে। পালাও যেভাবে বিড়াল দেখে ইঁদুর পালায়, বাঘ দেখে হরিণ পালায় আর পানি দেখে জলাতঙ্কে আক্রান্ত কুকুর। বৎস, তোমার নফসের পায়ে শিকল লাগিয়ে দাও, দুচোখে লাগাও ঠুসি, ঠোঁটকে সংযত করো, দুহাতে পরাও বেড়ি। স্ত্রী, কন্যা, মাতা ও ভগ্নি…
-
তখন হে বন্ধু যদি বেঁচে থাকো / সায়ীদ আবুবকর
যখন ফুলের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে মানুষ, তার ড্রয়িং রুম ভরে ফেলবে কাগজফুলে; যখন কোকিলের চেয়ে কাকের সঙ্গীত জনপ্রিয়তা পাবে আর দুর্বৃত্তরা আসীন হবে রাষ্ট্রীয় ক্ষমতায়; যখন ব্যভিচার বৃদ্ধি পাবে, বেশ্যারা ঘাড় উঁচিয়ে হেঁটে বেড়াবে সমাজে, প্রেমিকপ্রেমিকারা লাঞ্ছিত হয়ে আত্মাহুতি দেবে নিরুপায়; যখন মানুষ মানুষের চেয়ে কুকুরকে বেশি ভালবাসবে, অসুখেবিসুখে ভুগে বিনি চিকিৎসায় মারা…
-
অভিনয় / সায়ীদ আবুবকর
আমি শহরের মাঝখানে দাঁড়িয়ে অভিনয়রত মানুষের দিকে তাকিয়ে থাকি প্রতিদিন। রিকশাঅলা, মুটে, মজুর, পথচারী, দোকানদার, ক্রেতা ও ভিক্ষুকদের অভিনয় দেখতে দেখতে ফিরে আসি ঘরে। অতঃপর ড্রয়িং রুমের টিভির পর্দায় নায়কনায়িকাদের অভিনয় দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়ি। আমি তাঁকে বললাম, বিশ্বের সেরা সব অভিনেতা-অভিনেত্রীর অভিনয় সম্বন্ধে আপনার অভিমত কী? তিনি ভ্রু কুঁচকালেন। -আমি বরং কুকুর ও…
-
তিনি / সায়ীদ আবুবকর
আমি জন্মকে স্বাগত জানাই, ধিক্কার জানাই মৃত্যুকে। আমি ফুলকে স্বাগত জানাই, ধিক্কার জানাই কণ্টককে। আমি দয়াকে স্বাগত জানাই, ধিক্কার জানাই নিষ্ঠুরতাকে। আমি প্রেমকে স্বাগত জানাই, ধিক্কার জানাই ঘৃণাকে। আমি বৃষ্টিকে স্বাগত জানাই, ধিক্কার জানাই খরাকে। আমি আহারকে স্বাগত জানাই, ধিক্কার জানাই দুর্ভিক্ষকে। আমি স্বাস্থ্যকে স্বাগত জানাই, ধিক্কার জানাই অসুখবিসুখকে। আমি মৈত্রীকে স্বাগত জানাই আর ধিক্কার…
-
মানুষের গান গাই / সায়ীদ আবুবকর
তারপরও মানুষই শ্রেষ্ঠ। মানুষই যাপন করে নিশ্চিন্ত জীবন। অরণ্যে প্রাণীরা কামড়াকামড়িরত একে অপরের সাথে। জলের অতলে হাঙর-কুমির-মৎস্য একে অপরকে খেয়ে ফেলবার নিষ্ঠুর খেলায় মত্ত সারাক্ষণ। পাখিরাও পেটের পূজায় মগ্ন। কেবল বৃক্ষেরা বুঝি খানিকটা সামাজিক। কিন্তু ঝড় এসে দুমড়েমুচড়ে দিয়ে যায় তাদেরকেও খড়কুটোর মতো। আকাশের নিচে মানুষ তুলেছে ছাদ, বৃষ্টি এসে যাতে না পারে ভিজিয়ে দিতে;…
-
বাঘ ও হরিণ / সায়ীদ আবুবকর
আমি তাঁকে বললাম, বাঘেরা হরিণ খায় তবু কেন হরিণেরা বাঘের পাশেই থাকে? তা-ই তো থাকবে,এ-ই তো নিয়ম। ক্ষিধে না লাগলে বাঘেরা কখনও হামলে পড়ে না হরিণের উপর। যদি বাঘদের কাছাকাছি না থাকতো, কবেই বিলুপ্ত হয়ে যেতো তারা পৃথিবীর পৃষ্ঠ থেকে! মানুষ নির্বিঘেœ ঢুকে পড়তো বনে, ট্রাক ভর্তি করে তাদেরকে নিয়ে আসতো কসাইখানায় এবং সাবাড় করে…
-
যে-সুরে প্রলয় থেমে যায় / সায়ীদ আবুবকর
আমাকে বাজাও সেই সুরে, যে-সুরে প্রলয় থেমে যায়, সাগরের পানি থেমে গিয়ে হয়ে যায় স্থির, দাউদাউ অগ্নিকুণ্ড নিভে গিয়ে হয়ে যায় ফুলের বাগান; যে-সুর শোনার জন্যে কান খাড়া করে নির্বাক দাঁড়িয়ে থাকে অরণ্যের গাছপালা, পাখিরা উদাস হয়ে বসে থাকে অশ্বত্থের ডালে, মাছেরা কিনারে এসে ভেসে ওঠে সুরের তৃষ্ণায়;যে-সুর শীতের রোদ্দুরের মতো ঢুকে পড়ে শরীরের রন্ধ্রে…
-
মুক্তির গান / সায়ীদ আবুবকর
বাঁচার উপায় কী? -শারীরিক বাঁচতে চাও তো হারাম-হালালের পরওয়া কোরো না, যা-ই পাও খেয়ে যাও গোগ্রাসে; আত্মিক বাঁচতে চাও তো মানুষের সঙ্গ ছেড়ে চলে যাও নির্জনে, কিছু যদি জোটে খেয়ো, না জুটলে পাতানাতা খেয়ো, তাও না জুটলে চাতকের মতো চেয়ে থেকো সারাদিন আকাশের দিকে অমৃত বারির আশায়। পৃথিবী যে পরিপূর্ণ হয়ে গেছে ক্ষুধা, দারিদ্র্য, হত্যা,…
-
পাপবীক্ষণ / সায়ীদ আবুবকর
পাপ কী? -পাপপুণ্য ভিন্ন কোনো জিনিস নয়, বৎস। কেউ তার স্ত্রীর কাছে যায়, কেউ যায় পতিতার কাছে। একই ফুলে বোলতা খুঁজে পায় বিষ, মৌমাছি পায় মধু। পাপকে আমরা চিনতে পারবো কিভাবে? -এর রঙ সোনার চেয়ে উজ্জ্বল, খোশবু রজনীগন্ধার চেয়েও মধুর, ভুনা গোশতের চেয়েও লোভনীয় এর স্বাদ। পাকা তেতুলের মতো একে দেখলেও মুহূর্তের মধ্যে গালে চলে…