-
অবাক হয়ে ভাবি / সাইফ আলি
অবাক হয়ে ভাবি নিঃশর্ত মুক্তি কোরে দাবি খুনির জন্য বের হলো যেই মিছিল সেই মিছিলে ঝান্ডা হাতে শ্লোগান তোলো তুমি!! আহা! টাকার লোভে বিকিয়ে দিতে ঠেকবে কিসে তবে আমার মাতৃভূমি? ধর্ষকেরা ফুলের মতো চোরে সাধুর বাপ এমনতর সার্টিফিকেট শুনছি তোমার মুখে! গরম চায়ের কাপ আর, বিদগ্ধ সংলাপ চলছে টিভি পর্দাতে আর সেই আসরে ঝুকে নিজকে…
-
বিচারপতির বিচার / সাইফ আলি
বিচারপতি হাকিম তুমি মর্জিমতো বিচার করো ন্যায় বিচারের তকমা দিয়ে রিমান্ডে দ্যাও পক্ষকালিন তোমার বিচার তোমার হাতে থাকবে তো ঠিক ঘামাও মাথা। কাঠগড়াতে যেদিন তোমার সকল রায়ের বিচার হবে সাক্ষ্যি হবে তোমার দু’হাত, তোমার দু’ঠোঁট, দু’চোখ তোমার। বিচারপতি উপর তলার ফোন পেয়ে যে পল্টি দিলে চোর যে ব্যটা আজাদ হলো, সত্য হলো মিথ্যে নথি খুনের…
-
-
বিপ্লবী মেঘ চাই / সাইফ আলি
আমাদের জীবনের কোলাহলে হঠাৎ মৃত্যু এসে আসর জমায় তরতরে বেড়ে ওঠা কচি লাউডাটে ফ্যাকাসে করুণ কিছু মৃত্যুর ছায়া আমরা কাঁদি না তাতে কান্নায় ভিজবে না মাটি বিপ্লবী মেঘ চাই, চাই কিছু বর্ষার ঢল। সরিসার খেতজুড়ে দাউ দাউ আগুনের শিখা খড়ের চালায় বসে তড়পায় নীলাক্ষি কাক বুড়ো বটে বসে কিছু ক্ষুধার্ত কালের শকুন ভাগাড়ে ভাগাড়ে করে…
-
এমন প্রেমের দরকার নেই / সাইফ আলি
বন্ধু আমার জুতা হারানোর জবাবদিহিতা চাচ্ছি না চাচ্ছি না আমি জানতে আমার ডিমের বাটিতে ঘাটতি ক্যান ফেসবুকে তোর বদ অভ্যাসের কোনো কথা আজ তুলছি না চায়ের মূল্য মিটাবো আমিই, সিগারেট চাস পাবি সেটাও কিন্তু আমাকে স্বদেশ প্রেমের মর্ম বোঝাতে বললি তুই- মরছে মরুক জনগণ তবু আপোষে থাকুক স্বদেশ ভুঁই!! বন্ধু আমার এমন প্রেমের দরকার নেই…
-
বুঝিয়ে বললে বুঝি / সাইফ আলি
বিজয় বুঝেছি বিজয় বুঝিনি আবার ফুসরত কই এইসব নিয়ে ভাবার মুখে মুখে শুধু বিজয়ের গান ফোটে বিজয় এসেছে বিজয় আসেনি মোটে বিজয় আসেনি চিন্তায় চেতনাতে বিজয় আসেনি ক্ষুধিতের খালি হাতে বিজয় আসেনি কলমের মজলিশে বিজয় এসেছে ক্ষমতার ঠোঁটে ঠোঁটে… বিজয় দিবস তাৎপর্যটা বুঝিয়ে বললে বুঝি পরাজিত এক মন নিয়ে আজো বিজয়ের সুখ খুঁজি…
-
নোনতা পানির হিসেব / সাইফ আলি
তুমি তো আমার নোনতা পানির হিসেব দিলেনা বাহে তুমি তো আমার শ্রাবণ ঢলের সংবাদ শোনালে না তবে কি বস্তি উজাড় হয়েছে গ্রিষ্মের তাপদাহে তবে কি হতাশ নদীর কপালে লাগেনি আশার ঢেউ… কথা ছিলো এক কাক-জোছনার রাতে পুরোনো মাচাঙে সোনাঝরা স্মৃতি আওড়াতে আওড়াতে ফিরে যাবো ফের, কিন্তু ফেরার ফুসরত মিললো না; তুমি তো আমাকে শোনালে না…
-
পারো যদি পাঁজরের হাড় ভাঙো / সাইফ আলি
পারো যদি পাঁজরের হাড় ভাঙো কলিজার পৃষ্ঠাটা কুচি করো অসংখ্যবার এরপর তাতে মুড়ে বারুদের পটকা বানাও উল্লাস করো…উৎসব করো… মেনে নেবো তাও যদি পারি; তবু মানবোনা কোরানের গায়ে বেয়াদব জালিমের হাত। রক্তে কি জং ধরে গেছে কলিজায় মাদকের ঘোর? তামাশার সীমানা পেরিয়ে হাত দিলে বুকের ভিতর!! ( গত শুক্রবার হিন্দুদের দশেরা (রাবন বধ) অনুষ্ঠানে কিছু…