• রাতের আঁধার কেটে আসে যদি স্বর্ণালি ভোর / সাইফ আলি

    রাতের আঁধার কেটে আসে যদি স্বর্ণালি ভোরনাইবা আমি তার সাক্ষী হলাম, সে আলোর ছোঁয়া পাবে আমার কবর।।তোমাদের কানে কানে ঢেলে যাই আজ সেইকাঙ্খিত ভোরের খবর… আমাদের ডানাগুলো ভেঙে দেয় দিকবুকের আকাশ জুড়ে বিশ্বাসী তারা তবু করে ঝিকমিকযে তারার রোশনিতে পারে পথ খুঁজে নিতেসাহসী নাবিকভেদ করে শত বাঁধা, আঁধারের ঘোর। শাহাদাৎ পেয়ালায় ঠেকাতে এ ঠোঁটতাকওয়ার ঘ্রাণ…


  • পৃথিবীটা খুব ছোটো হয়ে গেছে পাখি / সাইফ আলি

    পৃথিবীটা খুব ছোটো হয়ে গেছে পাখিবন মন নেই শরীরেই বাসা বাঁধো,শ্রোতাহীন এই জনপদে কেনো বৃথাআলো ফুটতেই প্রতিদিন গলা সাধো? এখানে ওখানে রাস্তার আশেপাশেপোকা ধরে গেছে মনুষ্যত্বের লাশেলোভাতুর জীভ লকলকে উচ্ছ্বাসেপেতে আছে শত সহস্র নীল ফাঁদও।। খুব সাবধানে খুব সাবধানে পাখিএসো শিকারীর দিকে নিবিড় দৃষ্টি রাখিপোষমানা কোনো বন্ধুর আহ্বানেসহজ না করি ছোটোখাটো অপরাধও।। ০২.০৮.২৩


  • আজ মেঘলা দিনে মন হারাবো / সাইফ আলি

    আজ মেঘলা দিনে মন হারাবো, বৃষ্টি হবোতোর ডাগর ডাগর ঐ দুচোখের দৃষ্টি হবোআজ কান্না হবো হাসি হবো ধ্বংস হবোফের সৃষ্টি হবো; আজ বৃষ্টি হবো।। আজ মেঘলা দিনে সৃষ্টি হবে কাব্য কলাজ্বলবে আলো, আসবে ভেসে মেঘের গলাসেই ভরাট গলার শব্দে কারো কাপলে পাখাআমি বৃক্ষ হবো, জাপটে ধরুক আমার শাখা।।আমি প্রেমিক হবো, ঐ দুচোখের দৃষ্টি হবো। আজ…