• একটা কাছিম বর্ম চাই / সাইফ আলি

    একটা কাছিম বর্ম চাইনয়তো নেতার চর্ম চাইলাগবে না গা’য় কিছু,হাজার কথা বলবে লোকেজাত হবে না নিচু। একটা কালো শ্লোগান চাইময়লা টাকার যোগান চাইলাগবে না আর কিছু,আমিই হবো কর্তা; সবাইছুটবে আমার পিছু। ১২.০৯.১৯


  • নাটক / সাইফ আলি

    বিচারকের জলসা ঘরে নাটক চলে নাটক, সাবধানে খুব বিবেকটাকে রাখতে হবে আটক। সাবধানে পা ফেলে একটু আওয়াজ তুলতে হবে সময় সুযোগ পেলে, তা না হলে মানবতার দূত হওয়া কি সাজে! কথাই আছে খালি কলস ঠনঠনিয়ে বাজে। 29.06.19


  • ঝড়ের দিনে / সাইফ আলি

    ঝড়ের দিনে আম কুড়াতে খোকন যাবে ছাদে আম্মু বলেন যাসনে খোকন শুনেছি সংবাদে বিজলি পড়ে এইতো সেদিন দুজন গেছে মরে; আম কুড়োবি কুড়োস আগে বৃষ্টিটা যাক ঝরে। খোকন পড়ে ঝড়ের দিনে আম কুড়াতে সুখ সুখের হিসেব হয়না জানা মিলতো কতোটুক! 24.03.19


  • কাকাবাবু / সাইফ আলি

    কাকা কালো সানগ্লাস কাকি পরে হাইহিল কাজিনেরা আধুনিক ড্রেস পরে পায় ফিল। কাকা কালো বাজারের রাজা, কাকি রাণী মা, কালো টাকা শাদা কোরে ভরে ফুলদানী, বাহ! কাজিনেরা ইংলিশে করে হাই-হ্যালো-বাই, বাড়ি-গাড়ি ঝকঝকে ভীনদেশী বিড়ি খায়। তবু নাকি কাকাবাবু রাত হলে কাবু বেশ, কাকি মরে টেনশনে শাদা হলো কালো কেশ। কাকা বলে- ডাক্তার, মরি মরি লাগে…


  • সমস্যাটা জটিল বড় / সাইফ আলি

    সমস্যাটা জটিল বড় রঙ তামাশার সুমায় না, রাত্রি জেগে পার হয়ে যায় একটুও সে ঘুমায় না; চিন্তা কিসে? বললে পোলা তাকায় থাকে আনমনে, দশজনে কয় বাড়ছে বয়স হয়তো কারো টান মনে। কিন্তু পোলার চুল পেকে যায় চাকরি পাবার টেনশনে, ফেসবুকে তার খবর মেলে ‘নতুন আদু’ মেনশনে। বি সি এসের চক্করে তার মুখস্থ সব দেশ-বিদেশ, তবু…


  • ভয় / সাইফ আলি

    ভয় হয় যদি ক্ষয় হয় পা তাই হাঁটতে মানা ভয় হয় যদি ক্ষয় হয় দাঁত তাই গিলে খাই ভাত ভয় হয় যদি দৃষ্টি হারায় তাই চোখ মেলি নাই ভয় হয় যদি হাতটা বাড়াই আর পড়ে ভেঙে যায় ভুল হবে ভেবে বলিনি কিছুই বোবা বলো তাও শুনিনি কখনো তোমাদের যদি গল্প বানাও খরচ করিনি কোনোটাই যদি…


  • ভুল ঠিকানায় / সাইফ আলি

    :ভুল করে সে ভুল ঠিকানায় নক করেছে, মিষ্টি কথা তাইতো হঠাৎ টক করেছে… কিল ঘুষিতে ভোজ সেরেছে কুত্তামারা ডোজ মেরেছে চেহারাটার সেপ পাল্টে নতুন কিছু ঢক করেছে। :আহহা রে ইশ উনিশ কি বিশ!! তাতেই এমন!! শুনেই আমার কলজে পোড়া শক করেছে।


  • প্রেম ভাগাও / সাইফ আলি

    প্রেমের সদায় করলো মরদ দরদ দিয়ে তাইতো তার প্রেম ছুটিলো সবার আগে পয়সাভাবে গেরেফতার! এই জামানার প্রেমিক মিয়া নাট-বল্টু ঢিলা নি, কয়েক দফা পাগলা গারদ ইতিপূর্বে ছিলা নি? ইদানিংকার প্রেম-পিরিতি জমছে নাকি মার্কেটে, মার্কেটিং এ ডিগ্রি তোলো নয়তো প্রেমের তার কেটে অন্যখানে মন লাগাও; প্রেম ভাগাও।


  • নিজের সাথে / সাইফ আলি

    স্বপ্ন আমার সাথ দিলো না আপোষে কেউ হাত দিলো না তবুও কোনো রাত ছিলো না একা নিজের সাথে নিজেই আমি রোজ করেছি দেখা- :কি রে বেটা কেমন আছিস চলছে তো দিন ভালো, শুনছি নাকি হাত রাখেনি তোর কাঁধে সে কালও! কেমন চিপায় পড়লি বেটা চওড়া করে সিনা, আজ অবধি সামনে যেয়ে দাঁড়াতে পারলি না। :কি…


  • পুচ্ছ নাচায় কারা / সাইফ আলি

    কাকের শোকে মিছিল হবে কোকিল ডাকে কুহু পেঁচায় ডাকে সেই আমোদে- মিছিল দিবা? উহু (না) পশম তুলে পেখম বলে পুচ্ছ নাচায় কারা? সত্যটাকে সত্য বলে মানতে নারাজ যারা।


  • যথার্থতা / সাইফ আলি

    কথার পরে রটলে কথা বিলুপ্ত হয় যথার্থতা, যেমন ধরুন- আলো, দশ কানে হয় কালো।


  • আর কি কি শেখাবেন / সাইফ আলি

    আর কি কি শেখাবেন দেখাবেন, শোনাবেন; কত ধানে কত চাল সেটাও কি গোনাবেন? বলবেন, ডলবেন চলবেন নিজেদের ইচ্ছায়… আমরা খাঁচার তোতা শেখানো বুলিতে মজে গান গাই- এমনটা ভাববেন, ভেবে নেন দোষ নেই, কিন্তু ভাবেন যদি গোখরোর ফণা নেই ফোস নেই, তাহলেই মরবেন দুইকান ধরবেন উঠবস করবেন লাভ নেই; জনতার সাথে যার ভাব নেই। ভরসাটা ভেঙেছেন…


  • শিক্ষা / সাইফ আলি

    বই কেড়ে নিস মই কেড়ে নিস রাস্তা দেখাস ভুল, বই পড়াতেই খুলিস আবার নতুন এক স্কুল- এ বই তোদের থিউরি মানে এ বই তোদের খাস, তাইতো দেখি এ বই পড়ে দুর্নীতি হয় চাষ। এ বই শেখায় পরের মাথায় ক্যামনে মারে বাঁশ… শিক্ষা যদি শিক্ষা দেবে কলমের এক খুঁচায় ক্যামনে মারে পয়সা-কড়ি ক্যামনে ওঠে উঁচায়; কেমন…


  • সে ছিলো এক গাঁয়ের চাষা / সাইফ আলি

    একটা বাশের বাঁশির বুকে বাজলো নানান সুর, একটা পাতার শরীর জুড়ে ঝলমলে রোদ্দুর- সেই বাঁশি সেই পাতার সাথে সখ্য ছিলো যার সে ছিলো এক গাঁয়ের চাষা চিনতো না কেউ তার। কিন্তু যখন তার ফলানো প্রেমের ফসল ওঠে, সেই জিতে যায় ভালোবাসার মুচকি হাসি ঠোঁটে।


  • আলেপ্পোর জন্য / সাইফ আলি

    আমার মতে আলেপ্পোতে হচ্ছে মিঠাই বিতরণ শান্তিবাদী হারামজাদী শান্তি পাবি কতক্ষণ… শান্তি কি আর এসব করে মেলে গোলাপ রেখে রক্ত নিয়ে খেলে??


  • বুদ্ধিজীবি / সাইফ আলি

    মেজাজ বুঝে চলছে যারা বলছে কথা তেলতেলে বুদ্ধিজীবি খেতাব নিয়ে তুলছে বিরাট সুখের ঢেক তাদের কি আর লজ্জা আছে মিথ্যে কেনো ভয় দেখান কাউকে তারা ভয় করে না, বীরের বেশে নাম লেখান স্বদেশপ্রেমী লিস্টিতে; কান ভিজে যায় শুনলে কথা রসগোল্লার মিষ্টিতে… টকশোতে যান, পয়শা কামান মুখ বেচে গোফের ডগায় তা লাগান বিবেকে দুই ঘাঁ লাগান…


  • আসছে সময় / সাইফ আলি

    তোমরা যারা খুব সহজেই বদলে ফেলো দেশটাকে মুখের কথাই বিশ্বজয়ের স্বপ্ন দেখে রাত কাটাও আসছে সময় ওসব ছাড়ো পাল্টে ফেলো বেশটাকে নয়তো এবার পোলাও কেনো জুটবে না হাড়-টুকরাটাও তন্ত্রমন্ত আওড়েছো খুব কাটছে এখন চোখের ঘোর পেটের খিদে ডিপ-ফিরিজের মর্ম ভুলে ধর্মে ফের আসছে ফিরে। এবার ঠিকই রাত পোহাতেই  নতুন ভোর- এবার ঠিকই মজুর চাষা সত্যিকারের…


  • ভিন্ন পথে / সাইফ আলি

    শেষ বেঞ্চেই মিলতো দেখা সব সময় লেখাপড়ায় চলতো লড়াই পাশ নিয়ে- কিন্তু যখন মিছিল হতো সবার আগে সেই দাঁড়াতো বাঁশ নিয়ে। বেতের ভয়ে মাটির সাথে চোখ দুটোকে আটতো সে, কিন্তু সোনার ধান ফলাতে ভিষণ রকম খাটতো সে,- সেই ধানে যে চোখ দিয়েছে তার বেলা একটুও সে ছাড় দিতো না, লেও ঠ্যালা… সবাই কি আর কলম…


  • ফেলায় দেবো / সাইফ আলি

    : ফেলায় দেবো- : ক্যান ফেলাবি! এইভাবে কেউ ফেলায়? : ফেলাবো না? দিলাম ফেলায়… : লক্ষী-সোনা, পিতলে-ঘুঘু আমার, এই যে দুটো নতুন নতুন জামার একটা দেবো তোকে; এমন করে ফেলাসনে ভাই, বলবে কি বল লোকে?! : যে যায় বলুক, শুনবো কেনো লোকে আমার কি হয়, ফেলায় দেবো; ফেলায় দিতে আজ অবধি কাওকে করিনি ভয়… :…


  • মেঘের দেশে মেললো চিলে ডানা / সাইফ আলি

    মেঘের দেশে মেললো চিলে ডানা পাতার ঘরে কিচির-মিচির ডাকলো পাখির ছানা আকাশ শুধু ইচ্ছে হলো বাধলো না সীমানা বাতাস পাড়ায় বাজলো ভীষন স্বাধীনতার গানা; তানা নানা নানা… পাতার বাঁশি যেমন তেমন পাতার বাঁশি বাজে একটি রাখাল একলা বসে পুষলো বুকের ভাজে মেঘলা দিনের সুর একটুখানি বৃষ্টি হলো আরেকটু রোদ্দুর; হঠাৎ তখন ঢাউশ ঘুড়ি মেললো বিশাল…