-
দুই ফেরেশতা / আবদুল মান্নান সৈয়দ
স্মরণ রেখো, দুটি ফেরেশতা তার ডানে ও বামে বসে কাজকর্ম লিখে রাখে। মানুষ যে কথাই উচ্চারণ করে তা লিখে রাখার জন্য তাদের প্রহরী তাদের কাছেই রয়েছে। -৫০:১৭-১৮:কুরআন শরীফ নিষিদ্ধ বৃক্ষের দিকে আমাদের প্রতিদিন যাওয়া। স্বর্গ থেকে ভ্রষ্ট হাওয়া আমাদের রক্তের ভিতরে। আমাদের মধ্যে আজো জেগে আছে আদম ও হাওয়া। নিষিদ্ধ বৃক্ষের ফল আমাদের আজো লুব্ধ…