• একজন কবি ভালোবেসে এর চেয়ে বেশি আর কিই বা করতে পারে / সাইফ আলি

    চাকরির পরীক্ষার জন্য তোমার সন্তান যখন আমার নাম মুখস্থ করবে তখনও তোমার চোখে আমি বেকুবই থাকবো। আমার কোনো একটা গ্রন্থের নাম আমি তোমার নামে রেখে দেবো। তোমার নাম জপে বিসিএস দেবে লক্ষ লক্ষ তরুণ। একজন কবি ভালোবেসে এর চেয়ে বেশি আর কিই বা করতে পারে বলো?০৩.০৭.২০


  • যদি স্বপ্নগুলোকে কুড়িয়েই নিতে পারতাম / সাইফ আলি

    যদি স্বপ্নগুলোকে কুড়িয়েই নিতে পারতামযদি তোমাদের সব ফেলে দেয়া ফুল কুড়িয়েই নিতে পারতামতবে ধন্য হতাম ধন্য হতাম ধন্য হতাম সত্যি। আমার এ বুক ডাস্টবিন ভেবে ছুড়ে দিও সব অনাকাঙ্ক্ষিত ফুলআমার এ বুক ডাস্টবিন ভেবে রেখে যেও সব নষ্ট প্রেমের ব্যথা। এই কি তোমার প্রেমের ফসল! এই কি সে ভালোবাসা!!আহা আস্তাকুড়ের কিট!! আহা নষ্ট প্রেমের চাষা! #ডাস্টবিন_কোনো_শিশুর_ঠিকানা_নয়…


  • শহুরের ককিলের গান / সাইফ আলি

    শহরে কি এক গল্প এলো উড়েকাকগুলো সব মরলো নাকি কোকিল জ্বরে পুড়েকোকিল ডাকে কুহু কুহু, কোকিল ডাকে বনেএই শহুরে কাকগুলো সব কোকিল মনে মনে। মিথ্যে মায়ার এই শহরে আয়নাবাজির খেল,সত্যিকারের প্রেম বেচে ভাই কিনবো গাড়ির তেল।প্রেম নেবে ভাই, প্রেম নেবে কি সস্তা প্রেমের বোঝাঅল্প দামে বিকিয়ে দেবো; প্রেমিক হওয়া সোজা! 14.02.19


  • অচল / সাইফ আলি

    অচল মুদ্রা বুকে নিয়ে মান অভিমান করে বলে- আমাকে ফেলে কি সংসার কারো চলে? লোকে হাসে, হায়, কি বলে অচল শোনো! তোর দিকে আর তাকাবোনা কক্ষনো। অচল মুদ্রা দারূণ কষ্টে হাসে- তুইওতো অচল আজ বাদে কাল ভোরো, এতটা দম্ভ নেশাতুর কোন ঘোরে!?


  • ম্যাজিক / সাইফ আলি

    মুঠো খুলতেই ম্যাজিক মুঠো খুলতেই ফাও দেখি দেখি একবার সকলেই একসাথে মুঠো খুলে দাও। মুঠো করে কেউ কলার কেউবা আবার ডলার কঠিন কথা বলার পণ করেছো, আগে ছাড়ো, দ্যাখো ম্যাজিক দ্যাখো; দেখেছো?


  • সমসাময়িক / সাইফ আলি

    প্রকাশ্য চুম্বনে তারা আজ স্বীকৃত সাহসী যুগল! এ কেমন বিচার হে প্রিয়!! এর আগে বহুবার এখানেই টি এস সি মোড়ে প্রকাশ্য সঙ্গমে মেতেছিলো নিরিহ কুকুর… তাদের তো ঘর নেই; নেই কোনো পোশাকের বেড়া, বিবেকের, বোধের শাসন; তারা তো কখনো এসে সভ্য কুকুর বলে নিজেদের করেনি জাহির! সাহসের তারিফ তো করবোই, নুরুর সাহস আছে, রাসেদরা সাহসী…


  • ক্ষমতার দাপট তোমার! / সাইফ আলি

    ক্ষমতার দাপট তোমার! আশ্রিত গোলামেরা এরকম ভুলভাল ভাবে তাদের চোখের সীমা এতটাই ভোতা আয়নায় নিজেকে দেখেনা! পিঠে কারো বাহবার হাত গোলামির শিকল দু’পায়ে ধারালো অস্ত্র হাতে লাল চোখে চেয়ে থাকে নিরস্ত্র জনতার চোখে ভুলে যায় নিজের কাতার…!! তুমি যার মসনদ জোরে নিজের কাতার ছেড়ে দাঁড়িয়েছো মুখোমুখি আজ সে তোমার পিঠে রেথে হাত বাহবা দিচ্ছে ভাবো?…


  • সুন্দর কাকে বলে / সাইফ আলি

    সুন্দর কাকে বলে জানো? সুন্দর শিশুটির মুখ, হাতের আঙুল; যখন সে শরীরের সমস্ত শক্তির জোরে ধরে রাখে মায়ের জগত… কিংবা পিতার বুকে খুঁজে নেয় আদরের ভুঁই। সুন্দর পাখিদের বাসা, পাতায় জড়ানো তার ছানার আওয়াজ, প্রথম উড়তে শেখা, উড়ে যাওয়া প্রথম প্রহর; সুন্দর সবই। সুন্দর মাছেদের চোখ, লেজ আর শরীরের যাবতীয় কৌশল সব- সুন্দর ফুল, যখন…


  • আহত / সাইফ আলি

    আহত চোখ তার দেখেনা নীলাকাশ যতই বড় হোক বুকের পাটাতন আহত হাত তার ছোঁয় না শাদাকাশ যতই অনাবিল হোক সে কাশবন। আহত ঠোঁট তার বলেনা কথা আর বুকের অন্দরে দ্বন্দ্ব সংঘাত, আহত আঙ্গুলে ব্যথার সংসার ফুলের পাপড়িও ছোঁয় না ভীরু হাত। আসলে আহত সে মনের হীনতায় তাইতো কেঁদে মরে অশেষ দীনতায়।


  • বেপোরোয়া প্রজাপতি / সাইফ আলি

    যদি ডাকো বৃষ্টিতো আসবেই মেঘমালা হুড়মুড় লুটোপুটি খাবে এমনটা ভেবে আছো বসে; এদিকে তোমার সব ভিটেমাটি সামান্য স্রোতে যায় ধ্বসে! ওগো মহারানী… দাসেরা তোমার রূপে বিগলিত হয়; বেপোরোয়া প্রজাপতি কোনোদিন ফিরেও দেখেনা!


  • ভুল / সাইফ আলি

    এ হাতে রঙ ছিলো না তোমায় দিতাম, যা ছিলো পাংশু কেবল বিষন্নতা; কি ভুলে বলতে গেলাম মনের কথা কেনো যে ডুবতে গেলাম পুশকনিতে, যদি তা সাগর হতো, তাও মানাতো।


  • কেমনতর প্রেমিক তুমি / সাইফ আলি

    কেমনতর প্রেমিক তুমি পাতার বাঁশি বাজাও না স্বপ্নগুলো সুতোয় গেঁথে প্রিয়ার জন্য সাজাও না বাস্তবতার গুল্লি মেরে সাহস নিয়ে আগাও না; অনুভূতির শিকড়টাকে একটুখানি জাগাও না! খাম্বা তুমি, পাথর তুমি, স্বর্থটাকে খুব বোঝো; শকুন চোখে কেবল শুধু আমার চোখে প্রেম খোঁজো! নইলে সেদিন শপিংমলে হীরার ছোটো আংটিটা কিনতে গেলাম, বললে চেকের হয়নি আজো ভাংতি টা!…


  • ঘুসখোর / সাইফ আলি

    তোর ঘুষের চর্বি নিলামে উঠলে বিনে পয়সায়ও কিনতাম না, ঘুষখোর বিনে কোনো পরিচয়ে কোনোদিন তোকে চিনতাম না। অফিসার তুই লজ্জা চিনিস? চোর নস বেটা জোচ্চর- উল্টাপাল্টা ভূগোল পড়ায়ে পরিচিতি মিঠে ঘুসখোর।


  • বারান্দা নির্বাক / সাইফ আলি

    বারান্দা নির্বাক গোলাবের টবে এক ফুটেছিলো জুঁই গামছাটা ভেজা ছিলো আর ছিলো মেঘেদের শাদাশিদে ভুঁই। ঠান্ডা বাতাস ছিলো দুটো কাক বসে ছিলো সামনের ছাদে হঠাৎ কোকিল এলো কিছুক্ষন বাদে। কাকের যে বাসা ছিলো এটাওটা ঠাসা ছিলো আর ছিলো বেওয়ারিশ কোকিলের ছাও; পারো যদি এর সোজা সমাধান দাও। ফল ছিলো জল ছিলো, চেতনার তল ছিলো? না…


  • ভালো নেই কেউ / সাইফ আলি

    ভালো নেই কেউ- ভালোথাকা ভালো নেই ভালোলাগা ভালো নেই ভালো লেখা ভালো নেই ভালো আঁকা ভালো নেই ভালো নেই যেই মুখ ভালো রাখে সেও… ভালো নেই সমুদ্র ভালো নেই ঢেউ ভালো নেই ঝর্ণা অথবা নদী, কেউ; ভালো নেই কাশবন অথবা ফুলের টব ভালো নেই আমাদের লোকগাঁথা, উৎসব ভালো নেই সাহিত্য, শিল্পের ঘরদোর ভালো নেই আমাদের…


  • লাগবে না ভালো / সাইফ আলি

    লাগবে না ভালো ভাই লাগবে না ভালো চাড়ালের কোনো কথা লাগবে না ভালো কালো চশমায় ঢেকে লুকোবেন কতো ক্রমেই যে বেড়ে যায় বিবেকের ক্ষত!!


  • খ্যাত / সাইফ আলি

    রুচিতে আসে না আর মুরগির ঝোল সূচিতে চিকেন ফ্রাই, বার্গার, রোল রুচিতে আসে না আর শেমাই পায়েশ ফ্রেন্স ফ্রাই সসে আনে ভোজনে আয়েস তারপর কোল্ড ড্রিংক্স; আছে হট ডগ, বিদেশী মদের মোহে ঘোড়া টগবগ। বাঙলিয়ানায় তবু মুখে ফোটে খই তাদেরই আমরা আজ আধুনিক কই!! আধুনিকতার তবে টাটা গুড বাই- আমরা খ্যাতের দল, খ্যাত থেকে যাই।


  • আপনাদের কারো কাছে যদি সে দায়গ্রস্থ থাকে… / সাইফ আলি

    আসুন, একদলা অহমিকার কফ ছুড়ে দিই সাগরের জলে লবনজলের ছোঁয়ায় তা পরিশুদ্ধ হয়ে উঠুক সরল মানবিকতায় একমুঠো আকাঙ্ক্ষার দুঃখ ছুড়ে দিই ঝরনার বুকে মৃত জীবাশ্বার মতো ভেসে যাক বহুদূর, আর মৃত স্বপ্নগুলোকে রাখুন নরম পলিতে; জীবন্ত ব্যকটেরিয়ার পাকস্থলিতে জমা হোক বিশুদ্ধ বৃক্ষের সার- আপনি কি গতকাল জানাজায় শরিক ছিলেন যখন আমরা সবাই সভ্যতার রূহের মাগফিরাত…


  • শীতের গান / সাইফ আলি

    আমরা যারা সকাল হলেই মুখ ধুয়ে নিই দাঁত মাজি নাস্তা করে অফিস যাই তাদের কি আর শীত লাগে? শীত আসে ঐ পথের পাশে কাঁপতে থাকা শিশুর গায় শীত আসে যার মাথার উপর ছাদ থাকেনা রাত্রিদিন, তার দেশে। আমরা বড় দুঃখ করে ভাবতে থাকি খেজুর রস এবং ভোরের সূর্যস্নান; কিন্তু ওদের দুই পাটি দাঁত গেতেই থাকে…


  • কাঠের পুতুল / সাইফ আলি

    চেতনার লাল-নীল ঘোড়া দাবড়িয়ে সমাজের নেতাদের শুধু থাবড়িয়ে যারা মনে করছেন হলো বুঝি কাজ আসলে তারাই সব মূর্খ সমাজ… মূর্খ এ তকমাটা হতে পারে ভুল মূলত তারাই সব কাঠের পুতুল।