• তুমি কি দু’হাত পেতে নেবে?

    ধুসর পান্ডুলিপি থেকে একমুঠো কবিতার ফুল তোমার জন্য এনে দেবো তুমি কি দু’হাত পেতে নেবে? অন্ধরাতের কোল থেকে এক মুঠো জোনাকির আলো তোমার জন্য এনে দেবো তুমি কি দু’হাত পেতে নেবে? ঝিনুকের বুক চিরে ফেলে সঞ্চিত মুক্তার দানা তোমার জন্য এনে দেবো তুমি কি দু’হাত পেতে নেবে? শরীরের সুগভীর থেকে স্বচ্ছ কাচের মতো মন তোমার…


  • এক থোকা ফুল এনে

    এক থোকা ফুল এনে বলবো না সুখী হও আজকের দিনে বলবো না বেঁচে থাকো অনন্তকাল, বাগানের সব ফুল যতো ভালোবাসা পায় সবটুকু এনে বলবো এমন হোক প্রতিটি সকাল। যদি নীল সাগরের তীরে ঝিনুকের খোলসের ভীড়ে পাওয়া যায় একখানি মুক্তার দানা, ছোটো হোক তাই এনে দেবো হীন বলো তাই মেনে নেবো মেকি মুক্তার মালা তোমাকে দেবো…


  • টুকরো সময়

    টুকরো সময় গুলো বৃষ্টির ফোটা হয়ে টুপটাপ টুপটাপ ঝরছে, স্মৃতির উঠোন জুড়ে আজ বহুদিন পরে কাঁদা-জলে মাখামাখি করছে। জীবনের বৃত্তটা খুব বেশি বড় নয় তবুও স্মৃতির পাতা পূর্ণ, বয়ে চলা সময়ের দূর্দম শ্রোতাঘাতে জীবনের পাঁড় হল চূর্ণ। কচুরিপানার মত কত স্বপ্নেরা এল তারপর ভেসে গেল মোহনায়, শুধু কিছু ফুল ছিড়ে রেখেছি যত্ন করে শুকনো সে…


  • এক্সিডেন্ট স্পট

    এইখানে দুটি মন ভেঙে যায় ছিড়ে যায় হৃদয়ের বন্ধন, এক জোড়া ফুল ফুটে ঝরে যায় থেমে যায় জীবনের স্পন্দন। দুটি ফুল ফুটেছিল ফাগুনে ককিলেরা গেয়েছিল কুহু গান, জানি না কি বিরহের আগুনে জ্বলে পুড়ে ছাই হল দুটি প্রাণ। দুজনারই ছিল এক আবদার একটাই সাধ ছিন দুজনার- একই ডালে ফুটি যেন বার বার একই সাথে ঝরি…


  • তুমি নেই / সাইফ আলি

    কখনো সন্ধ্যা বেলা ঘরে ফেরা পাখিদের ভাবতে হৃদয় সমতুল, আমি শুধু ভাবতাম তোমার হৃদয়খানি কোন বাগানের ফোঁটা ফুল! আজ পাশে তুমি নেই তাইতো হারিয়ে খেই ভেবে আর পাইনা কিছুই, আমার কল্পনায় মিশে আছ তুমি তাই ছুটে চলি তোমার পিছুই। কখনো সন্ধ্যাতারা দেখে তুমি বলতে- আমিও অমন জ্বলবো, আমি শুধু ভাবতাম কিছু কথা বাকি আছে আজ…


  • ছন্দপতন

    কোথায় যেনো ছন্দপতন হলো কোথায় যেনো পেরিয়ে এলাম বাক মনের ভেতর কি যেনো উৎরোলো উৎসবে আজ কে যেনো নির্বাক সবার মাঝে নেই যেনো কোন জন কাকে যে আজ চাচ্ছে অবুঝ মন…


  • তুমি মোরে বলেছিলে…

    তুমি মোরে বলেছিলে- রংধনু ছুয়ে আসো যদি আমাকে আপন করে পাবে, বাগানের সব ফুল হাত ভরে নিয়ে আস যদি আমাকে আপন করে পাবে। আমি জানি রংধনু কখনোও ছুতে পারব না বাগানের সব ফুল ছোট এই হাতে ধরবে না তবুও মনের মাঝে রংধনুকের সাত রং বাগানের সব ফুলবাস এনেছি এ বুক ভরে, একবার চোখ মেলে চাও…


  • অবাঞ্চিত

    আমি যখন তোকে নিয়ে ভাবতে চাই তখন কেনো অন্য কারো উপস্থিতি আমার মনের ভাবনাটাকে থমকে দেয়? আমার মনের আকাশ জুড়ে উড়বি তুই ইচ্ছা হলে আমার মাটি খুড়বি তুই নিজের হাতে কাটবি আমার হৃদয়টাকে তবু আমি ভাববো সে তোর নিজের দেয়া। তাও না হলে একটুখানি হাসবি তুই ভাববো আমি আমায় ভালোবাসবি তুই ভাবনা আমার চার দেয়ালে…


  • হৃদয়ের চোখ দুটি খুলে

    যদি কোনো স্বপ্নীল সন্ধ্যায় অযাচিত অশ্রুর ফোটা দেখা দেয় চোখের পাড়ায়, হৃদয়ের চোখ দুটি খুলে একবার দেখে নিও প্রিয়- আমি আছি দু’হাত বাড়ায়। হাসি মুখে……………… একা…………অপেক্ষায়।


  • কোনো এক দিন

    দলছুট মেঘেদের মতো আমার সকল কল্পনা, আকাশের বুকে অবিরত ঝাপটে চলে তাদের ডানা। যদিও বা আমি ছোটো ঘরে ছোট্ট আমার পৃথিবীটা আপন জগৎটাকে ঘিরে আমার সকল ব্যস্ততা। তবুও তোমার দরজাটা আমার জন্য খোলা রেখো, ধুপছায়া আর গোধূলিতে জানালায় চোখ মেলে থেকো। কোনো এক দিন আমি এসে ডাকবো তোমাকে ভালোবেসে।


  • দুঃখ ব্যথার আলিঙ্গনে

    পরবাসে আজ একাকি আমার কেটে যায় দিন কেটে যায় রাত ঘোরে অবাধ্য ঘড়ির কাটারা ঘুরতেই থাকে ঘুরতেই থাকে চোখ দুটো শুধু প্রহর গোণে। লীন হয়ে যায় ছোট্ট হৃদয় কিছু হাড় আর মাংশের দলা পড়ে থাকে একা নির্বাক চাঁদ অন্ধকারের আলিঙ্গনে। কিছু রাত জাগা পাখিদের ডাক অন্ধকারের চার দেয়ালের মাঝে ঘুরে নিঃশেষ হয়ে যায় রাত বুঝি…


  • পথ চাওয়া পথে ধাওয়া

    এক পাখি উড়ে যায় দূরে এক পাখি বসে থাকে ডালে; দুই পাখি এক হয় সন্ধ্যার কালে। ঘর ছাড়া পাখি ফের ঘরে যেতে চাই, ঘরে বসে একা পাখি সুখ তারো নাই। এক পাখি পথে ধায় এক পাখি পথ চায়- পথে ধাওয়া পথ চাওয়া এইতো জীবন; দূরে তবু কাছাকাছি থাকে দুটি মন।


  • যে কথা কখনো কেউ বললো না

    মিলেছে শখের চুরি, হাতে দিয়ে বসে থাকো বধূ পেয়েছো যা চেয়েছিলে- লালপেড়ে শাড়ি শুধু সেই শাড়ি পরা ছবিটার দিকে তাকিয়ে থাকার কোনো লোক থাকলো না… সূর্য তো প্রতিদিনই ওঠে ভোরের শিশিরে জ্বলে নাকফুল; দুলে ওঠা গাছের ছায়াতে প্রতিদিনই পাক খায় ঝরে যাওয়া পাতাদের শব- দৃষ্টির মায়াজালে আকাশ দেয়নি ধরা আজো তবু তুমি ছুতে চাও আকাশের…


  • ভেজা আয়নায় এ কার ছায়া

    ভেজা আয়নায় এ কার মায়াবী ছায়া এ কার মায়াবী মুখ; চিনতে চিনতে চিনে ফেলি তবু কেমন অচেনা লাগে পরিচিত তবু পরিচয়হীন মায়া- ভেজা আয়নায় এ কার মায়াবী ছায়া!! যেন বহু দিন যেন বহু রাত যেন বহু যুগ ধরে হাতে হাত রেখে চোখে রেখে চোখ দুই দেহ এক মন; কতটা কাছের কতটা আপন বোঝানোর ভাষা নাই-…


  • তোমার স্মৃতি

    কিছু কিছু স্বপ্ন আছে যেগুলো রাতের অন্ধকারে নীরবে বিলীন হয়ে যায় সকালের সোনা রোদ দেখতে পায়না কোনদিন। কিছু কিছু ফুল আছে যেগুলো রাতের অন্ধকারে কোমল পাপড়িগুলো খুলে নিরিবিলি সুবাস ছড়ায় অতঃপর ঝরে পড়ে সকালের রোদে হয় বাশি। তোমার স্মৃতি কি তবে এমনই স্বপ্ন ছিল কিংবা এমন কোন ফুল? যার কিছু শুকনো পাপড়ি পড়ে আছে আমার…


  • আমি আর রাত

    ঘুম ভেঙে গেলে ঘুমাতে পারি না সেই রাতে মনে হয় তুমি বসে আছো আলোর আরশি হয়ে একাকি প্রভাতে। রাতটাকে মনে হয় একা ঠিক আমারই মত বুকে নিয়ে অসংখ্য ব্লাকহোল ক্ষত অন্ধকারের বুকে জেগে থাকে সেও। আমার কান্না জানি আমি আর জানে রাত; কৃত্রিম হাসি দ্যাখে মুখে প্রতিটি প্রভাত। রাতের কান্নাগুলো আমি মাঝে মাঝে ঠিক ধরে…


  • আমি কি আসবো এই পথে

    বহুরাত জানালার পাশে নড়বড়ে চেয়ারটা নিয়ে বসে থাকো একা… কার কথা ভেবে? এভাবে রাতের তারা জ্বলে আর নেভে কার কথা ভেবে? পথগুলো সারারাত শুধু একা ছিল একা থেকে যায় পথিকেরা ভুল করে আজো আসেনি তোমার দরজায়। তবুওতো পথ চেয়ে আছো একাকি রাতের নিরালায়, আমি কি আসবো এই পথে বুক ভরা অসীম আশায়?


  • এখন তুমি ফুসকা খাবে কি করে…!!

    বোবা হলে হয়তো না বলেই বোঝাতে পারতাম চোখের ইশারায় অন্ধ হলে তারও প্রয়োজন ছিলো না… ধরা ছোয়ার বাইরে থাকতে যদি চাঁদের মতো আমার বলা না বলায়, দেখা না দেখায় কিছুই যায় আসতো না তোমার… কিন্তু এসব কিছুই যখন অন্তরায় হয়ে দাড়ালো না তখন অযুহাত হিসেবে দাড় করিয়ে ফেললে অনেক কিছুই… যেমন ধরো, আমার জন্য তোমার…


  • সারাবেলা আমি অপেক্ষা হয়ে থাকবো…

    তোমার জন্যে পথের প্রান্তে বিছিয়ে রাখবো ঘাসফুল তুমি      পায়ে পায়ে এসো ঘুরতে এসো      লাল পেড়ে সেই শাড়িতে জড়িয়ে নিজেকে আমি      অপেক্ষা হয়ে থাকবো… কলমির ডালে বাতাস এখনো দোল দেয় মেঘ থেকে নামে বৃষ্টি মিস করি শুধু সেখানে তোমার পটল চোখের দৃষ্টি… তুমি আসো নাই মেঘ উড়িয়েছে ওড়না আকাশ দিয়েছে…


  • একান্তই পার্সোনাল কবিতা…

    তোমার সঙ্গে লুকোচুরি খেলা মিথ্যে আমতা আমতা নামতা পড়াটা আতলামী ছাড়া আর কি কেউ না জানুক তুমি জানলেই চলবে ভালবেসে যদি ভুল করে ফেলি আমার সে ভুল কার কি… তুমি বাসো যদি ভালোবাসা হবে পূর্ণ না বাসলে তাও চলবে… ব্যর্থতা নিয়ে মাথা নিচু করে ফিরবো না আমি একটুও সবাই যা বলে বলবে। আমার কাজ তো…