-
আমি চাই / সাইফ আলি
আমি চাই তুমি পরজীবী লতিকার মতো আষ্টেপিষ্টে ধরো আমার শরীর শুষে নাও সবটুকু ভালোবাসা আর আমি সেই বৃক্ষের মতো নিঃশেষ হয়ে যাই প্রতিদিন তোমার ছোঁয়ায়… আমি চাই তুমি বেড়ে ওঠো শস্যের মতো লাঙলের ফলা দিয়ে চিরে দিক কেউ আমার নরম বুক তবু, তোমার জন্য হোক নরম দোআঁশ… আমি চাই তুমি খাঁচার পাখিটা হও, খাঁচা হোক…
-
আমি তার ভেতরের শীতলতা বুঝি / সাইফ আলি
আমি তার ভেতরের শীতলতা বুঝি তোমরা ছুঁয়েছো তার শরীরের উত্তাপ শুধু আমি তার ফেলে আসা পথে পথে খুঁজি মুখচোরা ভালোবাসা এবং কাঙাল সেই নদী নিরবধি যার শুধু শূন্যতা বুকে নিয়ে চলা… যার কোনো কথা নেই তার থাকে এমন আকাশ গল্পেরা তারা হয়ে জ্বলে; তার থাকে এমন সাগর কবিতার ঢেউ তোলে নীল ফেনা ব্যথার আধার- আমি…
-
লাগবে না ভালো / সাইফ আলি
লাগবে না ভালো ভাই লাগবে না ভালো চাড়ালের কোনো কথা লাগবে না ভালো কালো চশমায় ঢেকে লুকোবেন কতো ক্রমেই যে বেড়ে যায় বিবেকের ক্ষত!!
-
খ্যাত / সাইফ আলি
রুচিতে আসে না আর মুরগির ঝোল সূচিতে চিকেন ফ্রাই, বার্গার, রোল রুচিতে আসে না আর শেমাই পায়েশ ফ্রেন্স ফ্রাই সসে আনে ভোজনে আয়েস তারপর কোল্ড ড্রিংক্স; আছে হট ডগ, বিদেশী মদের মোহে ঘোড়া টগবগ। বাঙলিয়ানায় তবু মুখে ফোটে খই তাদেরই আমরা আজ আধুনিক কই!! আধুনিকতার তবে টাটা গুড বাই- আমরা খ্যাতের দল, খ্যাত থেকে যাই।
-
তুই কি আমার বৃষ্টি হবি / সাইফ আলি
আমার বড্ড মেঘ হতে চায় মন তুই কি আমার বৃষ্টি হবি, বল- আর যদি হই ছোট্ট পুকুর তুই কি হবি জল? সকাল বেলার শিশির হলে তার বুকে হোস রোদ, আর যদি তুই ঢেউ তুলে দিস সাগর হবো খোদ- কিন্তু যদি অশ্রু হয়ে ঠাই নিতে চাস চোখে, আমার কথা বাদই দিলাম; বলবে কি বল লোকে?
-
রঙ / সাইফ আলি
আমার একটা স্বপ্ন ছিলো লাল টুকটুক এবং একটা ইচ্ছে ছিলো সবুজ রঙের আমার একটা দৃষ্টি ছিলো আসমানি রঙ এবং একটা প্রস্তাবনা কাফন শাদা… এইযে আমার বুক পকেটে নীলচে আকাশ এবং ধুসর বাস্তবতায় গড়ছি বাড়ি তাই বলে সেই রঙধনুটার সাতরঙা মন যায়নি মরে উঠবে হেসে যখন তখন।
-
আপনাদের কারো কাছে যদি সে দায়গ্রস্থ থাকে… / সাইফ আলি
আসুন, একদলা অহমিকার কফ ছুড়ে দিই সাগরের জলে লবনজলের ছোঁয়ায় তা পরিশুদ্ধ হয়ে উঠুক সরল মানবিকতায় একমুঠো আকাঙ্ক্ষার দুঃখ ছুড়ে দিই ঝরনার বুকে মৃত জীবাশ্বার মতো ভেসে যাক বহুদূর, আর মৃত স্বপ্নগুলোকে রাখুন নরম পলিতে; জীবন্ত ব্যকটেরিয়ার পাকস্থলিতে জমা হোক বিশুদ্ধ বৃক্ষের সার- আপনি কি গতকাল জানাজায় শরিক ছিলেন যখন আমরা সবাই সভ্যতার রূহের মাগফিরাত…
-
বুঝিয়ে বললে বুঝি / সাইফ আলি
বিজয় বুঝেছি বিজয় বুঝিনি আবার ফুসরত কই এইসব নিয়ে ভাবার মুখে মুখে শুধু বিজয়ের গান ফোটে বিজয় এসেছে বিজয় আসেনি মোটে বিজয় আসেনি চিন্তায় চেতনাতে বিজয় আসেনি ক্ষুধিতের খালি হাতে বিজয় আসেনি কলমের মজলিশে বিজয় এসেছে ক্ষমতার ঠোঁটে ঠোঁটে… বিজয় দিবস তাৎপর্যটা বুঝিয়ে বললে বুঝি পরাজিত এক মন নিয়ে আজো বিজয়ের সুখ খুঁজি…
-
শীতের গান / সাইফ আলি
আমরা যারা সকাল হলেই মুখ ধুয়ে নিই দাঁত মাজি নাস্তা করে অফিস যাই তাদের কি আর শীত লাগে? শীত আসে ঐ পথের পাশে কাঁপতে থাকা শিশুর গায় শীত আসে যার মাথার উপর ছাদ থাকেনা রাত্রিদিন, তার দেশে। আমরা বড় দুঃখ করে ভাবতে থাকি খেজুর রস এবং ভোরের সূর্যস্নান; কিন্তু ওদের দুই পাটি দাঁত গেতেই থাকে…
-
আমার কাছে জীবনটাকে / সাইফ আলি
আমার কাছে জীবনটাকে কেমন যেনো খটকা লাগে দিনের শেষে রাত আসে না রাত আসে ঐ দিনের আগে মানুষ কেনো অর্ধমৃত ঘুমের মাঝে স্বপ্ন দ্যাখে দিনের বেলা সেই কি নিজে নতুন দিনের ভাগ্য ল্যাখে সবার আগে খটকা লাগে মন আগে না মানুষ আগে আমার কাছে জীবনটাকে কেমন যেনো খটকা লাগে।
-
পৃথিবীতে প্রেমহীন কেউ আর থাকবে না / সাইফ আলি
পৃথিবীতে প্রেমহীন কেউ আর থাকবে না এমনি সে সুর ভেসে ভেসে রাত্রিভর বাতাসের বুক চিরে তোমাদের কাছে যেতেই তোমরা সব বিস্ময়ে হা হয়ে গেলে- আজো আছে এমন পাগল এই পৃথিবীতে; আজো যারা সকাল দুপুর আজগুবি কথা বলে, মিছেমিছি পিটায় এ ঢোল- পায়রার পিঠে চড়ে শান্তি বেগম এলেন, বলে গেলেন পৃথিবীতে আর কোনো অশান্তি নেই, যুদ্ধ…
-
আজ শুধু / সাইফ আলি
বৃষ্টিক্লান্ত সন্ধ্যার পথে রাতের অন্ধকার পায়ে পায়ে এসেছিল আমার উঠোনে আমি তার করিনি দাওয়াত কুরসিও দিইনি এগিয়ে শুধু অন্ধের দুইখানা হাত ছুঁয়েছিলো শীতল শরীর- মেঘের চাতাল থেকে ফিরে আসা শীতল বাতাস দরজার পাল্লা নাড়িয়ে হুড়পাড় ঢুকে গেলো ঘরের ভেতর আকাশে তখনো ম্লান আলো সে আলোয় দোল খায় অন্ধকার বৃক্ষের ডাল আজ শুধু মেঘছেঁড়া পূর্ণিমা চাঁদের…
-
………. / সাইফ আলি
আকাশের নীলে শুধু বেদনার বীষ খোঁজো পাতালের বুকে খোঁজো সমাধির দাগ; নীল চোখে ভালোবাসা কিভাবে বাঁধবে বাসা, কিভাবে বুঝবে তুমি সুখের সোহাগ?
-
কাঠের পুতুল / সাইফ আলি
চেতনার লাল-নীল ঘোড়া দাবড়িয়ে সমাজের নেতাদের শুধু থাবড়িয়ে যারা মনে করছেন হলো বুঝি কাজ আসলে তারাই সব মূর্খ সমাজ… মূর্খ এ তকমাটা হতে পারে ভুল মূলত তারাই সব কাঠের পুতুল।
-
এমন এক যাত্রার আয়োজন করো / সাইফ আলি
এমন এক যাত্রার আয়োজন করো প্রিয়ার কাজল ধোয়া চোখে গর্ব আর ভালোবাসা ছাড়া কষ্টের ছোঁয়াও না থাকে… যে কান্না কষ্টকে মুছে দেয় তাকে বলো সব কষ্টের সমাধি রচনা করে তবেই যেনো সে ফিরে আসে; যে অশ্রু ভালোবাসার প্রবাহ অক্ষুণ্ণ রাখে তাকে বলো- প্রতিদিন রাতে অন্তত একবার ঝরে পড়ে সেজদার ভুঁয়ে। হে পথিক, এমন কি পথ…
-
এখন আমি অতীত হবো… / সাইফ আলি
এবার শীতে- কুয়াশার চাঁদর গায়ে জড়িয়ে যখন বসন্তের স্বপ্ন দেখতে শুরু করেছিলাম ঠিক তখনই তোমার রুক্ষস্বর আমাকে জানিয়ে দিলো – গ্রীষ্ম সমাগত। অথচ- গ্রীষ্ম কোথায়…!! এ দেখি বর্ষার প্লাবনে বুকের চাতাল ভিজে একাকার- এরপর- প্রকৃতির সকল নিয়ম ভঙ্গ করে অনাকাক্সিক্ষত সময়ের আবির্ভাবে হতচকিত আমি নদীতীরে বসে অপেক্ষায়… ভেবেছিলাম- এবার বুঝি সত্যি সত্যিই সাদা মেঘের ভাঁজে…
-
আহারে বোকা চোখ / সাইফ আলি
ধোঁয়াটে মেঘগুলো চোখের পর্দায় কখনো সাদাকাশ কখনো বালুচর, কখনো জানালায় আলতো এলোমেলো চুলের কারুকাজ কাঁপছে থরথর। আমি কি অদ্ভুত ভেবেছি গাঙচিল ছুঁয়েছে বালিয়াড়ি ভিজেছে মরুমন, অথচ ঘাসফুল, সে ছিলো ফুলহীন কুয়াশা ঝরেছিলো সকালে কিছুক্ষণ। আহারে বোকা চোখ কি তোর দৃষ্টি মেঘ না উড়তেই ভেবেছি বৃষ্টি।
-
দূর থেকে দেখলাম / সাইফ আলি
দূর থেকে দেখলাম আকাশটা মেঘময় বৃষ্টি বালুচরে জমায় কর্দমা… আলতো কাশফুল বাতাসে কাঁপছিলো মায়াবী রোদ্দুরে হালকা তাপ ছিলো অথচ কাছে যেয়ে হাতটা ছোঁয়াতেই বুঝেছি নদী নয় তা ছিলো নর্দমা বৃষ্টি ডাস্টবিনে জমায় কর্দমা। দূর থেকে দেখলাম আকাশটা পাখিময় সোনালী রোদ্দুরে পালক উড়ছিলো… চোখের পল্লবে মোড়ানো কুঁড়ি তাই ফুটলো ফুল হয়ে অবাক ইশারায় অথচ কাছে যেয়ে…
-
নাফের বুকে হয়তো কিছু ফানুস ভাসে… / সাইফ আলি
কি ভাষায় করবো প্রকাশ, পাইনে ভাষা জমাট বাঁধা কণ্ঠে আমার নীল কুয়াশা স্বপ্ন দেখি গ্রহণকালের পর্ব শেষে নতুম প্রেমের করবে আবাদ প্রেমিক চাষা রোহিঙ্গারা প্রেম জানে না বললে তুমি বাস্তুহারার কান্না তোমার ভাল্লাগে না মাটির ঘরে সবাই করে বসত শেষে; তবুও কেনো অহংকারে বাড়াও দেনা? নাটাইছাড়া ঘুড্ডি হয়ে উড়ছে যারা তাদেরও এক নাটাই ছিলো ভুললে…
-
কথাদের পেছনেও কথার বসতভিটে থাকে / সাইফ আলি
কথাদের পেছনেও কথার বসতভিটে থাকে দৃষ্টির ঘোলাজলে যেমন বসত করে অসংখ্য জলজ আকুতি পাখিদের নীড়ে ফেরা এমন কি কবিতার খোরাক বলোতো তার চেয়ে ঢের বেশি কবিতারা বাস করে না বলা কথায় তার চেয়ে ঢের বেশি গল্পের পটভূমি খুঁজে পাবে চোখের চাওয়ায়… এমন অনেক কথা আছে- মুখ বলে- না না; চোখ বলে- বুঝলে না? তুমি কি…