• খোলস খুলে আইনা কাছে / সাইফ আলি

    খোলস খুলে আইনা কাছেহাতের তালুই যেটুক আছেসেটুক প্রেমই দেশান্ত হয়ে ঘুমোই গিয়ে রাতের আঁধারে।। নেই কিছু নেই আমার নামেকপাল তবু ক্যান যে ঘামেকইতে পারিনে,দুখের নদী এই জলধি বইতে পারিনে।। চরের বালি কি সুখ পালিএকলা রোদে পিঠ পুড়ালিঘর হয়ে যা রে,শান্ত হয়ে ঘুমোই পড়ে জোছনা সায়রে।। ১৬.০৫.২২


  • যদি বলো তোমার জন্যে / সাইফ আলি

    যদি বলো তোমার জন্যেযেতে পারি সবুজ অরন্যেএনে দিতে একরাশ ফুলতবু পারবোনা হতে নির্ভুল…আমি পারবোনা হতে নির্ভুল। মনে কোরে কাঁদছো কিএকবার ফিরে তো তাকাওকেনো ভুলে ভরা সংসারেসদা নির্ভুল সবকিছু চাও;আমি মানুষ তো, নই পুতুল।। চলো জোছনায় একটু দাঁড়াইহাতে হাত রেখে সেই গান গাইএকসাথে বসে লেখা যে গানেরদুটো ভিন্ন সুর মিশে যেতে চায়। চুপ করে ভাবছো কিজরিমানা…


  • আলো হাতে নেমেছি পথে / সাইফ আলি

    আলো হাতে নেমেছি পথেআমি এক অন্ধ পথিকএ আঁধার দূর কোরে দাওদূর কোরে দাও গো মালিক।। জীবিকার অন্বেষনেছুটেছি পাহাড়-সমতলসাগরের ঢেউ ভেঙেছিভেবেছি নিজেকে সফল,অথচ জীবন সন্ধ্যায়ঢেকে গেছে দৃষ্টি কুয়াশায়;এ কুয়াশা বড্ড জাগতিক।। ভুল ফুলে মৌ খুঁজেছিআমি এক অন্ধ মৌমাছি,ঝাড়বাতিতে সাজানো প্রাসাদঅট্টহাসি দিচ্ছে সমাধি;একটুখানি নূর ঢেলে দাওনূর ঢেলে দাও দু’চোখেঅন্ধকারে ডুবছে চারিদিক।। ০৯.০৫.২২


  • চাঁদ হেসেছে তাই হেসেছে আকাশ / সাইফ আলি

    চাঁদ হেসেছে তাই হেসেছে আকাশফুল ফুটে সুরভিত করেছে বাতাসতুমি ক্যানো বসে আছো ওগো মুজাহিদএই অবহেলার কি আছে অবকাশ? কতো নদী বয়ে গেলো রেখে গেলো দাগএকটা হৃদয় হলো শত শত ভাগপ্রতিযোগিতার নামে হিংসার চাষকরলো সবাই শুধু আহা বারোমাস!! মজলুম কুঁড়িগুলো কাঁপে থরথরজালিমের দুধে জমে আরো ঘন সরচাটুকার নাকি তার হয়েছো গোলামকে তোমার রব বলো তুমি কার…


  • জলের বুকে মরলি ডুবে / সাইফ আলি

    জলের বুকে মরলি ডুবেজলের মায়া বুঝলি নারে;দ্বন্দ্ব বাধাস পশ্চিম পূবে,খুঁজলি না তুই খুঁজবি কারে?? দুঃখ সুখে জীবন যাপনচাসনা নিতে দুঃখটারেকাঙাল হয়ে মরবি ঘুরেসারাজীবন সুখের দ্বারে।।যে দেবে সে না দিলে তোরকি আসে যায় হাহাকারে। মাটির মানুষ হবি মাটিমাটিতে পা ফেললি নারেআপন কে আর পর কে বা তোরবুঝলি না তুই এই সংসারে।।সব পেতে তুই সব হারিয়েহাতড়ে ফিরিস…


  • এইতো জানালা খোলা / সাইফ আলি

    এইতো জানালা খোলাএখানে এসো এসো রোদএই পথে এসো বাতাসএই পথে দেখি আকাশ।। দেয়ালে দেয়ালে এঁকেছি খেয়ালেযে পাখি যে গাছযে নদী যে মাছযে সূর্য, পূর্ণিমা চাঁদসে করুক এখানে আবাদ।এইতো জানালা খোলাএইতো সে নাগরদোলা!! ঝরেছে যে ফুলসে খোঁজে আঙ্গুলহয়তো মালা হতে চায়,নয়তো সে আপনভোলা।।এইতো জানালা খোলা… ০৭.০৫.২২


  • চার হাতেপায় দুঃখ কুড়াই / সাইফ আলি

    চার হাতেপায় দুঃখ কুড়াইস্বপ্ন পুড়াই রাত্তিরে…আমি এক আজব ভব যাত্রীরে।। সহজে বলতে পারিকরিনে এমন দাবিজটিল এই জীবন ধাঁধারহয় কি সহজ চাবি?তাই সহজ যে তার হৃদয় দিয়েকরি যত্ন-আত্তি রে… আলো আর আঁধার ঘিরেএ জীবন নদীর তীরেকেটে যায় সবার মতোখুঁজে এক সুখ পাখিরে।সেই পাখির খাঁচার সঙ্গে বাঁচারএই বাসনা বাত্তিরে… ০৬.০৫.২২


  • মাঝে মাঝে ভুল মনে হয় / সাইফ আলি

    মাঝে মাঝে ভুল মনে হয়আমাদের এই পরিচয়কি কোরে সইবে হৃদয়ভুল পরিচয়, ভুল পরিণয়?? আমি যাই এক দিকে আর তুমি ধাও অন্য দিকেকিভাবে এমনটা হয় বাসলে ভালো এক নদীকে?নদী দেয় জবাব আমারউজানি স্বভাব আমার;ভাটি তোমার কথা কয়।। জানি না ভুল কি সঠিকএ জীবন নিয়মমাফিক চললো কবেহবেনা মিলন তা মন বললো কবে? সাগরের নীল বেশুমার তোমার ঐ…


  • আমি থাকি নদীর বাঁকে / সাইফ আলি

    আমি থাকি নদীর বাঁকেআমাকে সাগর ডাকেআমি তাতে দিই না সাড়াদিই না সাড়া রে… বাতাসে দু’হাত মেলে দাঁড়ায় থাকিভাবি আর ক’দিন বাকি ক’দিন বাকি;বেশিদিন নেয় না পাখি বাঁধন ছাড়াতে।। নদী ভাঙনের দেশেভাঙে ঢেউ হঠাৎ এসেইচ্ছেগুলো;বাতাসে উড়তে থাকে চরের ধুলো। দু’দিনের জলের জীবন যায় গড়িয়েযাকে চাও নিঃস্ব করো, দাও ভরিয়ে;আমি চাই প্রশান্তি দাও বুকের পাড়াতে।। ০৫.০৫.২২


  • যা খুশি বলুক লোকে / সাইফ আলি

    যা খুশি বলুক লোকে আমার মতেহারিয়ে যাচ্ছে নদী নদীর স্রোতে।। হারিয়ে যাচ্ছে যারা পাখির মতোআকাশের বুকেই তাদের ভিন্ন আকাশকুড়িয়ে খড়কুটো সে বাঁধলো যে ঘরকখনো হয়নি সে তার ঘর আদতে।। যে কেবল চোখের ভাষায় ভরসা রাখেআগুনে পোড়াই জানি তার নিয়তিকাজলে আটকে গেলে জোছনা কারোকিভাবে পড়বে চিঠি, কার আলোতে?? ০৪.০৫.২২


  • এলোমেলো এই সংসারটাকে সরলরেখায় টেনে / সাইফ আলি

    এলোমেলো এই সংসারটাকে সরলরেখায় টেনেকি হবে বন্ধু ভালোই তো আছি ভালো আছো তুমি জেনে।। আমার সকাল একটু না হয় অন্যরকমই হলোএকটু না হয় কড়া লিকারের সাথে দু’চামচ চিনি,এলিট চা আজও বানাতে শিখিনি প্রেসক্রিপশন মেনে।। এই প্রজাপতি মন রঙিন ভীষণ আকাশের ক্যানভাসেযা খুশি আঁকুক মুছে ফেলা যায় চিন্তার কিছু নেইতুমি হাত ধরে ক্যানো টানছো আমাকে বলোআমি…


  • তারা জানতে চায় / সাইফ আলি

    তারা জানতে চায়খোলা জানালায়কিভাবে পাই তোমায়!তুমি আকাশের প্রসস্থ বুকমেঘেদের রঙিন চিবুকখোলা হাওয়ায় হাওয়ায়হাওয়ায় হাওয়ায়!! পাখিদের কোনো ঘর নেইদুঃখ ল্যাখেনিতবু সন্ধ্যার পথে চেয়েস্বপ্ন দ্যাখেনি,আমি স্বপ্ন ভাঙার বেদনায়হাসি তোমার ইশারায়।। জোনাকির সবুজ আলোয়প্রাণ পেয়েছে আঁধার,ভরা পূর্ণিমাতে বসেইআজ বাড়ছে হাহাকার। আমি যতোই পূর্ণ করিতুমি ততোই শূন্য হওতুমি আমার অধিকারেতবু আমার বাধ্য নও,ওরা খুঁজছে তোমায় বস্তুবাদেরগরম বিছানায়!! ২৭.০৪.২২


  • প্রিয়তম ভুলে যাও / সাইফ আলি

    প্রিয়তম ভুলে যাও কেউ এক পথ রচেছিলোতুলতুলে ঘাস আর হৃদয়কে দুই ভাগ কোরে,ভুলে যাও কেউ এসে কোকিলের মতোগান ধরেছিলো খুব তোমাদের কাকের শহরে। ২৭.০৪.২২


  • পুঁজিবাদী / সাইফ আলি

    যুতসই দাম পেলেবেচে দেবো সব,ঘটিবাটি, মেধা সত্ত্বএমনকি রব। যুতসই দাম পেলেতোমাকেও বেচে দেবো প্রিয়,যদি পারো বেশি দামেআমাকেই তুমি কিনে নিও। ২৬.০৪.২২


  • ক্ষতি নেই তুমি আমাকে রেখোনা মনে / সাইফ আলি

    ক্ষতি নেই তুমি আমাকে রেখোনা মনেআমি ভালোবেসে যাবো নীরবে খুব গোপনে।। ভালোবাসে ফুল শত করি ভুল তাওভালোবাসে পাখি, দক্ষিণ জানালাওতাই আমিও বাসবো ভালোতুমি না দাও তোমার আলো প্রয়োজনে।। এই সময়টা খুব কঠিন জানো তো প্রিয়এই সময়টা খুব এলোমেলো ঝোড়ো হাওয়া,খুব কঠিন এখন নিজেকেই খুঁজে পাওয়া। ক্ষতি নেই তুমি আমাকে যাচ্ছো ভুলেআমি বলবো না এসে পুরাতন…


  • তোমার চশমা / সাইফ আলি

    কোনোদিন আমি যদি চাইতোমার চশমা হতেতুমি কি মানবে?তুমি কি তা মেনে নেবেএকজন এমন থাকুকযে তোমার দৃষ্টি জানবে? হয়তোবা আমি তাই চাই,হয়তোবা চাইনে কখনো।মানুষের কতো কিছু থাকেহৃদয়ের গভীরে লুকোনো! ২৪.০৪.২২


  • সন্দেহ / সাইফ আলি

    সন্দেহ পুষে রেখে ক্যানো তুমি হাসো,সত্যি বলোতো প্রিয়- বলো ভালোবাসো? সন্দেহ বড়ো বাজে কাটাখুব বেশি ভোগাবে তোমাকে;অদৃশ্য আগুনের শিখাদাউদাউ পোড়াতেই থাকে। ২৪.০৪.২২


  • যে কথা তোমার সাথে / সাইফ আলি

    যে কথা তোমার সাথেমুখ ফুটে কিভাবে তা কই,অবাধ্য গোলাম আমিএর চেয়ে বেশি কিছু নই। লুকোনোর যতো কিছুতুমিই তা লুকিয়েছো তাইপাপের পাহাড় কাঁধেবেঁচে আছি। লোকলজ্জায় এখনো মরিনি। প্রভূ,তুমি যদি না শিখিয়ে দিতেহয়তোবা পশুদের মতোপৃথিবীর অলিতে গলিতে নিজেকে জাহির করেভাবতাম এইতো জীবন,অন্ধকার, বেওয়ারিশপচাগলা লাশের মতোন, হঠাৎ ফুরিয়ে যাওয়া পথ;অর্থহীন সময় ক্ষেপণ।প্রভু, যে কথা তোমার সাথেসে কথাটা থাকুক…


  • অনুকবিতা ৪৩ / সাইফ আলি

    আমি পাখিদের বস্তিতেশুনি পরাধীনতার গান,আর কারাগারে কারাগারেকরি স্বাধীনতা সন্ধান। ২৩.০৪.২২


  • অনুকবিতা ৪২ / সাইফ আলি

    ঘরে ফিরতেই ডাকে পথপথে নামতেই ডাকে ঘরআমি ঘর সাথে নামি পথেআর পথ নিয়ে ফিরি ঘরে। ২৩.০৪.২২