-
নাবিকের চোখ / সাইফ আলি
কিছু কোলাহল মুছে যেতে যেতে দাগ রেখে যায়, মোছে না সে দাগ; কিছু কিছু সুর ঘিরে থাকে কিছু মায়াবী সময়- মুছে ফেলা দায়। কিছু মানুষের দৃষ্টির কোনো হিসেব মেলে না কথার থাকে না অর্থ কখনো তবু সে দৃষ্টি অন্দরে কিছু হিসেব মিলায় বাহির তখনো অবুঝের মতো চেয়ে চেয়ে থাকে; এলোমেলো কথা পাশাপাশি বসে কি ছবি…
-
নব্যনেড়ে / সাইফ আলি
:এমন কিছু বলুন জনাব খোরাক জোগায় ভাবার আবার অর্থ না হয় কোনো কক্খোনো। এমন কিছু বলুন যেটা বোঝার সাধ্য নেই কারো আরো উল্টোসিধা যেই কথাটা লাইনমাফিক নয়। এমনতর কথা দিয়েই জয় কবিতার জয়! কবিতাতো তাকেই বলে, পড়তে লাগে ভয়!! এমন কিছু লেখুন জনাব পিলিজ… ছন্দটন্দ ভুলুন ওসব পুরোন মেলা, ওসব রেখে আধুনিকের ছাঁচে আসুন এই…
-
কেমনতর প্রেমিক তুমি / সাইফ আলি
কেমনতর প্রেমিক তুমি পাতার বাঁশি বাজাও না স্বপ্নগুলো সুতোয় গেঁথে প্রিয়ার জন্য সাজাও না বাস্তবতার গুল্লি মেরে সাহস নিয়ে আগাও না; অনুভূতির শিকড়টাকে একটুখানি জাগাও না! খাম্বা তুমি, পাথর তুমি, স্বর্থটাকে খুব বোঝো; শকুন চোখে কেবল শুধু আমার চোখে প্রেম খোঁজো! নইলে সেদিন শপিংমলে হীরার ছোটো আংটিটা কিনতে গেলাম, বললে চেকের হয়নি আজো ভাংতি টা!…
-
যদি চাও / সাইফ আলি
যদি চাও, বৃষ্টিতে ধুয়ে নিতে পারো চোখ- কথা হোক ভারাক্রান্ত মেঘেদের সাথে কিছুক্ষণ; তারপর ফের আমাদের ছোটো ছোটো কথাগুলো নরম মাটিতে রুয়ে খেলা শেষ। যদি চাও, ঠান্ডা বাতাস মেখে কৃত্রিম শীতে নিজেকে কুকড়ে নিয়ে আশ্রিত হতে পারো পাঁজরের উষ্ণতায়। হবে?
-
সুখ / সাইফ আলি
রোদ্দুরে পোড়া সুখ ভেজা সুখ বৃষ্টিতে কম্বল মোড়া সুখ খোয়া সুখ কৃষ্টিতে সুখ গানে, কবিতায় শব্দে, বর্ণে; সুখ কারো অযথায় লুকোচুরি দৃষ্টিতে। কারো সুখ হেটে হেটে কারো ফের দৌড়ে, কারো কারো সুখ বেঁচে থাকে আটপ্রৌড়ে ভিটেবাড়ি আঁকড়ে; কারো সুখ খেয়ে যায় ক্ষুদে পোকা-মাকড়ে। সুখ কারো দুধ-ভাত কারো ঝাল-মুড়িতে, কারো সুখ ঝুলে যাওয়া সুবিশাল ভুড়িতে; কারো…
-
বুনো কৈতর / সাইফ আলি
কই তোর কৈতর কই বুনো কৈতর বুঝি উড়ে গেছে বনে, তাই বুঝি নির্জনে একাকি গোপণে কাঁদছিস? বোকা! নিজেকে নিজেই তুই দিয়েছিস ধোকা। ডানাদুটো প্রিয় ছিলো কাটিসনি তাই? তাহলে তো উড়বেই, মিছে অভিমানে কাঁদছিস বোকা, শোন- প্রিয় কৈতর, সারাক্ষণ বাস করে বুকের ভেতর।
-
পোড়ামাটির টব / সাইফ আলি
আজকাল ছোট এই পোড়ামাটির টবেই কোনোমতে টিকে আছে কবিতার চাষাবাদ, প্রত্যাক্ষাণের জৈব আর অনাকাঙ্ক্ষিত বিষাদের নোনতা জলবায়ু চারাগুলোকে এমন পরিপুষ্ট করে তুলবে ভাবতে পারিনি। তুমি তো ভেবেছিলে, অধিকারের আবাদি জমিটুকু কেড়ে নিলেই নিস্ব হয়ে যাবো; তোমার পায়ে পড়ে বলবো- আর একটা মৌসুম, মাত্র আর একটা; তারপর সব তোমার! শেষ যেবার মেঘ ফেটে বৃষ্টি নামলো, উঠোন…
-
-
আর কি নেবে শব্দ ছাড়া / সাইফ আলি
একটা কবির সব কবিতা অন্য কারো হাতের মুঠোয় শূন্য খাতা, বিষন্নতা বুকের মধ্যে কি জল উঠোয়!? কি ফুল ফুটোয় শুকনো ডালের মুমূর্ষুতার বাকল পেটে এক জীবনের প্রেম কাহিনী ঝুলতে থাকে আকাশ ফেটে! আর কি নেবে শব্দ ছাড়া- আর কি আছে কবির কাছে? গোলাপ ছাড়া আর কি ফোটে একটা পুরোন গোলাপ গাছে? হয়তো কিছু বৃষ্টি আছে-…
-
আজকে কেমন বৃষ্টি / সাইফ আলি
আজকে কেমন বৃষ্টি এলো এলোমেলো ঝরলো ভীষণ সারা বিকেল-সন্ধ্যা-সারা রাত্রি জুড়ে আকাশ ফুড়ে ! রাস্তা জুড়ে বৃষ্টি ফোটা বেলুন ফোলায় ওড়ায় ছাতা মাতাল হাওয়া, একটু আলো একটু আঁধার সুখের এবং বিষন্নতার হঠাৎ হঠাৎ আসা-যাওয়া; গুনগুনিয়ে একটু গাওয়া একটু ঝরা পাতার পিঠে টাপুর টুপুর শব্দ-তালে। কদম ডালে ভিজতে থাকা একটা পাখি- জানলা খুলে বাড়িয়ে রাখা হাতের…
-
বাতাস চঞ্চল আকাশে মেঘদল / সাইফ আলি
বাতাস চঞ্চল আকাশে মেঘদল দু’ঠোঁটে বৃষ্টির ছাট, ভেজানো দরজাটা কাঁপছে থরথর বাজছে জানালার নাট। জানিনা উড়বে কি পুরোনো ইতিহাস হলুদ পাতাদের ভীড়ে, তবুও রাতভর হেটে সে ফিরবেই জীর্ণশীর্ণ এ নীড়ে। দে দে দে খুলে দে এ ঝড়ে ভেজানো কবাট। এখানে মায়াজাল বুনেছে কতোরাত কতো যে স্বচ্ছল ভোর, হাজার নিশ্বাস করেছে বসবাস কেটেছে স্বপ্নের ঘোর। জানি…
-
এপাড়ার চামচিকা ওপাড়ার মাতবর / সাইফ আলি
এপাড়ার চামচিকা ওপাড়ার মাতবর ঢাকা এসে আত্মিয়! বলে- মামা হাত ধর, এই ঢাকা শহরের অলিগলি-রাস্তায় তুবড়ি বাজিয়ে রাজ করে যাবো আস্থায় ভাগেযোগে নেতা আছি আমরা যে সাত ঘর। মাতবর বলে- বাহ, বুদ্ধি চমৎকার; মহৎ এ প্রস্তাবে বলুন অমত কার? সাতঘাড় এককাতে রাজি মতামত দেয় শাহাবাগে জড়ো হয়ে এক স্বরে ঘোঁত দেয়। ভেবাচেকা পাবলিক বলে, বাজিমাত…
-
পরাজিত নই আমি / সাইফ আলি
পরাজিত নই আমি শপথের সাথে কোনো বেইমানি করিনি মাথা নিচু করে কোনো জালিমের সুরে গান ধরিনি পরাজিত নই আমি কালঘুমে নিজেকে হারাইনি দুনিয়ার লোভে ভুলে আপোষের পথে পা বাড়াইনি।। পরাজিত মানুষেরা মিথ্যে আশার পিছে দৌড়ায় মাথা নিচু করে পোষা ময়নায় মতো শুধু শিখিয়ে দেয়া বুলি আওড়ায়। কখনো সে ডানা মেলে আকাশে উড়ার স্বাদ পায়নি। আমাকে…
-
কে? / সাইফ আলি
পাখপাখালি সাগর নদী আমায় ডেকে বলে এই পৃথিবী আকাশ বাতাস মুখর কোলাহলে॥ সেই কোলাহলের সব আয়োজন কে করেছে কে…. কে করেছে কে? যাচ্ছে নদী দু’কূল ছুঁয়ে স্বপ্ন নিয়ে বুকে দু’কূলে তার সবুজ গাঁয়ে থাকবে সবাই সুখে॥ সেই নদীর বুকে স্বপ্ন শীতল জল দিয়েছে কে ….কে দিয়েছে কে? আকাশ ভরা চন্দ্র তারা মিটি মিটি জ্বলে গাছের…
-
তুমি আজ হয়েছো নিখোঁজ / সাইফ আলি
অনেক অন্ধকারে নীভে যায় ক্রমেই সে আশার প্রদ্বীপ হাত বাড়ালেও আমি আমাকে হারিয়ে ফেলি হতাশার করিডোরে রোজ কে যেনো বলতে থাকে- তুমি আর মিলবে না তোমাতে তুমি আজ হয়েছো নিখোঁজ।। আমি তো বুঝিনি হায় সোনার হরিণ ভেবে কার পিছে ছুটে ছুটে হেরেছি, নিষিদ্ধ জানালায় হাত পেতে দাঁড়িয়ে কি সূর্যের দেখা আমি পেয়েছি? পাইনি সে আলো…
-
মর্তবা খুঁজি / সাইফ আলি
অতীতকে ভুলে যেতে বর্তমানের মিঠে খাঁস চুমু দরকার ছিলো- পূনঃরায় মুখোমুখী দাঁড়িয়েছে ভাই আর ভাই, দূর দেশে বসে আছে কঠিন দাবাড়ু এক ধ্যানে, সন্দেহ জাগে- আবেগ উথলে ওঠা ভায়েদের এইসব কুলাবে কি জ্ঞানে! আমি এক অধম এখানে কপচিয়ে লেবু-জ্ঞান একা, তিতা করে ফেললাম বুঝি!!? কি করবো বলো- আমি শুধু রাজপথে পুতুলের মতো শত শহীদের মর্তবা…
-
শেয়াল / সাইফ আলি
অবশেষে সকলেই চিনে ফেলে আপোষের পথ চিনতে পারেনা শুধু কতিপয় গাড়ল বিশেষ, এইসব গাড়লেরা জীবনের মূল্য বোঝেনা শুধু বোঝে- দুর্বল নুয়ে পড়া মনোভাব নিয়ে বাঁচার চাইতে ভালো শহীদী সোপান!! ক্ষমতার মসনদে বসতে চাওনি তুমি অথচ চেয়েছো যেনো সব হয় তোমার কথায়! ময়লা থালায় বেড়ে ভাত খাওয়া বেয়াকুফি তাই ডাস্টবিনে বসে গেলে অবশেষে মহোদয়! বাহ!! অথচ…
-
আমার এ মনটাকে শীতল করে দাও / সাইফ আলি
আমার এ মনটাকে শীতল করে দাও তোমার রহমের সরাব ঢেলে, আমার চলার পথ উজ্জ্বল করে দাও তোমার নূরের শত জোনাক জ্বেলে।। অন্ধ আমি পথ দেখি না চারিদিক আঁধারে ঢেকে যায়, অহংকারী খেয়ালে আমার কখন যে পথ শুধু বেঁকে যায় বুঝিনা বুঝতে পারিনা আমি প্রভূ তোমার রহম দাও ঢেলে।। পতঙ্গ হয়ে যেনো আগুন পিয়াসী আমি জীবনের…
-
তিস্তার জল / সাইফ আলি
তিস্তার জল পাবো সেই জলে করবো গোসল কাটবো সাঁতার, চুক্তি কি হয়ে গেছে; জল খসলো না তবু ভারত মাতার!!?
-
যারা নিচু হয় / সাইফ আলি
তোমার কি ভয় তুমি নিশ্চয় প্রতিবাদী নও, কথা কম কও, চিন্তা করোনা কিছুটি নিয়েই; তুমি নাকি এই অজপাড়াগাঁর লক্ষি ছেলেটি! কিচ্ছু বোঝো না, নিরিবিলি থাকো, কাউকে খোঁজো না। তা তো বেশ করো তবে যদি ধরো কেউ এসে গাঁও লুট করে যায় তোমাকে কি তারা গদিতে বসিয়ে আঙুর খাওয়াবে, অথবা নিরিহ প্রাণী বলে কিছু ছাড় দিয়ে…