• একমাত্র জাহাজি / সাইফ আলি

    দক্ষিণ জানালার পর্দা কাপানো বাতাস আজ এ অন্ধকারকে ভাসাতে অপ্রস্তুত; কালো মেঘের ভেলায় সেজেছে আকাশ সাগরের বুকে এক খাপছাড়া জাহাজি… চোখে আলো নিয়ে- একসময় ঘুমিয়ে পড়বো আমিও আলোহীন একাকি জাহাজ খুঁজবে না আর দিকদর্শী কম্পাস… মহাকালের দুরন্ত স্রোতে ঢেউ ভেঙে যাবে নিরুদ্দেশ বাতাসের ক্রমাগত ঝাপটায় পাল ছিড়ে যাবে… অতঃপর- কোনো এক ভোরে ভাঙাচুড়ো জাহাজটা এসে…


  • আমার আকাশে মেঘ নেই / সাইফ আলি

    আমার আকাশে মেঘ নেই তবু মেঘ কেনো বলো শুরুতেই সকাল-সন্ধ্যা সূর্যটা শুধু হেসেই চলেছে হাসছেই শুরুই করিনি শেষের খবর প্রচার করতে থাকলে পথটা যতই সরল হোকনা তুমিই প্রথম বাঁকলে… কিছু ঘাত প্রতিবন্ধকতাতো থাকবেই ফেলে আশা কিছু স্মৃতিরা পেছনে ডাকবেই তাই বলে তুমি হার মেনে নিলে চলবে?? সবাই যা বলে বলুক বন্ধু তুমিও তো কিছু বলবে……


  • একান্তই পার্সোনাল কবিতা…

    তোমার সঙ্গে লুকোচুরি খেলা মিথ্যে আমতা আমতা নামতা পড়াটা আতলামী ছাড়া আর কি কেউ না জানুক তুমি জানলেই চলবে ভালবেসে যদি ভুল করে ফেলি আমার সে ভুল কার কি… তুমি বাসো যদি ভালোবাসা হবে পূর্ণ না বাসলে তাও চলবে… ব্যর্থতা নিয়ে মাথা নিচু করে ফিরবো না আমি একটুও সবাই যা বলে বলবে। আমার কাজ তো…


  • বৃষ্টিক্লান্ত রাতের শেষে

    বৃষ্টিক্লান্ত রাত হয়ে গেল ভোর চোখের পাড়ায় স্বপ্নের আঁকিবুকি তবুও এখন? তাহলে এবার রাস্তা মাড়াবে কে? দীর্ণ বুকের পিপাশা মেটাবে কে? যদি ডানাহীন পাখি উড়তে না পারে মেঘের সঙ্গে আকাশ নিরবে শূন্যতা বুকে নীল হয়ে যায় শুষ্ক ডালেরা পাতার জন্যে ঝরায় অশ্রু তবে পুষ্প পুষ্প বলে এ কান্না কিসের জন্যে? জাগো ঘুমন্ত দেখো বৃষ্টিতে ভিজেছে…


  • উপসংহার

    যদি রমণীর হাতে শোভা পায় কালো সিগারেট তবে আমরা না হয় খেলাম পুষ্ট মামলেট; হাওয়া বদলায় কিছু কথা হয় অকথ্য কিছু গালাগাল হালে পানি পায়, তাই পথ্য হয় জরুরী, হয় জীবনের প্রিয় ডাক্তার; তবু কেন হায় কেউ বলে যায়- আছে ফাঁক তার। যদি আলেয়ার পিছে দৌড়ে কেউ জিতে যায় কেউ খুঁজে পায় ছোট জীবনের মূলমন্ত্র…


  • ভুলে যেতে হয়, ভোলার সময় হলে…

    তোমার জন্য পেছনে ফেরার দিন শেষ পকেট বিহীন পাঞ্জাবী পরে হাটছি বদলে ফেলেছি যখন তখন বেজে ওঠা সব নাম্বার বদলে ফেলেছি অভ্যেস… তুমি না থাকলে একা ছিলো খুব রাত্রি অস্থির ছিলো বিছানা বালিস কম্বল বদলে গিয়েছে আজ সে পথের যাত্রী কি হবে এসব ঘাতক সহায় সম্বল সপিং মলের রাস্তাটা আর বহুদিন হলো মাড়াই না হঠাৎ…


  • কলমের বল ঘুরে / সাইফ আলি

    কলমের বল ঘুরে আধাঁরেরা নেমে আসে দিনের পাতায় ঝিঁঝিঁগুলো কেঁদে মরে জোনাকিরা আগুন জ্বালায় বাদুড়েরা উড়ে যায় কল্পিত সুতো ধরে ধরে আমার স্বপ্নগুলো ডুবে যায় সীমাহীন রাতের সাগরে। মেঘগুলো মাঝে মাঝে চাঁদকে আড়াল করে রাখে মাঝে মাঝে একা চাঁদ সারা রাত আকাশের বুকে তারাদের ছায়াপথ মায়া আলো থাকে না কিছুই জানিনা সেদিন তারা নিভৃতে কাঁদে…


  • তুমি যদি কাল আসতে…

    আকাশের বুকে পাখা মেলা ছিলো বাকি বৈরি বাতাসে শাখা মেলা ছিল কাম্য সৈকতে কিছু ঢেউ বলেছিলো ভাসতে তুমি যদি কাল আসতে… মেঘ বলেছিলো অঝরে নামবে বৃষ্টি জানালার ফ্রেমে এবং টিনের চালটায় সারা রাত্রীর অবসর যেতো পাল্টায় অদ্ভুত সেই হাসি যদি ফের হাসতে। দুই কাপ চাতে দু’চামচ চিনি বৃষ্টির ছাট ভেজা ব্যালকোনি স্বপ্নের ছিলো সবটাই, শুধু…


  • আশা এবং স্বপ্ন নিয়ে… / সাইফ আলি

    ১ (আশার জাহাজ) এখানে অনন্ত নীল সাগরের ঢেউ ভাঙা জলে আশার জাহাজগুলো পাড়ি দেয় সময়ের পথ ছড়িয়ে ছিটিয়ে থাকে মণি মুক্তার ভান্ডার তলে ডুব দিয়ে তুলে নিতে কতবার নিয়েছি শপথ কতবার নিরাশার বুক চিরে ফেলে এই আমি বাতাসের বুকে এক উড়িয়েছি জাহাজের পাল সহযাত্রী নাবিকেরা বার বার এই পাগলামী করতে করেছে মানা তবুও ছাড়িনি জেনো…


  • জাদু নয় সত্যি

    গোল হন গোল হন হাত ধরে গোল হন তারপর ছেড়ে দিন হাতটা মুঠোগুলো খুলে দিন বড়ো বড়ো দম নিন একটানা পর পর সাতটা জাদু নয় জাদু নয় হেলাফেলা খেলা নয় এখন যা দেখবেন সত্যি ভুল কিবা মিছে নেই সামনে বা পিছে নেই ভন্ডামী নেই এক রত্তি… এক দুই তিন চার পাঁচ ছয় সাত উঁচু করে…


  • আমি কি তোমাকে চিনি / সাইফ আলি

    কে তুমি আমার সাত সকালের পাখি কে তুমি আমার দুলে ওঠা ধান ক্ষেত আমি কি তোমাকে চিনি ওগো চঞ্চল স্রোতস্বিনী…! রোদেলা দুপুরে শীতল বটের ছায়া আঁচলে বেঁধেছো ঘন বর্ষার মায়া আমি কি তোমাকে দেখেছি কখনো আগে বলো, আমি কি তোমাকে চিনি…! বনপথ জোড়া ঝরা পাতাদের শব্দে কোনোদিন কোনো অব্দে তুমি বেঁধেছিলে কোনো গল্প যার নিবিড়…


  • তাজা খবর … তাজা খবর… / সাইফ আলি

    নগরের কাকডাকা ভোর ক্ষুধার্ত শালিকের ঝাক দুরন্ত হকারের হাক তাজা খবর … তাজা খবর… সচেতন মহলের পাশে শহরের বোকা মানুষের তাজা কবর … তাজা কবর… তারপর- তোলা হবে লাশ দেখা হবে কেটেকুটে শেয়ালেরা চেটেপুটে নিলো কি না রক্তের স্বাদ তথ্যের ভান্ডার থেকে শহরের মোড়লেরা এসে বেছে বেছে নিলে অবশেষে ততটুকু হবে সংবাদ।


  • কে কবে কোথায় কার

    কে কবে কোথায় কার নাড়ী টিপে বলেছিলো- বাছা, ঐখানে ঐ নদী তীরে কাশের শরীরে যেই শুভ্রতা আছে; পাখির কণ্ঠে যেই ব্যকুলতা আছে; কোমলতা দেখেছো যে ফুলের শরীরে; সবার তো ফুরিয়েছে আয়ু। আজ শুধু পোড়া ইট লোহার মরিচা পড়া দেহে ঝুলে আছে সভ্যতার মায়াবী ছোবলে … কে কবে কোথায় কার পাজরের হাড়ে হাত রেখে কাঁপা ঠোটে…


  • স্বাধীনতা আমার / সাইফ আলি

    আমি আমার আকাশে দিয়েছি উড়াল পাখি মুক্ত বাতাস পালকে দিয়েছে নাড়া অবরোধহীন কণ্ঠে গেয়েছি গান তোমরা দাওনি সাড়া। তবে থাকো আমি একলা আকাশে উড়ে চলে যাবো বহু দূরে যেখানে শুধুই আমি ও আমার স্বাধীনতা খাপছাড়া……


  • চাঁদটা এমন অন্ধকারেই থাকুক জ্বলে / সাইফ আলি

    চাঁদটা এমন অন্ধকারেই থাকুক জ্বলে মধ্যরাতে হাতছানি দিক সব জানালায় ঘুম জড়ানো চোখের পাতায় জাগুক নেশা লাগুক তালা মধ্যরাতে ঘুমের পাড়ায়। কোন ভাষাতে চাঁদের সাথে বলবো কথা হাত ইশারায় জোছনা বলে নিরবতা সেই তো ভালো নিরব থেকে মনের মিলন চুপি চুপি বলবো কথা চোখ ইশারায়। মনের খেঁয়া ভিড়বে গিয়ে চাঁদের দেশে ভালবাসা সঙ্গে নিয়ে একটু…


  • মজে আছি পুরাতন প্রেমে

    ঠিকঠাক থাকবে তো সব এই চরাচর, নদীতীর-ঘাসফুল-ফড়িং নাকি কাল সাফসাফ বলে দেবে পুরাতন বোরিং …বোরিং… পুরাতন চাদরটা বাতিলের খাতে চশমাটা রংচটা ফ্রেমে আর আমি…. আমিওতো পুরাতন … মজে আছি পুরাতন প্রেমে।


  • ফেরাবার কোনো পথ নেই / সাইফ আলি

    ফেরাবার কোনো পথ নেই- শোনো ফেরাবার কোনো পথ নেই… এই যারা ধরো ঘর ছেড়ে ছুড়ে খুব পোড়া পুড়ে পালক পেয়েছে উড়তে আরো কিছুক্ষণ নতুন ভোরের সোনালী রোদ্রে পুড়তে তাদেরকে আর ফেরাবার কোনো পথ নেই… এই যারা ধরো রক্তে মাংশে গড়া এ দেহটা পোষেনা কাউকে কখনো তোষে না; আত্মার টানে দৃষ্টিকে করে তুচ্ছ তাদেরকে তুমি যতই…


  • ঘোড়া না থাকুক গাড়ি তো চালাও…

      হাত ছেড়ে দাও চশমাটা দাও সঙ্গে কিছুটা রাস্তা মাড়াও চুপচাপ কেনো জিহ্বা নাড়াও এই ধরো সুর গান বেধে দাও দাও আরো দাও আরো কিছু দাও না পারো হুজুগে গল্প শুনাও, তবু কিছু দাও… খালি হাতে কিছু টাকা কড়ি দাও কিছু দর্শন বড়িও গেলাও ঘোড়া না থাকুক গাড়ি তো চালাও আম নেবে নাও নিবে কি…


  • আমাদের তাতে কি..!

    টেলিভিশনের পর্দাটা যদি চোখের পর্দা হয়ে যায় পলিটিক্সের ফুটবল খেলা সয়ে যায় তবে, মাঝে মাঝে কিছু বোকা পাখি এসে থেমে যায় চর্বীওয়ালার চর্বী কিছুটা নেমে যায়.. আমাদের তাতে কি..! আমরাতো সেই কবেকার মাল, বাঁচতে শিখে গেছি… আমরা শিখেছি- দেশের দশের চিন্তা করছে দেশ আহা! বেশ বেশ বেশ… আমরা শিখেছি- ঘুসের বাজারে ঘামের পয়সা শেষ আহা!…


  • প্রিয়তমা, তোমাকে বলছি…

    প্রিয়তমা, তোমাকে বলছি হয়তো বা চেয়েছিলে আমার কাছে তোমার থেকে মূল্যবান আর কিছুই না থাক কখনো হয়তো বা চেয়েছিলে সমস্ত রাত… কিভাবে তা হয় বলো আমিতো সওদা করে  সবকিছু দিয়েছি বিকিয়ে… একবার ভেবে দেখো- সে কেমন সদাগর হলে আড়ালে দাড়িয়ে বলে- প্রিয়তমা বিদায় জানাও, জানোতো আবারো যদি কাফেলা হারিয়ে যায় ব্যবসায় ক্ষতি হয়ে যাবে… তোমাকে…