-
-
একান্ত বাক্যেরা-১২ / সাইফ আলি
যখন সবাই চাঁদের আলোয় ভিজছিল আমিই কেবল শুকনো পাতার মর্মরে, চাঁদ হঠাৎই সবার কথা বাদ দিয়ে অরণ্যে চায় ঘুরতে আমার হাত ধরে।
-
সত্তা তোমায় বলছি শোনো / সাইফ আলি
তোমার আমার অল্পকথা গল্পকথা নয়তো খানিক কল্পকথা তাতেই বা কি কথা তো ঠিক এদিক সেদিক লাভ কি ভেবে; যে যাই বলুক কষ্ট ছাড়া আর কি দেবে? লোকের কথায় কি আসে যায় কখন কোথায় ফুল ফুটেছে, চতুর্দিকে কেবল শুধু নিন্দাবাদের সোর উঠেছে। সত্তা তোমায় বলছি শোনো ঘর গুছোনো সহজ বটে কিন্তু তাতে পরের হাতে উল্টোসিধা গল্প…
-
যেদিন আর এ আঁধার লাগবে না ভালো / সাইফ আলি
যেদিন আর এ আঁধার লাগবে না ভালো নিভে যাবে দুচোখের সমস্ত আলো নিভে যাবে জোনাকি, নিভে যাবে তারা একাকি নিথর চাঁদ হবে দিশেহারা সেদিন সে রাতে কে হবে সাথী আমার তুমি থেকো পাশে হে প্রভু পরওয়ার।। জীবনের লাল নীল শত ঘুড়ি আকাশে একে একে কেটে যায়, লাট খায় বাতাসে পাখির স্বপ্ন চোখে বাধন ছিড়েছে যে…
-
ঈদ মোবারক / সাইফ আলি
ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ডালি নিয়ে দলে দলে চলনা সবাই ঈদগাহেতে কাধ মিলিয়ে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ আজ, ভালোবাসার মেঘে মেঘে মনের আকাশ যাবে ছেয়ে, ভায়ে ভায়ে সুর মিলিয়ে উঠবে মধুর সে গান গেয়ে; যেই গানেতে সুর দিয়েছে রাসূলে মুর্শিদ।। হৃদয়ের সবকটি জানালা…
-
কালকে যখন আহত সূর্য উঠবে সকাল বেলা / সাইফ আলি
কালকে যখন আহত সূর্য উঠবে সকাল বেলা কিভাবে তোমার ঈদের নামাজ কবুল হবে বলো গরিব দুখির অন্ধকারে যে এখনো জ্বালোনি আলো এখনো তাদের ঘর ভরে আছে ঘনিভূত ব্যথা কালো।। কালকে যখন আহত সূর্য উঠবে সকাল বেলা… কালকে যখন ঈদের জামাতে সব ব্যবধান ভুলে বুকে বুক ঠুকে তোমরা সবাই খবর জানতে চাবে, হয়তো চোখের অগোচরে কিছু…
-
হাত দিয়ে ঐ চোখ ঢেকো না / সাইফ আলি
হাত দিয়ে ঐ চোখ ঢেকো না জোছনা এসে দাঁড়ায় যাবে, হিসেব নিকেষ শেষ হবে না অন্ধকারে হারায় যাবে। অন্ধ হওয়ার ভান করো না স্বপ্ন দেখার মিটবে খায়েস, জীবন কি আর দুধের বাটি কিংবা দুধেল মিষ্টি পায়েস? অভিজ্ঞতার তিক্ততা তো আমলকি ফল খানিক বাদে, মিষ্টি অনেক স্মৃতির পাতা আপনি যেচে জড়ায় ফাঁদে। হতাশ হওয়ার কারখানাতে সকাল…
-
যুদ্ধসত্য / সাইফ আলি
ভাবনাগুলোকে আহত ঘোড়ার মতো ছেড়ে দিলাম যা, যতদূর গেলে আর যুদ্ধের বাতাস লাগবে না যতদূর গেলে মিলে যাবে কাঙ্খিত জল। বাতাস তার সাবলিল ভাষায় যতবারই বলুক আর কোনো যুদ্ধ হবে না, নদী তার ধাবমান জলের শরীরে বয়ে নিয়ে যাক যত রক্ত ও লাশ; যুদ্ধের শেষ নেই কোনো। যুদ্ধ তো এমন এক সত্যের নাম মানুষের ইতিহাস…
-
বিচ্ছেদ-০১ / সাইফ আলি
তুমি কি কেবল অবসরটুকু নিলে কাজের ফাঁকেও সর্বদা তুমি ছিলে, তুমি কি কেবল প্রেমেই বানাবে ঘর তোমাকে চেয়েছে ব্যথাতুর অন্তর। শত কষ্টের উপশম এনেছিলে এক জীবনের পূর্ণতা এনেছিলে।
-
শকুনের জন্য প্রার্থনা / সাইফ আলি
শকুনের মতো তুই চেয়ে থাক- তোর ঐ দৃষ্টির মোহে পুড়বে না আমাদের সাজানো বাগান। তবু তোকে ভালোবাসি, ভালোবাসা আমাদের রক্ত ও মজ্জায়; আমাদের প্রেমিকের চোখ, কেবলই প্রেমের কথা কয়। আমাদের মড়ার শরীর তোর ঠোঁটে লেগে থাকে থাক, আমাদের সবুজ জীবন কখনোই ছুঁতে পারবি না। শকুনেরা ভালো থাক ভালো থাক সুতিক্ষ্ন দৃষ্টি তোদের; আমাদের ডাস্টবিনগুলো রুটি…
-
আমরা ছিলাম কেউ ছিলো না / সাইফ আলি
হৃদয়টাকে আলতো করে হাতের মুঠোয় রাখতে পারো রাখতে পারো ভালোবাসার সোকেজ জুড়ে পুতুল করে কিন্তু তাতে মিলবে কিনা ভালোবাসার লাল ঘোড়াটা একটুখানি সময় পেলে ভাবতে পারো। শুকনো পাতা ডাল ছেড়েছে এখন তাকে ভুলতে পারো একটা করে রাতের মায়ায় স্বপ্নগুলো খুলতে পারো মাটির কাছে ফিরতে যদি খুব বেশিক্ষণ সময় লাগে বেলকোনিতে দাঁড়িয়ে থেকে পুরোনো গান তুলতে…
-
সাগরও শুকিয়ে যাবে একদিন / সাইফ আলি
সাগরও শুকিয়ে যাবে একদিনপাহাড়ও তুলো হয়ে উড়বেমহাকাশ ভুলে যাবে নিয়ম কানুনপাথর জ্বালনি হয়ে পুড়বে।।তবে আর ভরসার কি থাকে আমারপ্রভু, চাইছি কেবল শুধু তোমার দিদার… এ চোখ সাক্ষ্যি হবে দেখা না দেখার এ কান সাক্ষ্যি হবে কি শুনেছি তার এ হাত বলবে কথা, শুধু অসহায় নিরবে দাঁড়িয়ে আমি থাকবো; তোমাকেই মনে মনে ডাকবো। ক্ষমা করো দিও…
-
জ্বালা ফের প্রদীপ জ্বালা / সাইফ আলি
দরিয়ায় পাল তুলে দে, মাঝি তুই বৈঠা চালা ঘুমানো কলবে আবার জ্বালা ফের প্রদীপ জ্বালা দে দে দে পাল তুলে দে সজোরে বৈঠা চালা ঘুমানো কলবে আবার নুরানী প্রদীপ জ্বালা।। এখানে পান্থশালা মশগুল ভোগ বিলাসে কেঁদেছে পথ ভুলে কে তাতে কার কি যায় আসে কি সুখে মাতাল এ মন মজেছে কিসের আশে তুফানের বার্তা হয়ে…
-
প্রার্থনা / সাইফ আলি
সত্য বলতে যদি নাই পারি মিথ্যের পথে যেনো না ফেলি এ পা হে আমার প্রভু তুমি ক্ষমা করো রহমত থেকে দূরে ঠেলে দিও না। তোমার দিদার দাও, তোমার পথে অবিচল থাকি যেনো সে শক্তি দাও তুমিই মালিক যদি নাজুক মনের তোমারই জন্য শুধু আসক্তি দাও; আমার এ প্রার্থনা ফেলে দিও না। দূর্বল ভীরু এই কলবে…
-
মানা / সাইফ আলি
এ শরীর ঢেকে রাখে কুঞ্চিত ব্যথার কাপড় অন্দরে সুর তোলে কামারের সুপ্ত হাপড় গলে যায়, গলে যায় সমস্ত তারকার দল নির্ঘুম রাতে যারা বহুদূর আকাশের গায় ছিলো উজ্জ্বল; বহুদিন ব্লাকহোল স্বপ্ন দেখিনা গিলে খাবে দিনের খায়েশ; কাব্য লেখিনা দুধ-শেমাই কিংবা হালুয়া পায়েশ। এখন শরীর পোড়া উৎকট ঘ্রাণ ভাসে রাতের বাতাসে, সমুদ্র বিলাসে লাশের শরীরগুলো গা…
-
তুমি যদি বাজাতেই জানো / সাইফ আলি
সবুজ না হতে পারি বিবর্ণ বলোনা আমাকে, প্রেমিক না হতে পারি প্রেমহীন কখনোই নই। তুমি যদি বাজাতেই জানো নিপূন বাঁশরি হয়ে বেজে যাবো, বাজাও হে রানী; মিছে কেনো দূর থেকে অযথা বাড়াও হয়রানি…
-
সময়ের ছড়া-০২ / সাইফ আলি
রমজানে চাদাবাজি করবে না পুলিশে আহা কিযে মধুময় শোনা গেলো বুলি সে এই বুঝি কথা ছিলো এটাই দায়িত্ব জনতার সাথে এই মশকরা নিত্য; অথচ তেনারা নাকি জনতারই ভৃত্য! পঞ্চাশ টাকা কেজি মোটা চাল বাজারে দুটো গরু রেখে আয় চাটাদের মাজারে করুণার জল যদি তবু কিছু মিলতো! মিলবে না জেনে বুঝে বলি- খুশ দিল তো; কান…
-
-
লাখ টাকার ফ্যান / সাইফ আলি
এই গরমে লাজ শরমে কাম কি? কম দামে ফ্যান কিনলে শুকোই ঘাম কি? লাখ টাকাতে ফ্যান কিনবো প্রশ্ন করো ক্যান কিনবো!? বলদ নাকি? লাখ টাকাতে মিলবে বাতাস ঠান্ডা ঠান্ডা হয়ে ভাজবো ঘোড়ার আন্ডা গলদ নাকি? আটশো কোটি ও লটপটি আস্ত গরুর রান না, এতটুকুতেই ঘাম ছুটে যায়! দেখাও ব্যাঙের কান্না!! তোমরা বাপু কিপ্টে বড় কলজেটারে…
-
বাবা / সাইফ আলি
ভাঙনের মুখে এক সুবিশাল মহিরুহ শেকড়ে কামড়ে রাখে আমার জগত কিছুতেই ধসতে দেবে না, আমি তার নাজুক পৃথিবী দুলে উঠি সামান্য ঝড়ে, সেই ঝড় রুখে দিতে ডাল ভাঙে ভাঙুক তবুও আমার জগত থাক সহি সালামতে!! সে আমার গ্রিষ্মের ছায়া, শীতের চাদর; বাদলের বড় কালো ছাতা! আমি তার আঙুলের জোরে টলকানো পায়ে ফের হাঁটি, দৃষ্টিতে খুঁজে…