• রূপোর থালে ভাত বেড়ে দে / সাইফ আলি

    রূপোর থালে ভাত বেড়ে দেজল ঢেলে দে কচুর পাতায়;দে মিলিয়ে অংকগুলোএকে একে জীবন খাতায়।।দে মিলিয়ে দে… মেঘের দলে ভিড়তে গিয়েফেলেছি আঙ্গুল ভিজিয়েএখন আমায় সঙ্গে নিয়েবৃষ্টি হবে কে? কোচর ভরা স্বপ্নগুলোদিলাম তোকে উপহারএকটা মালা গেঁথে যদিদিতিস প্রিয় তুই আমার। দুর্বাঘাসে মাঠ মুড়িয়েবসেছি চৌকাঠ পুড়িয়েদুঃখগুলো দে উড়িয়েনাটায়ে বেঁধে… ০৪.০৪.২২


  • আমরা এবং তোমরা / সাইফ আলি

    আমরা যারা জন্মছিলাম ঘাসের উপরতাদের দেখে বলতো হীরা লোকেতোমরা যারা জন্ম নিলে তাশের উপরতাদের দিকে সব জুয়াড়ি ঝোকে। আমরা ছিলাম অল্প সময়, একটু পরেই হাওয়া;‘এই পৃথিবী হাতের মুঠোয় থাক’ তোমাদের চাওয়া। ০৪.০৪.২২


  • নিশানাবাজ / সাইফ আলি

    তুমিই কি সেই কালের ঘোড়া দাবড়ে ফেরা রাজকুমারীযার দুচোখের লবন জলে ডুবলো হাজার প্রেমের জাহাজ!তোমার হাসি লেপ্টে আছে জোছনা মাখা রাতের দেহেকবির কলম থমকে আছে ধরতে তোমার পায়ের আওয়াজ। হাসছো ক্যানো, ভাবছো আমি আবোল তাবোল কাব্য ঘেঁটেদু’চার লাইন চোরাই আবেগ লুকিয়ে রাখি বুক পকেটে?সত্যি না তা, বলছি যা তা হৃদয় দিয়ে শুনেই দেখোতোমার আমার ফুলগুলো…


  • যাবে না এ দিনগুলো / সাইফ আলি

    যাবে না এ দিনগুলোমেঘ তুলো তুলো ধুলো হয়ে থাকবে,পাবে না যখন কাছেদু’হাতে দু’চোখ ঢেকে আঁকবে-রঙ ছাড়া তুলি ছাড়া… রঙচঙে গোছানো ফ্লাটেসময় কি খুব ধীরে ধীরে কাটে?নাকি আগের মতোই দ্রুতছেড়া ছেড়া হুদয় সুতোখসে খসে যায়…. আ হা হা,!! আ হা হা!!! গাছের পাতায় মাপা সময়ছিলো আমার এমন তো নয়,হাতের আঙুল ছুঁয়েছে ফুল তোমাকে;ভুলে যাওয়া সহজ তো…


  • আজ সন্ধ্যাবেলা উড়াল দিলি পাখি / সাইফ আলি

    আজ সন্ধ্যাবেলা উড়াল দিলি পাখিআমি জোছনা মেখে তোকে ছাড়া কেমন কোরে থাকি? আঁধার হয়ে নামলো চোখের পাতাহিসেব নিকেষ শেষ হলো সব, অচল টালিখাতা;তুই উড়াল দিলি শোধ কোরে সব যার যা ছিলো বাকি!! পরাণ ছোটো ফুলছিলো আপনাতে মশগুলপ্রেম শিখিয়ে করলি তাকেসবচে বড় ভুল। তোর হাতের নাগাল পেতেতোর একটু কাছে যেতেমেঘের দলে যোগ দিয়ে মন পুড়লো জোছনায়,এই…


  • অনুকবিতা ৩৯ / সাইফ আলি

    এখানে এখন ঝড়ের বাতাস, ঝড়;উঁচু বৃক্ষের নোয়ানো মাথার তাজছুঁয়েছে জমিন। আমরা তবু অনড়,খুলে খুলে দেখি বাতাসের কারুকাজ। ২৬.০৩.২২


  • ও চাঁদ আমিওতো তোমাকেই চাই / সাইফ আলি

    ও চাঁদআমিওতো তোমাকেই চাইতবু ক্যানো তোমার দিকে চেয়ে চেয়েহেটে যেয়ে আঁধারে হারাই?তবে কি অন্য কিছু লেখা ছিলোতোমার ইশারায়? তুলো তুলো রুপালি মেঘতোমার আবেগ মেখে মেখেভাসালো ঐ চিঠি লেখেআর সেইসব চিঠি-মিঠি গুলোউড়ে এলো আমার ঠিকানায়? নদীবুকে যেই সুখেআসে জোয়ার ভাটাআমিও সেই সুখ খুঁজে খুঁজেভরা জোছনায় ফেলি চোখ বুজেযদি চোখ পুড়ে যায়! ২২.০৩.২২


  • জ্বেলেছো প্রদীপ তবু কাটেনি আঁধার / সাইফ আলি

    জ্বেলেছো প্রদীপ তবু কাটেনি আঁধার,গেড়েছে আসন সেকি হৃদয়ে তোমার?ডাকছে দেখো রামাদান খুলে দাও দ্বারলুফে নাও প্রিয়মত সেরা উপহার।। এসেছে মুকুল, তাকওয়ার ফুল তুমি খুটবে না?আকাশে তোমার মেঘ কেটে চাঁদ তারা উঠবে না?তবে এইতো সময়, এ সময় চলে গেলে ফের আবারজানি না থাকবে কিনা তকদিরে তোমার আমার।। আহলান সাহলান মাহে রামাদানরহমের এ নদী থাক সদা বহমান।…


  • আমাকে দুঃখ দিলে দুঃখ নিলে ক্যানো তুমিও / সাইফ আলি

    আমাকে দুঃখ দিলে, দুঃখ নিলে ক্যানো তুমিও;আগুনে পুড়ে পুড়ে পুড়িয়েছো আমাকে প্রিয়।। হৃদয়ে মেঘ পুষেছো বৃষ্টি হয়ে ঝরতে অঝোরে;বলোতো আমি ছাড়া আর কে ছিলো গোটা শহরে?তোমাকে ধরতে গিয়ে কাক ভিজেছি ধরতে পারিনিতোমার সবটুকু এ বুক পকেটে ভরতে পারিনি;এবার মেঘ না পুষে পারলে তুমি আমাকে নিও।। নেমেছে ঝর্ণাধারা তার পাহারা দিচ্ছে দুটো চোখসেকি নিপুণ শিকারি প্রেম…


  • মুঠো ভরা ফুল নাকি ভুল শুধু ভুল / সাইফ আলি

    মুঠো ভরা ফুল নাকি ভুল শুধু ভুল;দুচোখে জমেছে ক্যানো ব্যথার মুকুল?কাঙ্ক্ষিত রোদে ক্যানো ঝলসালো মন;মধুর নামে কি তবে বিষ আহরণ? এ বাগান মরে গেছে ভেতরে ভেতরেসম্ভাবনার ফুল ঝরেছে অঝোরে,সুখপাখি উড়ে গেছে কাছে সে আসেনিমন শুধু মনকেই ভালো তো বাসেনি;হায়, ভালোবাসা পণ্য তা জেনেছি এখন! সঞ্চিত সম্পদে সপেছি নিজেকেনিয়েছি অহংকারে দৃষ্টিটা ঢেকে,ঢেকে রাখা দৃষ্টিটা মেলেছি আঁধারেএ…


  • ভেবোনা বন্ধু তুমি অত্যাচারির পাশে / সাইফ আলি

    ভেবোনা বন্ধু তুমি অত্যাচারির পাশেবৃষ্টির স্বাদ পাবে কখনো,অঝর ধারায় যদি ঝরেও সে অঝোরেকচুর পাতার মতো তোমার হৃদয় তাকে পাবেনা।। আঁধার ফুরিয়ে যাবে, পাখিদের চোখ নিয়েআলোর মিছিলে তুমি যাবেনা?সাথীদের বুকে বুক রেখে বলো বন্ধুসেদিন কি কণ্ঠ মিলাবে না? তোমার বন্ধু কই চোখ মেলে দেখোতোভালো আছো তুমি নাকি ভালো নেই,ক্রমেই অন্ধকার তোমার আকাশটাকেগিলছে; তোমার চাঁদে আলো নেই।…


  • অনুকবিতা ৩৮ / সাইফ আলি

    তবুও যখন তুমি আকাশের কাছে যেয়ে নীল হয়ে যাওরঙিন মেঘের তাপে একা একা সন্ধ্যায় নিজেকে পোড়াওআমি এক পথভোলা ছোট্ট রাখাল হয়ে তোমাতে হারাই,বলো তুমি জল হও, মেঘ হও, রোদ হও কার ইশারায়? ১৬.০৩.২২


  • সুখের মতো দুঃখ আসে / সাইফ আলি

    সুখের মতো দুঃখ আসেদুঃখের মতো সুখ,কেমন কোরে চিনবো তোরেঅজস্র তোর মুখ।।মনরে……নাকি দৃষ্টিতেই অসুখ। গোলাপ হয়ে ফুটলো যে ফুলতার সুবাসে হসনি ব্যকুলখুঁজে বেড়াস রাত বিরাতেকোন সে কানের দুল।।তুই কার পানে উম্মুখ? খরায় জরায় মরলি শুধুতোর যমুনা এমন ধুধুদেখতে আমার ভাল্লাগে না;এতেই কি তোর সুখ? ১৫.০৩.২২


  • জনপ্রিয় / সাইফ আলি

    জনপ্রিয় রোগে যদি ধরে ভাইকেউ তারে আটকাতি পারে না,হিংসায় জ্বলে যায়, যা তা বলে যায়,অহমিকা পোকে খায়; ছাড়ে না। জনপ্রিয় বক্তার ভুলও জনপ্রিয়,দয়া করে সেদিকিউ নজরডা দিও;ভুল হয় মানুষিরই, ক্ষমা চায় বড়;তুমরা শিখায়ে ফের তুমরাই লড়ো!? ১২.০৩.২২


  • শুনেছি তোমার চোখে তারার মেলায় / সাইফ আলি

    শুনেছি তোমার চোখে তারার মেলায়হারানো চাঁদের খোঁজে হারিয়েছে কেউতাকে যদি খুঁজে পাও বোলো সে যেনোজোছনার বাঁকে বাঁকে খোঁজে আমাকেও।। অযুত রাতের সুখ দুঃখ তোমারবুকের এ সিন্দুকে রাখতে পারোরূপোর থালায় বেড়ে শিউলি-সময়আমার এ পিঠে তুমি ঢাকতে পারো।।আমি অন্ধকারের সাথে হেঁটে বহুদূরছুঁয়েছি ভোরের রাঙা সূর্যটাকেও… হাত বাড়ালেই আমি মেঘ হয়ে যাই,বৃষ্টি ঝরাই; ফের বৃষ্টি মাখি।তুমিও আমার মতো…


  • কেউ লেখে গল্প কেউ লেখে গান / সাইফ আলি

    কেউ লেখে গল্প কেউ লেখে গানকারো হাতে রঙ চা, মুখে খিলিপান,কেউ দেখে আকাশে ঘন কালো মেঘবৃষ্টিতে ভিজে কেউ কেউ হয়রান।।আমি, বুক খুলে বসে আছি আয়রে বাতাসহৃদয় কে জুড়ে আছে কর অনুমান… কেউ কেউ ঘুড়ি আর কেউ কেউ পাখিঝিঝিপোকা কেউ, কেউ সবুজ জোনাকি;কেউ পাতা কেউ গাছ কেউ শুধু জলকারো চোখে রাত, কারো আলো ঝলমল।।কেউ ছোটো কেউ…


  • কবি / সাইফ আলি

    আমি এক শাদামাটা কবিতুষ্টির তেলে ভাজি, চটকায় শব্দের দলা।এইসব সাধারণ কলাআম্মার ভাত বাড়া, ভর্তা-ভাজি দেখেশিখেছি অনেক আগে, সেই ছোটোবেলা। লোকে বলে শব্দের সেবাবিরাট কঠিন কাজ, আমি বলি সোজা;যেভাবে কোকিল গায়, ফুল ফোটে, প্রজাপতি ওড়েসেরকমই সাবলিল অথচ নিখুঁত!শুধু শুধু অকারণ শব্দের বোঝাবহন করার ভার নিয়েছেন যারা;কবি নন কবিতার শিক্ষক তারা। ০৬.০৩.২২


  • বুক খুলে দাও বাতাস লাগুক/ সাইফ আলি

    একটা পাখি রোদ মাখে না গায়েঅবশ এবং পাথর ডানার দায়েকেউ বাসে না ভালো। রঙিন ডানায় চোখ জুড়ানো মায়াকিন্তু পাখির ছায়া,কেউ দেখেনি আজো! পাখির ঠোঁকে ঠুকরে খাওয়ার ভয়ধরতে কিছু নোখের পরাজয়! বুক খুলে দাও বাতাস লাগুকবাতাস লাগুক হুহু…৮ই ফাগুন হঠাৎ পাখিডাকলো কুহু কুহু! ০৬.০৩.২২


  • কি সুখে হেসেছো গো চাঁদ / সাইফ আলি

    কি সুখে হেসেছো গো চাঁদমেঘেদের জানালা খুলেতোমাকে এমন অসহায়দেখিনি কখনো আগে।। পাখিরা ফিরেছে ঘরেহাহাকার সারা শহরেজোছনায় পুড়েছে সবইভাবতেই এ প্রশ্ন জাগে-কি সুখে হেসেছো গো চাঁদমেঘেদের জানালা খুলে!! ওখানে তারার আসরেতুমি কি গিয়েছো মরে?তোমার সে স্নিগ্ধতা কই?ভাবতেই কি অবাক লাগে-কিভাবে হেরেছি আমিহেরেছি নিজেরই ভুলে! না হলে কিভাবে বলোকি সুখে হেসেছো রাতে?আহত হয়েছি আমিবলো কোন শত্রুর আঘাতে?…


  • যন্ত্রমানব / সাইফ আলি

    যন্ত্রমানব যন্ত্রদানব হৃদয় কি তা বোঝো?বুকের বামে হাত রাখোতো, একটুখানি খোঁজো।মিললে ভালো, না মিললেও চলে;এই শহরে এখন সবাই হৃদয়হীনের দলে। ০৪.০৩.২২