• করিম চাচা / সাইফ আলি

    এক হালি দাঁত চোয়ালেকরিম চাচার গোয়ালেদুইটা গাভী দুইটা বাছুরদুই কেজি দুধ দোয়ালেকিনবে সাধের তোয়ালে। একটা দাঁতে পোক লেগেছেদাঁতটা এবার খোয়ালে?ভাবতে গিয়ে দৃষ্টি কাড়েনদীর পাকা বোয়ালে;হাত উঠে যায় চোয়ালে। দুধের সাথে জল মিশিয়েবেচলে চাচার হিসাবেবোয়াল নাহোক খোলসে-পুটিজল কি তবে মিশাবে? করিম চাচা তওবা কাটেহারাম রুজি! মোটেও না।বছর ঘোরে করিম চাচারবোয়াল পাতে জোটেও না। এক হালি দাঁত…


  • ও নদীরে বইলি কতদূর / সাইফ আলি

    ও নদীরে…বইলি কতদূর?একটু ছুঁয়ে দেনা আমার লবন সমুদ্দুর,হেয়ালি বাতাস, আমার খেয়ালি রোদ্দুর।। ঢেউয়ের নিচে ঢেউয়ের বাড়িঢেউয়ের উপর ঢেউদুকূল ছুঁয়ে চলার নীতিশেখাস আমাকেও।।আমি আদতে ভঙ্গুর… বুকের ভাঁটায় আগুন জ্বলেজ্বলে জলের বুক,দেখ তো ছুঁয়ে এখনো সেশীতল কতোটুক।।আমার লবন সমুদ্দুর… নদীরে…ছুঁয়ে দিতিস যদি রেওরে ও দরদী রেসঙ্গে নিতিস যদি রে!আমি আদতে ফতুর,আমার হৃদয় প্রেমে চুর।নদী বইলি কতদূর… ০২.০৩.২২


  • বনের পাখি / সাইফ আলি

    বনের পাখি বনেই থাকিচাইনে মনে ঠাঁই,শিকল দিয়ে রাখো তোমারমনের দরজায়। ঝড়-বাদলে ভিজি পুড়িভাঙে সাধের ঘর,তবু আমার আকাশ দুধেচাঁদ তারাদের সর। পরিপাটি দালান-বাটিনাই বা হোলো কিছু,মনের সুখে চলছি ছুটেমেঘের পিছু পিছু। ০১.০৩.২২


  • পাখি এবং খাঁচা / সাইফ আলি

    এখান থেকে ছয়টা বাড়ি পরেএকটা শিশু পাথর জমা করে,পাথরগুলোর নাম দিয়েছে গুটিতার সাথে রোজ ইচ্ছে পাথর খুটি। তিন বাড়ি পর ছোটোন বলে কথাতার সে ভাষা সর্বজনীন বটে!কেউ বোঝেনা, না বুঝলে তাও শোনেতার কবিতা সারা পাড়ায় রটে। আর যে খোকা বাদাম বেচে মোড়েবাদাম বেচে, পাথর খোটে, জমায়;তার দু’চোখে পাখি এবং খাঁচাতার প্রতিদিন অন্যরকম বাঁচা। ০১.০৩.২২ নতুন…


  • অনুকবিতা ৩৭ / সাইফ আলি

    শূন্যে উঠে হঠাৎ পাখিগুটায় যদি ডানাতার পতনের কারণ খোঁজা মানা। ০১.০৩.২২


  • অঝোর ধারায় বৃষ্টি এলো / সাইফ আলি

    অঝোর ধারায় বৃষ্টি এলো, বৃষ্টি এলো ভোরেআমি তখন শিশির মাখা পাতাতোমার গালে আলতো আলো দেখছি ঘুমের ঘোরেতুমি তো নও, আমার খেরোখাতা! কচলে দু’চোখ আবার তাকাই, দেখিআমার যতো কাব্য লেখালেখিসব পুরোনো; নতুন কিছু এলো!শব্দগুলো তোমার চুলের মতোঅন্ধকারে ভীষণ এলোমেলোতবুও তার মিষ্টি মধুর ঘ্রাণেক্রমাগত টানতে থাকে, টানে। ২৮.০২.২২


  • আমরা আগুন হাতে এখানেই আছি / সাইফ আলি

    সুতোহীন মাকড়ের পেটেমধু খোঁজো আহা প্রিয়তম;মৌচাকে ঢিল ছুড়ে একবার মরেছিলে তাই!আমরা আগুন হাতে এখানেই আছি,যদি চাও বান্ধব হবো। আমাদের সোজা পথ, সরল জীবনস্বার্থের বাড়াবাড়ি নেই;একটাই আকাশের নিচেসাদামাটা ঘর, বৃষ্টিতে ভিজি,জোছনায় পিপাসা মিটাই। হাতের মশাল আর মিছিলের ভয়েতুমি যদি আঁধারেই থাকো,জেনে রাখো মধু নয়, সুতোহীন মাকড়ের পেটেবিষ থাকে বিষ। ২৮.০২.২২


  • ফড়িঙ / সাইফ আলি

    ১খুলে খুলে পড়া রাতের কাব্য শোনো,চোখে চোখ রেখে চাঁদ উঠে এলে ছাদেপ্রিয়া তুমি বসে নরম সুতোয় বোনোতারা-ফুল যারা খসে পড়ে আহ্লাদে। ২তারা ডোবা ডোবা চোখের দৃষ্টি ছুঁয়েউড়ে গেলো পাখি! আঁধারে মেললো পাখা!!আজ ভেজা ঠোঁটে প্রেমের কাব্য রুয়েজোনাক জ্বললে মুশকিল ধরে রাখাএই ধরফড় ফড়িঙ বুকের বামে;যন্ত্রণা শুধু মিষ্টি সুখের নামে। ২৮.০২.২২


  • ফাগুন রাতের গল্প / সাইফ আলি

    শোনো এক ঝলসে যাওয়া ফাগুন রাতের গল্প বলি-সে রাতের মুঠোয় ভরা জোনাক ছিলো, জোছনা ছিলোহঠাৎ এক শান্তিবাদী বিষ্ফোরণের সূত্র ধরেপ্রেমিকার ছিন্ন দেহের সাক্ষ্যি হলো প্রেমিক পুরুষ। ইতিহাস লেখলো যারা তাদের ঘরেও কণ্যা ছিলো,বোমারু বিমানগুলোর মডেল ছিলো শিশুর হাতে;ফাগুনের এ রূপ দেখে সাম্যবাদী কতক কবিকলমের বল ঘুরিয়ে, নাম কুড়ালো; জমলো আসর। লেখলো- প্রিয়ার চোখের কাজল ধোয়া…


  • কেউ তাকে বাঁচাতে পারেনি / সাইফ আলি

    ১.শুকনো ঠোঁটের চেয়ে দাহ্য কিছু নেই-প্রিয়তমা তুমি বুঝি বৃষ্টির সন্ধানে আছো?মেঘেরা আমার বুকে লুকিয়েছে বহুকাল আগেআকাশের মতো এক শূন্যতা করেছি আবাদসেখানেই মেঘগুলো থাকে। ২.সাগরের নীলছোঁয়া কি গভীর দৃষ্টি তোমার!প্রিয়তমা আমি এক ডুবে যাওয়া জাহাজের পেটেঝড়ের কবলে পড়া নাবিকের প্রার্থনা জানি;কেউ তাকে বাঁচাতে পারেনি। ২৬.০২.২২


  • শিশির / সাইফ আলি

    কপালে ঘামের মতো জমে আছে রূপসী তোমারভোরের শিশির, তাতে রোদ হয়ে নেমে এলে প্রেমচোখ বুজে কিছুক্ষণ মেলে দিও গোলাপি উঠোন। দু’চোখে মেঘের যতো আনাগোনা তার চেয়ে ঢেররিমঝিম বুকে আর মুখে থাক জোছনার ছাপ,ঝিঁঝিঁদের মুখে মুখে তুমি আর তোমার আলাপ। রূপসী তোমার প্রেমে বুদ হয়ে জমে যেই সরসেটুকুই মুখে পুরে শান্তিতে বুজে আছি চোখ। ২৩.০২.২২


  • ঝরলে রাণী চোখের পানি / সাইফ আলি

    ঝরলে রাণী চোখের পানিভাঙবে তোর এই হৃদয়দানী,ধরবো কি করেবল তোর আকাশ তখনছোট্ট আমার বুকের ভিতরে? তোর পায়ের ঐ আওয়াজ শুনেযাচ্ছি যখন স্বপ্ন বুণেবাঁধলো কে তোর পা,বাঁধন ছিড়ে ছিড়ে কি তুইচলতে জানিস না? নাজুক পায়ে লাজুক পায়েবাজুক ব্যথা, প্রেমের দায়েদণ্ডিত হোস্ নে;হোলে, বল তোর আকাশ বুকের ভিতরধরবো কি করে? ২৪.০২.২২


  • ঘুম / সাইফ আলি

    ১.ভোর হলো তবু ক্যানো ফুটলে না ফুলবলো বলো তুমি কার প্রেমে মশগুল?তুমি কি অন্ধকারে মেলবে দু’চোখরাত জাগা পাখিরা কি তোমাতে ব্যকুল? ২.কংক্রিটে গড়া এই শহরে আমারদারুণ অস্বস্তিতে ভেঙে যায় ঘুম,চাঁদের পিরিচে নামে তরল আঁধারসে আঁধার পান করে রাতের কুশুম। ২৪.০২.২২


  • উঠে আয় আঙুল ছুঁয়ে / সাইফ আলি

    যদি তোর মাটির চোখে ব্যথার মতো বৃষ্টি ঝরেআর তুই কাঁপতে থাকিস একলা বসে তোর শহরেগুটিয়ে পালক-পাখা, স্বপ্ন আঁকা ইচ্ছাগুলো;ভেঙে ফেল জমাট ঘোলা অন্ধকারের কিচ্ছাগুলো। কেনো তুই প্রদীপ জ্বেলে একলা আঁধার বইতে গেলিঢেলে সব প্রেম পেয়ালায়, কষ্ট একা সইতে গেলি?আমি তোর একলা রাতের তারার মতো সঙ্গী হলে;দুজনেই প্রতাপশালী যুদ্ধজয়ী জঙ্গি হলে? উঠে আয় আঙুল ছুঁয়ে, একসাথে…


  • জলে কার কমেছে দহন / সাইফ আলি

    যে আগুনে ছাই হয়সে আগুন পোড়ায় না মন,তবু ক্যানো জল টানোজলে কার কমেছে দহন? চোখের আগুনে পুড়েঠোঁটের আগুনে পুড়েপুড়ে পুড়ে প্রেমিকার তাপে,পুরুষ ধারালো হয়ক্রমাগত আলো হয়শুদ্ধ, অজেয় ধাপে ধাপে। আগুনে অরুচি যারসে কেমন পুরুষ তা বুঝি না,কেবলই কাতর চোখেশুদ্ধ প্রেমের জল খুঁজি না। ২৩.০২.২২


  • থরথর কাঁপছিলো পা / সাইফ আলি

    থরথর কাঁপছিলো পাআর না,কোনোদিন না;এইবার ফিরে গেলে ঘরেশুনবে না কারো কোনো কথা। পরদিন বিকেলের শেষ,পাখিদের মতোসারাদিন পরঅভিমানী ছলছল চোখেঘরে ফেরা তার।একই তার পণ-আর না, কক্ষনো না। পরদিন একই সেই পথঅভিমানী চোখ,সাবলীল পায়েঘরে ফিরে আশা। এভাবেই বহুদিন পরদেখি তার উজ্জ্বল মুখ;দৃঢ় পায়ে হাঁটছিলো আরবলছিলো- এটাই জীবন। আমি তাকে এভাবেইমানুষের মাঝ থেকেক্রমাগত সরে যেতে দেখি। ২২.০২.২২


  • একটা কথা বলার ছিলো / সাইফ আলি

    একটা কথা বলার ছিলোএকসাথে পথ চলার ছিলোসাঁঝের বেলা ঝাউয়ের বনেজোনাক হয়ে জ্বলার ছিলো।। একসাথে শাক তুলতে গিয়েহাওয়ার তালে তাল মিলিয়েসবুজ কচি চারার মতোগায়ে গায়ে ঢলার ছিলো।। কোকিল হয়ে ডাকার ছিলোরঙতুলিতে আঁকার ছিলো,বসন্তে মন কৃষ্ণচুড়ারলাল অগুনে পোড়ার ছিলো।। এক জোড়া রাজহাসের মতোশুভ্র-শাদা কাশের মতোনরম কোমল জ্বালায় জ্বলেমোমের মতো গলার ছিলো।। ১৬.০২.২২


  • আমি তো ভাই গান জানি না / সাইফ আলি

    আমি তো ভাই গান জানি নাগান গায় আমার মনগান গায় আমার আকাশ-মাটি-পাহাড়-নদী-বন।। গান গায় আমার চলার পথে নরম কচি ঘাসগান গায় আমার রোদ-জোছনা-বাতাস বারোমাসগান গায় আমার শান্ত দিঘি-উথাল নদীর ঢেউকোকিল-ঘুঘু-রাতের পেঁচা-ভোরের মোরগেওগানের ভাষা নতুন পুরোন কিংবা চিরন্তন।। গান গায় আমার টিনের চালে-উঠোন জুড়ে জলকলার পাতায়, ব্যাঙের ছাতায় গান সে অনর্গল,গান গায় আমার রাতের ঝিঝি, গান…


  • অবশেষে এ আকাশে উঠলে গো চাঁদ / সাইফ আলি

    অবশেষে এ আকাশে উঠলে গো চাঁদপাষাণ পাঁজর ফুঁড়ে প্রেমের আবাদশুরু হলো শুরু হলো শুরু হলো আজ।দু’চোখে তোমার কি নিঁখুত কারুকাজ!! মেঘেদের মতো হোক তোমার উড়ালবৃষ্টির রিমঝিম কাব্য বুকেভেজা এ জমিন ফুঁড়ে ফসলের ঘ্রাণবের হতে তোমাকেই ভাববো সুখে।।এই শব্দ দুষণ শেষে শুনবো তখনহৃদয়ে হৃদয় পুরে প্রেমের আওয়াজ… দুর্বা ঘাসের মতো যেনো চিরকালতোমার চলার পথ আঁকড়ে থাকিরঙধনুকের…


  • শিউলি / সাইফ আলি

    শিউলির ঘ্রাণে ‍মুগ্ধ সকালশিউলি পায়ের তলে,শিউলিরা ফোটে ঝরার জন্যবিষিয়ে জীবন-জলে। গ্রামের শিউলি শহর সফরেজোগাড় করতে রুটি,নিস্ব হয়েছে ভেতরে বাইরেভুলে গেছে খুনসুটি। সেলাই শিউলি জীবিকার কাছেবিকিয়ে সকল ইচ্ছে,সকাল বিকাল জননী তোমারদু’হাতে যত্ন নিচ্ছে। মেয়ে নাকি দাসী? কোন পরিচয়প্রাপ্য, কোনটা দিচ্ছো?কতো শিউলির স্বপ্নে তোমারনিজেকে মিলিয়ে নিচ্ছ? স্বদেশ জননী, এ দায় তোমার,তোমার দুচোখে ঘুম নেই;তোমার কণ্যা শিউলির ঠোঁটেআজো…