• তুই কি আমার বৃষ্টি হবি / সাইফ আলি

    আমার বড্ড মেঘ হতে চায় মন তুই কি আমার বৃষ্টি হবি, বল- আর যদি হই ছোট্ট পুকুর তুই কি হবি জল? সকাল বেলার শিশির হলে তার বুকে হোস রোদ, আর যদি তুই ঢেউ তুলে দিস সাগর হবো খোদ- কিন্তু যদি অশ্রু হয়ে ঠাই নিতে চাস চোখে, আমার কথা বাদই দিলাম; বলবে কি বল লোকে?  


  • রঙ / সাইফ আলি

    আমার একটা স্বপ্ন ছিলো লাল টুকটুক এবং একটা ইচ্ছে ছিলো সবুজ রঙের আমার একটা দৃষ্টি ছিলো আসমানি রঙ এবং একটা প্রস্তাবনা কাফন শাদা… এইযে আমার বুক পকেটে নীলচে আকাশ এবং ধুসর বাস্তবতায় গড়ছি বাড়ি তাই বলে সেই রঙধনুটার সাতরঙা মন যায়নি মরে উঠবে হেসে যখন তখন।


  • আপনাদের কারো কাছে যদি সে দায়গ্রস্থ থাকে… / সাইফ আলি

    আসুন, একদলা অহমিকার কফ ছুড়ে দিই সাগরের জলে লবনজলের ছোঁয়ায় তা পরিশুদ্ধ হয়ে উঠুক সরল মানবিকতায় একমুঠো আকাঙ্ক্ষার দুঃখ ছুড়ে দিই ঝরনার বুকে মৃত জীবাশ্বার মতো ভেসে যাক বহুদূর, আর মৃত স্বপ্নগুলোকে রাখুন নরম পলিতে; জীবন্ত ব্যকটেরিয়ার পাকস্থলিতে জমা হোক বিশুদ্ধ বৃক্ষের সার- আপনি কি গতকাল জানাজায় শরিক ছিলেন যখন আমরা সবাই সভ্যতার রূহের মাগফিরাত…


  • আলেপ্পোর জন্য / সাইফ আলি

    আমার মতে আলেপ্পোতে হচ্ছে মিঠাই বিতরণ শান্তিবাদী হারামজাদী শান্তি পাবি কতক্ষণ… শান্তি কি আর এসব করে মেলে গোলাপ রেখে রক্ত নিয়ে খেলে??


  • শীতের গান / সাইফ আলি

    আমরা যারা সকাল হলেই মুখ ধুয়ে নিই দাঁত মাজি নাস্তা করে অফিস যাই তাদের কি আর শীত লাগে? শীত আসে ঐ পথের পাশে কাঁপতে থাকা শিশুর গায় শীত আসে যার মাথার উপর ছাদ থাকেনা রাত্রিদিন, তার দেশে। আমরা বড় দুঃখ করে ভাবতে থাকি খেজুর রস এবং ভোরের সূর্যস্নান; কিন্তু ওদের দুই পাটি দাঁত গেতেই থাকে…



  • ইচ্ছে হলে ইচ্ছেটাকেই / সাইফ আলি

    ইচ্ছে হলে ইচ্ছেটাকেই ঘুরিয়ে এনে দুই কদম ফেলবো দম, তার আগে না… ইচ্ছে হলে ইচ্ছেটাকেই ঘুড়ির মতো দূর থেকে নাটাই হাতে লাট খাওয়াবো যুতকাঠিতে মারবো টান, তার আগে না। ইচ্ছে হলে ইচ্ছেটাকেই বৃষ্টিকাদায় ছেনবো খুব নয়তো মেঘের মহল্লাতে রাখবো দু’দিন আর দু’রাত ইচ্ছে হলে সঙ্গে নিয়ে নদীর জলে মারবো ডুব, নয়তো এবার সত্যি করে ছুঁয়েই…


  • তারপর সোনার তোরণ / আলি মেসবাহ

    দ্যাখো, ক্রমাগত নিঃসঙ্গতার মধ্য দিয়েও কেমন নির্বিঘ্নে হেঁটে চলে যাই ; ক্লান্তিহীন বিষাদের ভারে এতটুকু টলটলায়মান নই। ক্রমাগত চলে যাই কালের সব প্রশ্নকে উপেক্ষা করে… আমি কেন নতজানু হবো? আমার লক্ষ্য তো কোনো উদ্বাস্তু শিবির নয় কেবলই এক অতৃপ্ত প্রেম নিয়ে দরিয়ার দিকে ছুটে চলা ফেনা উঠলেই কিসতি ভাসাবো ফের তারপর সোনার তোরণ… ১১.১২.১৬


  • আমার কাছে জীবনটাকে / সাইফ আলি

    আমার কাছে জীবনটাকে কেমন যেনো খটকা লাগে দিনের শেষে রাত আসে না রাত আসে ঐ দিনের আগে মানুষ কেনো অর্ধমৃত ঘুমের মাঝে স্বপ্ন দ্যাখে দিনের বেলা সেই কি নিজে নতুন দিনের ভাগ্য ল্যাখে সবার আগে খটকা লাগে মন আগে না মানুষ আগে আমার কাছে জীবনটাকে কেমন যেনো খটকা লাগে।





  • পৃথিবীতে প্রেমহীন কেউ আর থাকবে না / সাইফ আলি

    পৃথিবীতে প্রেমহীন কেউ আর থাকবে না এমনি সে সুর ভেসে ভেসে রাত্রিভর বাতাসের বুক চিরে তোমাদের কাছে যেতেই তোমরা সব বিস্ময়ে হা হয়ে গেলে- আজো আছে এমন পাগল এই পৃথিবীতে; আজো যারা সকাল দুপুর আজগুবি কথা বলে, মিছেমিছি পিটায় এ ঢোল- পায়রার পিঠে চড়ে শান্তি বেগম এলেন, বলে গেলেন পৃথিবীতে আর কোনো অশান্তি নেই, যুদ্ধ…


  • প্রচ্ছদ : বিবিধ দহন / সাইফ আলি


  • আজ শুধু / সাইফ আলি

    বৃষ্টিক্লান্ত সন্ধ্যার পথে রাতের অন্ধকার পায়ে পায়ে এসেছিল আমার উঠোনে আমি তার করিনি দাওয়াত কুরসিও দিইনি এগিয়ে শুধু অন্ধের দুইখানা হাত ছুঁয়েছিলো শীতল শরীর- মেঘের চাতাল থেকে ফিরে আসা শীতল বাতাস দরজার পাল্লা নাড়িয়ে হুড়পাড় ঢুকে গেলো ঘরের ভেতর আকাশে তখনো ম্লান আলো সে আলোয় দোল খায় অন্ধকার বৃক্ষের ডাল আজ শুধু মেঘছেঁড়া পূর্ণিমা চাঁদের…


  • হেদায়াতের নূর ঢালো / সাইফ আলি

    জমাট বাধা অন্ধকারে জ্বালাও তুমি যেই আলো, আমি, সেই আলোতে পথ চলেছি হে দয়াময় সুখ জ্বালো, আমর মনের অন্ধকারে হেদায়াতের নূর ঢালো।। মরূর বুকে ফুল ফুটেছে তোমার রহম বৃষ্টিতে অন্ধরা সব পথ দেখেছে যে নূর মাখা দৃষ্টিতে সে নূর তুমি দাও হে প্রভূ আমার চোখের অন্দরে ভিড়াও তোমার রহমতেরই জাহাজ আমার বন্দরে হঠাৎ রাতের অন্ধকারে…


  • প্রচ্ছদ : ঢুস / সাইফ আলি

    নামলিপি : আলি মেসবাহ



  • ………. / সাইফ আলি

    আকাশের নীলে শুধু বেদনার বীষ খোঁজো পাতালের বুকে খোঁজো সমাধির দাগ; নীল চোখে ভালোবাসা কিভাবে বাঁধবে বাসা, কিভাবে বুঝবে তুমি সুখের সোহাগ?


  • কাঠের পুতুল / সাইফ আলি

    চেতনার লাল-নীল ঘোড়া দাবড়িয়ে সমাজের নেতাদের শুধু থাবড়িয়ে যারা মনে করছেন হলো বুঝি কাজ আসলে তারাই সব মূর্খ সমাজ… মূর্খ এ তকমাটা হতে পারে ভুল মূলত তারাই সব কাঠের পুতুল।