-
পাখি / সায়ীদ আবুবকর
১ কার ভয়ে এত রাতে জেগে ওঠো পাখি, হৃদয়ের ডালে বসে পাখা ঝাপটায়? ভুলে গেছে ওড়া সে যে, ভুলে গেছে গানও শুধু মনে আছে এই পাখা ঝাপটানো রাতের আকাশে একা ঘুমহীন চাঁদ যেন চোখে বিরহের সুরমা লাগানো সে-বিরহ বুকে নিয়ে একা এই রাতে ঘুমভাঙা পাখি আছে পাখা ঝাপটাতে চাঁদ বলে, হায় পাখি, তোমার কী ব্যথা…
-
কখনও হৃদয়কে
আমার অস্তিত্ব বললো আমাকে, ‘জিহ্বাটা যে বড়ই ইতর- নিশিদিন ক্লান্তিহীন বকবক শুধু করে। কী উপায় আছে, কও, তাকে স্তব্ধ করে দেই?’ আমি বললাম, ‘কেন, পুরে রাখো এক টুকরো পাথর তোমার গালের ভিতর। কিছুদিন পর অস্তিত্ব আমাকে বললো পুনরায়, ‘জিহ্বাটা তো থেমে গেছে। এখন হৃদয়টাকে স্তব্ধ করার পন্থা কি জানো?’ আমি তাকে বললাম, ‘হায়, কখনও তো…
-
তিন পাগলের কাহিনী / সায়ীদ আবুবকর
রাত্রি দ্বিপ্রহর। ঘুমহারা আমি এক প্রেমপোড়া কবি। অস্বস্তিতে হাঁটতেছিলাম একা মৃত শালিখার পাড়ে। জ্যোৎস্নার প্লাবনে, যাচ্ছিল ভেসে চারিদিক। থৈথৈ জ্যোৎস্নাতে দানব-আকার বটগাছ এক, ঘুমন্ত দাঁড়িয়ে ছিলো। হাঁটতে হাঁটতে হঠাৎ স্বপ্নের মতো দেখা শুভ্র সেই বটের ছায়ায়, তিন পাগলের সাথে। কী এক ধেয়ানে ডুবে ছিলো তিনটি পাগল, মাথা রেখে চুপচাপ দু-হাঁটুর মাঝখানে। ঝড় কিংবা ভূমিকম্প কিংবা…
-
———- / সায়ীদ আবুবকর
১ পাখিরা চুপচাপ, গাছেরা কথা কয় এই রাতে তুমি শুধু বোঝো অর্থ তার পানির কানে কানে মাছেরা কথা কয় কি যে কথা, তুমিই জানো যে রহস্য তার কবি তো নির্বাক, মূর্খ অতিশয় এই রাতে পাখিরা চুপচাপ, গাছেরা কথা কয়, মাছেরা কথা কয় এই রাতে ২ গাছেরা চুপ করে গাছের সঙ্গে যে বলছে কার কথা মনে…
-
————/ সায়ীদ আবুবকর
নিমেষে কিভাবে এলোমেলো হয়ে যায় সব- থেমে যায় স্বপ্নিল সাজানো শহরের উদ্বেল উদ্যম-কলরব; গোব্রে পোকার মতো, পৃথিবীর পথে পথে, ঘৃণ্য হয়ে ঘোরে ভালবাসা প্রেম কাম; বিনষ্ট ভাগাড়ে ওষ্ঠ নেড়ে নেড়ে শকুনেরা কি-অদ্ভুত জানায় সালাম; মানবতা-ক্যাপ প’রে শহরে শহরে নিশিদিন শ্বেত শেয়ালেরা ডাকে; কাবুলের কাকগুলো বিপন্ন বাতাসে তোলে তৃপ্তির ঢেকুর- তার পচা গন্ধ এসে ঘা মারে…