• তুমি পাশাপাশি হাঁটা দুঃখ আমার / সাইফ আলি

    তুমি পাশাপাশি হাঁটা দুঃখ আমারবুকের গভীরের দীর্ঘশ্বাসতুমি সুখের আগুনে পোড়া সময়হারানোর ব্যথা, কষ্ট, ভয়।। আমি মুঠো খুলে দেখি নেই সে আঙুলআমার দিকে কারো চাহনি ব্যকুল,বুকের পাঁজরে ঠান্ডা বাতাসভরে হাঁটতে হাঁটতে হচ্ছি যে ক্ষয়।। নিভে গেলে বাতি আঁধার রাতইহয়তো জীবনের শেষ আশ্রয়;যদি ফিরে আসো, যদি ভালোবাসোদেখে নিও পাখি রুখবে প্রলয়।। ২৫/০৭/২৩


  • যেই বাতাসে গন্ধ তোমার / সাইফ আলি

    যেই বাতাসে গন্ধ তোমারসেই বাতাসে উড়িও ফুল নেই তো তোমার জুড়ি… তুমি ফুটলে যখন আকুল হলো বননিশি কালো রাতের কেশে তারার আভরণতুমি করলে চুরি মন,তুমি করলে চুরি… পাহাড়ি ফুল পাথর গলে এমন তোমার জ্যোতিহাত পেতেছি হিসেব করে দেখিনি লাভ ক্ষতি।।তুমি ঠিক করো দিনক্ষণআমি হৃদয় দিয়ে মোহর তোমায় করবো আলিঙ্গন।।ও ফুল নেই তো তোমার জুড়িতুমি ঝর্ণা…


  • লাখ টাকা জলে যায় / সাইফ আলি

    লাখ টাকা জলে যায়, জল কম্বলে যায়কনকনে শীতে ভেজা কম্বল হাতড়াই;সুখ সুখ সুখ চাই, সুখপাখি উড়ে যায়,আজ আছি কাল নাই এইতো জীবনএই জীবনের জন্যই এতো আয়োজন! হোক দুনিয়া দু’দিন তবু আসবে সুদিনএই বিশ্বাস বুকে নিয়ে আরো কিছু দিনচাই গাইতে এ গান, এই দীপ্ত শ্লোগানমুখে বুক টানটান করে সামনে দাঁড়াই,আসে আসুক বুলেট তাকে স্বাগত জানাইচাই শহীদি…


  • মন চাই রঙ করি জঙ ধরা মনটা / সাইফ আলি

    মন চাই রঙ করি জঙ ধরা মনটাপাছে লোকে কিছু বলে এই আবরণটাতুলে ফেলি, খুলে ফেলি সবকটা জানালাপারি না পারি না ভাই, পারি আমি কোনটা? লুট হই স্যুট হই তবু দিন যাচ্ছেকাটা কবুতর যেনো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেনেউলের থাবা বাবা বাঁচার উপায় কিজানি না, জানি শুধু ফেসবুক, লাইকি!কোট প্যান্ট টাই কিকোনো দুলাভাই কিসমাধান দিচ্ছে?নাকি কেড়ে নিচ্ছে সখের…


  • আজ জোছনার ঢল নেমেছে / সাইফ আলি

    আজ জোছনার ঢল নেমেছেবাতাসে ফুলের সুরভীআহা মনটা কোথায় হারালোশুনতে যে কার পুরবী!! এই এলোমেলো গল্পের রাতধুয়ে মুছে দিচ্ছে আঘাততুমি পর্দা সরিয়ে দেখোথেমে গেছে সব সংঘাত।কেনো আড়ালে রয়েছো কবি… কেনো উপমার দুর্বলতায়ভুগবে তোমার কবিতাযদি মনের জানালা খুলে দাওবলবে আকাশও কথাহাজারো বিমূর্ত ছবি। এই জনমানবের নগরেশিল্পের জলসাঘরেমুখপোড়া অসুখী মানুষ!তুমি একবার পেছনে ফিরেযদি খুঁজতে তোমাকে কবি… ০৬/০৯/২২


  • যে পাখি সন্ধ্যাবেলা ঘর ছেড়েছে / সাইফ আলি

    যে পাখি সন্ধ্যাবেলা ঘর ছেড়েছেসে পাখি কোথায় গেছে?তাকে আর ফিরে পাওয়ারআশা করিসনে রে মনগিয়েছে ফুরিয়ে পাখির প্রয়োজন।। পাখিটা সকালবেলা ফুলবাগানেগেয়েছে ডালে ডালে, তার সে গানেভরেছে হৃদয় কি তোরবুকের ভিতর সে যন্ত্রণা?ওসবে দিসনেরে কান, কুমন্ত্রণা;তাকে তুই ভুলে যাওয়ার কর আয়োজন। পাখিটা ভরদুপুরে মেললো ডানাকতদূর তার সীমানা, কার তা জানা?যেনো সে আকাশ ছোঁবে,ফুল ফুটোবে মেঘের দেশে!শুনে তার…


  • বদলে তো যাচ্ছে দিন / সাইফ আলি

    বদলে তো যাচ্ছে দিনবদলে তো যাচ্ছে রাতপ্রেম ছিলো অন্তহীনখুব ছোটো আজ হঠাৎক্ষণিকের মায়া তার নাম। কি সুখে হাসছো চাঁদকলঙ্কের অপবাদকপালে মেখে অমন;মেঘের ঐ ওড়নাজড়িয়ে আঁধারে কেনোএকাকী করোনা ভ্রমণ!বহুদিন হয়েছে দেখিনি তোমাকে তাইতোমাকে দেখতে এলাম। বুঝিনি হাওয়াকে, তার আসা যাওয়াকেবদ্ধ এ বুকের ভেতর;খুঁজিনি যা খোঁজার, কেবল মাথা গোঁজারঠাঁই খুঁজে ভেঙেছি আসর!পেয়েছি তুমিহীন একাকী প্রতিদিনচিঠি ছাড়া নীল…


  • চাঁদ ঘিরে বাঁচা এ মেঘের মুলুকে / সাইফ আলি

    চাঁদ ঘিরে বাঁচা এ মেঘের মুলুকেতুমি কে?বিগলিত জোছনার সংজ্ঞা খোঁজোতুমি কি এ আঁধারের মর্ম বোঝো? সাঁতরাও ডুব সাঁতারুগভীর থেকে আরো গভীর নীলেসাঁতরাও তারাদের এই মিছিলেডুব দাও ডুব সাঁতারুগভীর থেকে আরো গভীর প্রেমেবেঁধো না কেবল শুধু চোখের ফ্রেমে।খুলে দাও মুঠো খুলে দাওহৃদয় দিয়ে তাকে আঁকড়ে ধরো। ঘুম ঘুম সারা রাত্রিতবু নির্ঘুম চোখে ধাত্রীতুমি কার ব্যথা উপশম…


  • খোলা জানালায় তুমি কি মায়ায় / সাইফ আলি

    খোলা জানালায় তুমি কি মায়ায় বসে থাকোচোখের ইশারায় উড়ো মেঘেদের কেনো ডাকোআমি কালো মেঘ বর্ষা আবেগ ভরে বুকেযদি দাঁড়িয়ে দু’হাত বাড়িয়ে যাই সম্মুখে।। তোমার ভেজা চোখ, এলোমেলো চুল বলে কথা;তোমার অভিমান, শত অভিযোগ, নিরবতাভাবায় আমায়। তোমার চোখের ঐ অসীম শূন্যতার বলো কারণকোন দরজার ভাঙলে আগল হয় নিবারণ;যদি ঝড় হই, আগল ভেঙে তোমাকে চাই? ২৯/০৮/২২


  • প্রিয়তমা / সাইফ আলি

    কতো মূল্যে তুমি খুললে তোমার মনের দরজাটাআমি গরীব কৃষক চাষবাস করে জোটাই খরচাটাআমার সামর্থ্য নেই তদবির করি, লেখাপড়াটাও অল্পতাই মুখে পুরে আজও জাবর কাটছি তোমার শেখানো গল্পপ্রিয়তমা, বহুদিন হোলো খবর তো নিলে নাআসলে তুমি তো কোনোদিনই এই গরীবের ছিলে না। শিল্পপতির কদর বুঝলে আমলার বুকে শান্তি খুঁজলেতন্ত্রে মন্ত্রে কে তোমার চেয়ে ভালো?প্রিয়তমা, তুমি আঁচলে তোমার…


  • তাইরে নাইরে নাইরে / সাইফ আলি

    তাইরে নাইরে নাইরে তাইরে নাইরে নাইতাইরে নাইরে নাইরে নাইরে নাইরে নাই। ডালপুরিতে ডাল নাইমাথার উপর চাল নাইআদা পেঁয়াজ আলু নাইনাইরে মামা খালু নাইএ চাকা ঘুরবে কেমনেও ভাইরে,এ চাকা ঘুরাই কেমনে? ঝাল মরিচে ঝাল নাইকুমির আছে খাল নাইরাইতে চোখে ঘুম নাইপ্রিয়তমার চুম নাইযা আছে হাট্টিমাটিম টিমও ভাইরে,দু’চোখে আজগুবি সব ড্রিম। পকেট আছে টাকা নাইএমন গড়ির চাকা…


  • খুব সকালে / সাইফ আলি

    খুব সকালে…ঘর হতে বেরিয়ে আমি বাগানে গিয়েযেই দাঁড়ালাম শুনতে পেলামবন্ধুরে তোর শিস,সেই শিসে কি বিষ!বুকের বা’পাশ ধড়ফড় করেচাবায় অহর্নিশ।। দুপুর বেলা রোদের খেলামন জারুলের বন,বিকেল বেলা মিষ্টি সোনারোদ মাখা উঠোন।।সে মন বিষে নীল হয়েছেতোর শিসে কি বিষ!বুকের বা’পাশ ধড়ফড় করেচাবায় অহর্নিশ। গোধূলিতে রঙ তুলিতেরঙ ভরেছে কে,বন্ধুরে তুই সন্ধ্যা হয়েসবটা মুছে দে।।তা না করে ঝাউবনে ক্যানজোনাক…


  • চোখ খুলে তো পাইনি দেখা / সাইফ আলি

    চোখ খুলে তো পাইনি দেখা চোখ বুজেছি তাই,যা খুশি তা দেখতে এখন আর তো বাঁধা নাই।। দেখতে পারি শশুর বাড়ি রসের হাঁড়ি আরজানলা ধরে বসে আছে মিষ্টি বউ আমার!দেখতে পারি কাঁড়ি কাঁড়ি টাকার উপর শুয়েকিনছি আমি গাড়ি বাড়ি বিদেশে বিভুইয়ে।।দেখতে পারি কতো কি তার হিসেব নিকেশ নাই… কালো টাকার পাহাড় গড়ে সেই পাহাড়ে আছি চড়েহুরপরীরা…


  • কুয়াশায় ঢেকে গেলে দৃষ্টি / সাইফ আলি

    কুয়াশায় ঢেকে গেলে দৃষ্টিআঁধার তো নয় তবু মনে হয়পথ ভুলে ভুল পথে হাঁটছিওগো রহমান বর্ষণ করো তুমিতোমার করুণা বৃষ্টি।। জীবনের শত চাওয়া পাওয়ানা পাওয়ার ব্যথাভুলতে পারি না;তোমাকে ভুলে যাই সহজেই!ভাবতেই কুয়াশায় ঢেকে দেয় দৃষ্টি… সহজ পথে কতো বন্ধু জুটে যায়কঠিন পথে প্রিয় হাতটাও ছুটে যায়তুমি থাকো পাশেএই বিশ্বাসেবন্ধুর পথও পাড়ি দেওয়া যায়।তাই সেজদায় পড়ে বার…


  • কতদূর সমুদ্র নীল জলরাশি / সাইফ আলি

    কতদূর সমুদ্র নীল জলরাশিচলো যাই উদাসী ঘুরে আসি ভালোবাসি তার ঢেউকতদূর পাহাড় চুড়ায় কি তার মেঘ জমে আছেআনাচে কানাচে ভিজবো পাথুরে ঝিরিতেও।। তুমি বসে আছো জানালায়রাজপথ মাড়াচ্ছি আমি,সবই তো আছে এখানেনিজেকে বুঝাচ্ছি আমি।।তবু কেনো বুঝছে না মন,ঠেলছে কি মন তোমাকেও? চলো যাই বনে খুব নির্জনেদুটো পাখি হয়ে বসে থাকি পাতার আড়ালে,এলোমেলো হাওয়া ফুলের সুবাসেবুক ভরে…


  • অযথা তোমাকে আমি কথা দেবো না / সাইফ আলি

    অযথা তোমাকে আমি কথা দেবো নাকথা দেবো না ফিরে আসবোইকথা দিতে পারি ভালোবাসবোই।। চাঁদকে ভালোবেসে চকোর পারিনি হতেফুলকে ভালোবেসে হৃদয়ের মূল্যতেবাগান কিনতে আমি পারিনিতাই বলে ভ্রমরের কাছে কভু হারিনিমধু না পিয়েই ভালোবেসেছিবহুবার জোছনায় ভেসেছি, সুযোগ পেলে ভাসবোই।। আমি এক মুসাফির, সফরসঙ্গী তুমি হবে কি?না হলেও ক্ষতি নেই একাকী চলার দায় দেবোনা,যতদূরে যাই আমি তোমাকে ভুলে…


  • কপালে ঘামের বিন্দু / সাইফ আলি

    কপালে ঘামের বিন্দুদু’চোখে অথৈ সিন্ধুহৃদয়ে গভীর ব্যথাহায়, দু’ঠোঁটে মুচকি হাসি! কি তোমার পরিচয়, কে তুমি;এ কেমন অভিনয় তোমার?মেঘেদের মতো চোখে কাজলমেখেছো ক্যানো, তুমি কারইশারার দাসী? তোমার দুধের নদী যার খোরাকীতোমার কষ্টের কারণ ওরা কি?পুড়িয়ে নিজেকে জ্বেলেছো যে আলোজোনাকির প্রেমে সে কাকে হারালোজানে না, প্রিয় মা…জননী,তোমাকে বড় ভালোবাসি।। ২০/০৮/২২


  • চলো যাই সাগর সেচি / সাইফ আলি

    চলো যাই সাগর সেচিসময়ের পঙক্তি বেচিহৃদয়ের মূল্য আমার জানাআমি এক গরীব চাষিতুমি কও ‘ভালোবাসি!’কিভাবে মিটাই মোহোরানা…।। আকলের অভাব পাখিরঅযথাই স্বভাব পাখির ওড়া,বৃষ্টি ঝড় বোঝে সেবুননের খড় বোঝে সেবোঝেনা কেবল ফুলের তোড়া।।আগুনে পুড়লে পাখির ডানা? মেঘে ঘাই দিচ্ছে হাওয়াযা কিছু ইচ্ছে পাওয়ানা পেলেও নেই অভিযোগ কোনোহৃদয়ের মূল্য বুঝিচুকানোর উপায় খুঁজিমিছে ক্যান এ জাল তুমি বোনো।।তোমারও হিসেব…


  • কালো জামা গায় কালো জুতা পায় / সাইফ আলি

    কালো জামা গায় কালো জুতা পায়আড়চোখে কালাচান কার দিকে চায়?ফরমাল প্যান্ট অ্যাবনরমাল টাইকালাচান বাস করে উপরতলায়।। চকচকে কার, অস্থির কারবারকিছুই করেনা তবু কামায় ডলার!লিকলিকে হাত নাকি লম্বা ভীষণ‘সমাজের উন্নতি’ এটাই মিশন।।ভালোবেসে লোকে বলে- শোনেন মশাই,এই যুগে তার কোনো বিকল্প নাই। অমায়িক লোক তার পেশা যাই হোককালা সানগ্লাসে ঢাকা রাঙা দুটো চোখ,জিগাইলে কেউ, ‘ভাই পেশা আপনার?’ফিক…


  • চুপচাপ রাত্রির এই কারাগার / সাইফ আলি

    চুপচাপ রাত্রির এই কারাগারভেঙে কাছে পেতে চাই তোমাকে আবারতোমার ভালোবাসা হৃদয়ে আমারপ্রশান্তি ঢেলে দেয় ভরা জোছনার।। অভিমানী তারাদের সঙ্গ দিতেক্যানো তুমি বসে আছো ব্যালকোনিতেঅনুমতি মেলে যদি তোমার পাশেতারা হয়ে বসে পড়ি একই আকাশে।।অনুমতি মেলে যদি গান শোনাবার… সংসার জীবনের এইতো নিয়মভালোবাসাতেই থাকে সব উপশমজানি ‍তুমি ভালোবাসো আমারও অধিকআমিই না হয় এক ব্যর্থ প্রেমিক।।কাছে এসো ক্ষমা…