-
আমার কাছে জীবনটাকে / সাইফ আলি
আমার কাছে জীবনটাকে কেমন যেনো খটকা লাগে দিনের শেষে রাত আসে না রাত আসে ঐ দিনের আগে মানুষ কেনো অর্ধমৃত ঘুমের মাঝে স্বপ্ন দ্যাখে দিনের বেলা সেই কি নিজে নতুন দিনের ভাগ্য ল্যাখে সবার আগে খটকা লাগে মন আগে না মানুষ আগে আমার কাছে জীবনটাকে কেমন যেনো খটকা লাগে।
-
পৃথিবীতে প্রেমহীন কেউ আর থাকবে না / সাইফ আলি
পৃথিবীতে প্রেমহীন কেউ আর থাকবে না এমনি সে সুর ভেসে ভেসে রাত্রিভর বাতাসের বুক চিরে তোমাদের কাছে যেতেই তোমরা সব বিস্ময়ে হা হয়ে গেলে- আজো আছে এমন পাগল এই পৃথিবীতে; আজো যারা সকাল দুপুর আজগুবি কথা বলে, মিছেমিছি পিটায় এ ঢোল- পায়রার পিঠে চড়ে শান্তি বেগম এলেন, বলে গেলেন পৃথিবীতে আর কোনো অশান্তি নেই, যুদ্ধ…
-
আজ শুধু / সাইফ আলি
বৃষ্টিক্লান্ত সন্ধ্যার পথে রাতের অন্ধকার পায়ে পায়ে এসেছিল আমার উঠোনে আমি তার করিনি দাওয়াত কুরসিও দিইনি এগিয়ে শুধু অন্ধের দুইখানা হাত ছুঁয়েছিলো শীতল শরীর- মেঘের চাতাল থেকে ফিরে আসা শীতল বাতাস দরজার পাল্লা নাড়িয়ে হুড়পাড় ঢুকে গেলো ঘরের ভেতর আকাশে তখনো ম্লান আলো সে আলোয় দোল খায় অন্ধকার বৃক্ষের ডাল আজ শুধু মেঘছেঁড়া পূর্ণিমা চাঁদের…
-
একা পথ একা পথিক / সাইফ আলি
একি পথ তুমি একা পড়ে কেনো ভরা রোদ্দুরে কোথায় তোমার অগণিত সব ভক্ত পথিক তুমি দেখি আজ আমার মতোই একাকি প্রেমিক আমার মতোই চিনতে পারোনি চেনা বন্ধুরে। আমার মতোই কেটে গেলো সারা সকাল সন্ধ্যা নির্জনে একা নির্বাক চেয়ে অসীম প্রান্তে তবু কেনো আজ এলো না পথিক একথা জানতে তোমার এ বুকে পড়েছিলো কিনা রজনিগন্ধা। এতো…
-
এখন আমি অতীত হবো… / সাইফ আলি
এবার শীতে- কুয়াশার চাঁদর গায়ে জড়িয়ে যখন বসন্তের স্বপ্ন দেখতে শুরু করেছিলাম ঠিক তখনই তোমার রুক্ষস্বর আমাকে জানিয়ে দিলো – গ্রীষ্ম সমাগত। অথচ- গ্রীষ্ম কোথায়…!! এ দেখি বর্ষার প্লাবনে বুকের চাতাল ভিজে একাকার- এরপর- প্রকৃতির সকল নিয়ম ভঙ্গ করে অনাকাক্সিক্ষত সময়ের আবির্ভাবে হতচকিত আমি নদীতীরে বসে অপেক্ষায়… ভেবেছিলাম- এবার বুঝি সত্যি সত্যিই সাদা মেঘের ভাঁজে…
-
আহারে বোকা চোখ / সাইফ আলি
ধোঁয়াটে মেঘগুলো চোখের পর্দায় কখনো সাদাকাশ কখনো বালুচর, কখনো জানালায় আলতো এলোমেলো চুলের কারুকাজ কাঁপছে থরথর। আমি কি অদ্ভুত ভেবেছি গাঙচিল ছুঁয়েছে বালিয়াড়ি ভিজেছে মরুমন, অথচ ঘাসফুল, সে ছিলো ফুলহীন কুয়াশা ঝরেছিলো সকালে কিছুক্ষণ। আহারে বোকা চোখ কি তোর দৃষ্টি মেঘ না উড়তেই ভেবেছি বৃষ্টি।
-
দূর থেকে দেখলাম / সাইফ আলি
দূর থেকে দেখলাম আকাশটা মেঘময় বৃষ্টি বালুচরে জমায় কর্দমা… আলতো কাশফুল বাতাসে কাঁপছিলো মায়াবী রোদ্দুরে হালকা তাপ ছিলো অথচ কাছে যেয়ে হাতটা ছোঁয়াতেই বুঝেছি নদী নয় তা ছিলো নর্দমা বৃষ্টি ডাস্টবিনে জমায় কর্দমা। দূর থেকে দেখলাম আকাশটা পাখিময় সোনালী রোদ্দুরে পালক উড়ছিলো… চোখের পল্লবে মোড়ানো কুঁড়ি তাই ফুটলো ফুল হয়ে অবাক ইশারায় অথচ কাছে যেয়ে…
-
ধরা যাক, কেউ আর নেই / সাইফ আলি
ধরা যাক, কেউ আর নেই পেছনে ডাকার মতো ইতিহাস লেখা নেই কোনো আষাঢ়ের মেঘে, ছেয়ে গেছে রূপালী রোদ্দুর… সেদিনের কথা, বিকেলের ধানী ক্ষেত মাড়িয়ে দিয়েছে কেউ এসে মই দিয়ে কি দারুণ আবার নতুন বীজ ছড়িয়ে দিয়েছে সারা মাঠে নতুন বৌয়েরা সব বুড়িয়ে গিয়েছে যেনো কাখের কলসিগুলো রেখে কাঁপা কাঁপা পায়ে, লুটায়ে সফেদ শাড়ি, আনমনে পান…
-
হঠাৎ কবে যে / সাইফ আলি
এখানে কোথাও এসেছিলে তুমি মনে কি পড়ে হেলায় ফেলায় ভেলায় ভাসিয়ে সবুজ গাঁয় মাঠের ফসলে, পিঠার হাঁড়িতে, গাছের ছায় এসেছিলে তুমি সবার বাড়িতে কাটাতে দিন। হঠাৎ কবে যে উধাও হয়েছো পাইনি ঠিক এখন শুধুই ফাঁকা মনে হয় চতুর্দিক- এখানে কোথাও এসেছিলে তুমি মনে কি পড়ে এই নদীটার বুক ছুঁয়ে ছুঁয়ে ছোটা বাতাস তোমাকে এনেছে; তুমি…
-
সংলাপ / সাইফ আলি
দুঃখ এসে একদিন সম্মুখে বসল আমার সমস্ত শরীর জুড়ে ফেলে নিঃশ্বাস বলল- মানুষ, আজ থেকে তোমার আমার নিত্য বসবাস। সে আমার বোধের প্রথম ভোর- এরপর থেকে বিরতিহীন দুঃখের ছায়া আশীর্বাদ হয়ে থাকে মাথার উপর। সুখ-পাখি, এসেছিলো সেও জানালায় বসে তার মিষ্টি মিহি সুরে বলেছিলো- শোনো, আমাকে দেখতে পাবে ভোরের মিষ্টি রোদে, আলোর দুপুরে, বিকালে, গোধূলিবেলা,…
-
পদ্মা নালার নাম / সাইফ আলি
কাঠের নৌকাগুলো হাঁটুজলে বাঁধা শাদা শাদা বালি তীরে কিছু ঘাস-লতা, নলখাগড়ার ঝোঁপ- চর ঘেঁষে বয়ে যায় নালার মতোন প্রমত্তা পদ্মা এখন। এখন আর কেউ ভাবে না ভুলেও পাড় ভেঙে যাবে; ঘর-বাড়ি, গরু-মোষ, ফসল তলাবে- চরের বালুতে আজ মুখ গুঁজে পড়ে আছে পদ্মার ভয় পদ্মা নালার নাম; বেশি কিছু নয়। অথচ সেদিন তুমি দেখিয়েছো কি ভীষণ…
-
আমি মরে গেলে / সাইফ আলি
আমি মরে গেলে কবরটা ঢেকে দিও সবুজ লতায় রেখো না ইটের স্তুপ। মাঝে মাঝে এসে যদি পারো ভালোবেসে প্রার্থনা করো; নীরব মূর্তি হয়ে থেকো না দাঁড়িয়ে- আমার মাটির ঘরে জ্বালিও না কখনোও ছলনার ধূপ আমি মরে গেলে কবরটা ঢেকে দিও সবুজ লতায় ভালোবাসা ফুল হয়ে ফুটবে সেখানে বোটাছেড়া ফুল এনে বলবে না- ভালবাসি প্রিয়; পারলে…
-
চকচকে পৃথিবীর লাশ / সাইফ আলি
কখনো কি শুনেছো এমন- দুপুরের প্রচন্ড রোদে পুড়ে গেছে উড়ন্ত চিল অথবা নদীর বুকে এক অযাচিত স্রোতের আঘাত ভেঙেছে মাছের সংসার কখনো কি দেখেছিলে পাখি বনভূমি ছেড়ে দিয়ে মরুভূমি করেছে আপন; অথবা গাছেরা সব ফলহীন ছায়াহীন কৃপণ কাঙাল- অথচ মানুষ দেখো নিজ হাতে পুড়িয়েছে সবুজ বাতাস; ক্যানভাস জুড়ে আঁকা চকচকে পৃথিবীর লাশ।
-
ফেরারী ভুলেছে পথ / সাইফ আলি
ফেরারী ভুলেছে পথ দ্বিধা বিভক্ত পা ফেরারী ফিরবে ঘরে নাকি কখনোও কোনোদিন আর ফিরতে পারবে না। ফেরারীর পায়ে বেড়ি বেড়ি নাকি ছিলো ফুল; ফেরারী ভুলেছে পথ নাকি পথ ছিলো নির্ভুল? পথ ছিলো বড় ফাঁকা ছিলো নিরবতা ভয় জট রাতের আকাশ জোড়া ছিলো তারাদের কটমট। ভাঙা চাঁদ মিলেছিলো সাথী যেনো দৈত্যের বাঁকা শিং; হাতে ছিলো হাতকড়া…
-
নদীর সাথে / সাইফ আলি
কোথায় তোমার জন্ম তুমি কোথায় গিয়ে উধাও হলে আমিও তোমার সঙ্গে না হয় সেই অজানায় গেলাম চলে আমায় তুমি চলতে শেখাও নিরবধি তোমার মতো ঢেউ টলমল আমার বুকেও থাকতো যদি… তোমার বুকে যখন মাঝি নৌকা ছোটায় বৈঠা ঠেলে তখন তাকে কি গান শোনাও উদোম বালক খেলতে এলে তাকেও বুঝি দুঃসাহসী প্রতিরোধের স্বপ্ন বোনাও। আমায় তুমি…
-
উড়ন্ত স্বাধীনতা / সাইফ আলি
এখনো সে ফুল ফুটবে ফুটবে ফুটতে পারেনি এখনো সে ছানা মুক্ত বাতাসে ছুটতে পারেনি- আমি ফুল খুটি সেই আধো ফোটা ফুল ছানার ডানায় ভেজা অক্ষরে লেখি নির্ভুল- ‘উড়ন্ত স্বাধীনতা’ বলি, যে ফুল এখনো ফুটতে পারেনি ফুটুক সে যে ছানা এখনো আকাশ দেখেনি মুক্ত বাতাসে ছুটুক সে।
-
যখন মধ্যরাত / সাইফ আলি
কিছু কথা মধ্যরাত রাখে ঢেকে নিজে হয় দোষী অথচ সে দোষ ছিলো যার তাকে দেখি আলোতে গোসল- আমিও এখন তাই মধ্যরাতে জাগি রাতের রুমাল জুড়ে মুছে ফেলি দিনের কালিমা অতঃপর নিজেকে নিজেই অন্যভাবে চিনি। আমার দুঃখগুলো অন্ধকারে থাকে আমার কষ্টগুলো অন্ধকারে থাকে দিনে দিনে বড়ো হয় বেড়ে ওঠা বৃক্ষের মতো সবার অলক্ষ্যে আমি যখন মধ্যরাত…
-
ফিরে যাও বুনোপাখি / সাইফ আলি
ফিরে যাও বুনোপাখি তুমি কিসের অহংকারে এই শহরের জানালাতে করো নিষ্ফল ডাকাডাকি…!! এই শহরে থাকে না খড়কুটো নেই পথে প্রান্তরে ঘাসফুল তবু মিথ্যেই কেনো ঝাপটাও দুটো পাখনা… তুমি ফিরে যাও গ্রাম-গঞ্জে এরা যাচ্ছে যেখানে যাকনা। এই যান্ত্রিক গোলোযোগে এই ধুলোর আস্তরণে যদি মেঘমালা এসে থেমে যায় কাকের কপাল ঘেমে যায় তবু দিনতো যাচ্ছে যাকনা- তুমি…
-
বেকারের রাত্রি যাপন / সাইফ আলি
ঘুম ঘুম চোখ রাত কালো রাত এখন তো আর খোঁজে না ঘুমের মর্ম সবাই বুঝেছে শুধু এ শরীর বোঝে না বাপের হোটেলে সংকট বড় মামা খালুদের জোর নেই ঘুম ঘুম চোখ রাত শেষ রাত ঘড়ির কাঁটারা ঘোরছেই। বেকার বেলার দিন নেই, নেই রাত্রি ঘটক খোঁজে না পাত্রী নিজেকে আজব কি যে মনে হয় মহাশূন্যের যাত্রী……
-
একটি টাকার স্বপ্ন / সাইফ আলি
একটি টাকার পিঠের উপর স্মৃতির ধুলো জমতে জমতে টাকাটা এখন অচল টাকা, আমি সে টাকার ধুলো-বালিগুলি আঁচড়ে তুলে বিস্ময়ে দেখি তাতে কত ঘাম-রক্ত মাখা। প্রতিটা ধুলোয় জড়ানো হাজার কথার মালা প্রতিটা ধুলোয় লেগে আছে যেন স্বপ্ন মমি, আমি সে কথার বুঝিনে কিছুই আগা কি মাথা দেখি শুধু তার ধুলি ধূসরিত ফসলী জমি। এ জমিন কতো…