• একটা শহর বুকের মাঝে / সাইফ আলি

    একটা শহর বুকের মাঝেযেই শহরের সব দোকানেসুখ পাওয়া যায় সুখ,সুখের সদায় শেষে সবারহাসি-হাসি মুখ।। যেই শহরে পাখির বাসায়ঢিল ছোড়ে না কেউ,বিকেল বেলা সূর্য ভাঙেছোট্ট নদীর ঢেউ।।একটু পরেই আকাশ রাঙাপ্রেয়সীর চিবুক। যেই শহরে ওড়াই ঘুড়িযখন খুশি তখন উড়িসেই শহরে বছর কুড়িনা হয় থেকে যাও;একটা শহর বুকের মাঝেএকটু হাত ছোঁয়াও। যেই শহরে ঘামছে মানুষঅনেক নিচে নামছে মানুষসেই…


  • আমি এক ঝড়ের বুকে দারুণ সুখে উড়তে থাকা হলুদ পাতা / সাইফ আলি

    আমি এক ঝড়ের বুকে দারুণ সুখে উড়তে থাকা হলুদ পাতাআমি এক পাগল কবির দুঃখ চাষের রঙিন খাতা।। আমাকে সাগর ডাকে ভাসতে ফেনীল লবন জলে,হাজারো প্রেমের জাহাজ ডুবলো সেথায় কি কৌশলে?জবাবে কয়না কিছু, একমনে য্যান সেলায় কাঁথা। আকাশের তারায় তারায় হারায় গেলেচলে যায় সবাই তখন আমায় ফেলেমনে চায় কান্না করি কিন্তু এ চোখ শ্রাবণ ভোলাকিছুতেই মেঘ…


  • আমি চাই তুমি সুর হয়ে যাও / সাইফ আলি

    আমি চাই তুমি সুর হয়ে যাওশুভ্র শিউলি হুর হয়ে যাওচাঁদ হয়ে যাও, জোছনা ছড়াও, হৃদয় লোটোএই বাগানের সবগুলো সুখ তুমিই খোটো।। না থাকুক তোমার পথে কাটার আঘাতজোনাকি জ্বলুক পাশে সমস্ত রাতহতাশা তোমায় ছুঁয়ে লীন হয়ে যাকও ঠোঁটের মিষ্টি হাসি দুঃখ ভুলাক।।সকালের সূর্য হয়ে তুমিই ওঠো। জানিনে কোন সাগরে ঢালবে ও জলএ চোখে তাকাও, দেখো করছিনে…


  • কুয়াশা ঠেলে ঠেলে / সাইফ আলি

    কুয়াশা ঠেলে ঠেলেএসেছি সবই তো ফেলেযা কিছু ছিলো দু’হাতেহারিয়ে একা বিকেলে।। কতদূর সে মঞ্জিল বলোকাওসার টলোমলো পেয়ালায়?আমি কি ক্ষমা পাবো হায়? দুচোখের নেশা কেটেছেকেটেছে আঁধার রাতবুঝেছি শাদা-কালোরচিরন্তন এ তফাৎ;নিজেকে বলেছি আমি,বলোতো তুমি কি পেলে? স্বপ্ন হারানো পাখিফের আবার ডানা মেলতে চায়হে প্রভু রেখোনা আমায়একাকি এবং অসহায়।।দুর্বল হৃদয়ে আমারদিওগো প্রশান্তি ঢেলে। ১৮.০৪.২২


  • অনুকবিতা ৪১ / সাইফ আলি

    ঝরাপাতা ঝড়কে মানে বন্ধু তারওক্যানো মন বলতে পারো? ১৭.০৪.২২


  • মন ভাঙলে মনের জোড় লাগে না / সাইফ আলি

    মন ভাঙলে মনের জোড় লাগে নামন কি কাচের গুটিভাঙা মন জুড়তে আমি সারাটা দিন ছুটিরেসারাটা দিন ছুটি।। মন কি পাথর-নুড়িমন কি নাটাই-ঘুড়িরস পাবে না, কাটলে সুতা হারায় যাবে?সে তো এক পাখির ছানা মেললে ডানা মুক্তি পাবে।।প্রেমিকের বসবে ডালে খুঁজতে প্রিয় জুটিরেখুঁজতে প্রিয় জুটি… আগুনে পুড়লে সে কি ছাই হয়ে যায়দুটো মন সারাটা রাত পুড়তে পারে…


  • যে বাতাস তোমার ঘ্রাণ বয়ে আনে না / সাইফ আলি

    যে বাতাস তোমার ঘ্রাণ বয়ে আনে নাপ্রাণ বয়ে আনে না,সে বাতাস হৃদয়ের ভাষা জানে না,ভালোবাসা জানে না।। আমি জানালার সবগুলো পাল্লা খুলেপর্দা তুলে বসে আছি,তুমি কি তোমার খোপা খুলেছো? আকাশ চোরের দল তারার অবস্থানে সুখী নাদানব দালান গেঁথে তাইতো আড়াল কোরে দিচ্ছে,বলো, তোমারও কি এরকমই ইচ্ছে?যদি তাই হয়, থাক, খোপা খুলো না;হাসনাহেনার মতো দুলো না।…


  • আমি সেই পাখি নই / সাইফ আলি

    আমি সেই পাখি নই যার কোনো ঘর নেই,ঠোঁট নেই, নখ নেই, স্বর নেই। আমি সেই পাখি নই যার পিছুটান নেইচোখ নেই, কান নেই। আমি সেই পাখি নই যারপ্রাণ নেই, মন নেই কোনো;চোখ উল্টোনো। ১৬.০৪.২২


  • অনুকবিতা ৪০ / সাইফ আলি

    অতোটা নিজেতে ডুবো না মনযতটা ডুবলে মৃত্যু হয়,এখন বড্ড দুঃসময়। ১৬..০৪.২২


  • চাঁদ দেখা / সাইফ আলি

    জানালায় গ্লাস লাগিয়েছিএখন ঘরে বসেই চাঁদ দেখা যায়আগে যখন কাঠের জানালা ছিলোআমরা চাঁদ দেখতে ছাদে যেতাম। একদিন দেখলাম চাঁদটা আগের মতো নেইকেমন যেনো ঘোলা,চাঁদেও কি ময়লা ধরে?ভাবলাম, প্রতিদিন চাঁদ দেখে দেখে হয়তো আগ্রহ হারিয়ে ফেলছি।এরপর থেকে রাতে পর্দা টাঙানো শুরু হলো। কিছুদিন পর এক ভরা পূর্ণিমা রাতেচাঁদকে ভীষণভাবে অনুভব করছিলাম,ঘরের সব আলো নিভিয়ে দিয়েপর্দা সরিয়ে…


  • ঘুমাতে যাওয়ার আগেই / সাইফ আলি

    ঘুমাতে যাওয়ার আগেই আমরা স্বপ্ন দেখা শেষ করি,দীর্ঘদিন ঘুমিয়ে থাকার মধ্যে কোনো প্রশান্তি নেই;আমাদের যখন ঘুম ভাঙে তখন মধ্যরাতজানালা দিয়ে দেখলে সমস্ত শহর অন্ধকারপাশেই ঘুমিয়ে থাকা স্বপ্নগুলোকে জাগিয়ে তুলি;আমরা জেগে থাকা অবস্থায় তারা ঘুমাতে পারে না। ১৫.০৪.২২


  • এই সাধনা স্বপ্নগুলো / সাইফ আলি

    এই সাধনা স্বপ্নগুলো বুকের পাঁজর ফুঁড়েবের হবে কি? আকাশ ছোঁবে পাখির মতো উড়ে?নাকি এক বিষন্নতায় মুষড়ে পড়া দিনেএকলা ঘরে নষ্ট হবে খেয়াল দোষে পুড়ে? আমাদের স্বপ্ন দেখা ঠিক হবে না অন্য সবার মতোটাকা আর টাকার পিছে কেবল মিছে দৌড়ে অবিরত;রঙে আর রূপের মোহে অন্ধকারে বিক্রি হওয়ার আগেআমাদের ফিরতে হবে জায়নামাজে বেহেশতী গুলবাগে।।আমাদের গড়তে হবে ফেলুক…


  • পাখির বাসায় দুঃখ ক্যানো / সাইফ আলি

    পাখির বাসায় দুঃখ ক্যানোদুঃখ ক্যানো বটের ছায়ায়দুঃখ ক্যানো নদীর ঢেউয়েপলিমাটির এই বিছানায়?? এইখানে তো পাখির ঝাঁকেকিচিরমিচির জীবন ডাকেসুখী প্রজাপতির পাখায়রৌদ্র নরম ছবি আঁকে।।তাহলে এই দুঃখ ক্যানোলেপ্টে আছে সবুজ পাতায়? এইখানে মন ধানের শীষেদোলার কথা, উনিশ বিশেহাওয়ায় মিঠাই স্বপ্নগুলোভাঙছে ক্যানো এক নিমিষে??ভাঙছে ক্যানো ঘরের ভিতরহাজারটা ঘর, কার ইশারায়? ১২.০৪.২২


  • তোর পুকুরের জল সেচবো না ভাই সেচবো না / সাইফ আলি

    তোর পুকুরের জল সেচবো না ভাই সেচবো নাআমি এক নদীর মালিকএতো সহজেই এই সম্মানটুকু বেচবো না। খাবো আধপেটা তবু টিসিবির পিছে ছুটবো নানা না ফেলে দেয়া তোর ঝুটো রুটি আমি খুঁটবো না;তুই উপহাস কোরে বাঁকা কথা বল শুনছিআর ধৈর্যের সাথে এইসব দিন গুনছিতবু জল ঢেলে তোর ভাঙা কল আমি খেচবো না। যাক বহুদূর যারা বিত্তের…


  • শহর জোড়া রঙিন ঘোড়া / সাইফ আলি

    শহর জোড়া রঙিন ঘোড়াআমার চোখে শাদাকালোইপ্রশ্ন করো কেমন আছি?এই তো দাদা চলছে ভালোই। বেতন আমার হাজার কুড়িমাসের শেষে হাওয়ায় উড়িকাব্য ভাজি, জোকার সাজিমধ্যরাতে চাবাই মুড়ি।।এইতো জীবন যাচ্ছে কেটেছোট্ট ফ্ল্যাটে স্বল্প আলোয়। মানিব্যাগের গোপন সেলেহাজার খানিক রাখি ফেলেবাজার শেষে রাস্তা ভুলেদূরে কোথাও হারায় গেলে।।ফিরতে পারি বাড়ি যেনোবউয়ের কোলে ভালোয় ভালোয়। পোলাপানের শুনলে দাবিহয়ে উঠি খুব হিসাবিমুচকি…


  • ঘুম / সাইফ আলি

    যখন হারিয়ে যায় পাখিরাও মেঘেদের ভিড়েআমাদের নীড়ে পড়ে থাকে অপুষ্ট ছানা,চোখ চায় ঘুম আর পিঠ চায় নরম বিছানা;আমরা সজাগ হই, কথা কই, শুনি নিজে নিজে-হাত কাপে, অনুতাপে চোখ যায় ভিজে। আবার পাখিরা ফেরেমেঘ গলে বৃষ্টি হয়ে ঝরেআমাদের ঘরে;ছানাদের চোখ ফোটে, পালকে পূর্ণ হয় পাখা।‘কতোদিন ঘুমাইনি’ বলে হাই তুলি ছড়িয়ে দু’হাতআকাশ অন্ধকার কোরে নেমে আসে আরেকটা…


  • ভোটের চা / সাইফ আলি

    খুটোয় আমার জোর ছিলো নাভাটায় ছিলো নদী,দেশটা কবেই পাল্টে যাতোশাসক হতাম যদি। দূর্ণীতিবাজ সব শালারালোটছে কোঁচড় ভরে,ডাণ্ডা মারে পথ দেখাতামসব কটাকে ধরে। দুখের কথা কি আর কবোটিটকারি দেও ভারি,না হয় দুডো চা খেয়েছিভোট করিছি তারই;হোক না সে চোর, ওয়াদা কোরেভাঙতি আমি পারি? ০৯.০৪.২২


  • গোলামীর চোখে ০২ / সাইফ আলি

    বদলে দেবো অনেক কিছুইবদলাবো না নিজে,ঠান্ডা লাগার অসুখ আমারমরবো নাকি ভিজে? বিপ্লবী মন স্বপ্ন দেখে,স্বপ্ন ভাঙার দোষেইচ্ছে করে মিছিল করিকিন্তু জনরোষে নিজেই যদি পুড়ি তখনউপায় হবেটা কি;তার চেয়ে ভাই নীরব আছিনীরব হয়েই থাকি। ০৯.০৪..২২


  • গোলামীর চোখে ০১ / সাইফ

    গোলামীর জিঞ্জিরে বাঁধা আছে পাতাই আমি কিছুতেই কথা কবো না;ঝড় বয়ে যাক মাথা নিচু করে আছি,দীর্ঘ জীবন আমি এভাবেই বাঁচি। ০৮.০৪.২২


  • আমার দৃষ্টি ফিকে ফিকে / সাইফ আলি

    আমার দৃষ্টি ফিকে ফিকেআমি চলছি তোমার দিকেতুমি একটুখানি আমার দিকে এসোযদি পারো আমার জলে লবন হয়েই মেশো।। ভরা চাঁদের প্রেমিক নইনেই জোছনা মাখার সাধজেনো তোমাতে করবোইআমার জিন্দেগী আবাদ। যাও বাঁকা চাঁদের নাওমেঘ সাগরে সাঁতরাও;এই চকোরের খোঁজে বিরান পাঁজরে হাতড়াও!তুমি দেখবে আমার শুরু যদি দেখতে হবে শেষও। আমি জোয়ার ভাটা মানিমেনে বাইতে এ নাও জানিতবু আমায়…