• ফেরারী ভুলেছে পথ / সাইফ আলি

    ফেরারী ভুলেছে পথ দ্বিধা বিভক্ত পা ফেরারী ফিরবে ঘরে নাকি কখনোও কোনোদিন আর ফিরতে পারবে না। ফেরারীর পায়ে বেড়ি বেড়ি নাকি ছিলো ফুল; ফেরারী ভুলেছে পথ নাকি পথ ছিলো নির্ভুল? পথ ছিলো বড় ফাঁকা ছিলো নিরবতা ভয় জট রাতের আকাশ জোড়া ছিলো তারাদের কটমট। ভাঙা চাঁদ মিলেছিলো সাথী যেনো দৈত্যের বাঁকা শিং; হাতে ছিলো হাতকড়া…


  • তাদের ভূতুড়ে চোখগুলো / সায়ীদ আবুবকর

    যেন গোরস্থান থেকে উঠে এসে হাটাহাটি করছে তারা অফিসে অফিসে, রাস্তায় রাস্তায়। তাদের ভূতুড়ে চোখগুলো দেখে রাস্তার কুকুরগুলো থ হয়ে গেছে, বিদ্যুতের তারের উপর বসা রঙচটা কাকগুলো কা-কা ডাক ভুলে দার্শনিক হয়ে গিয়ে কী যেন ভাবছে একমনে। আমি ভয় পেয়ে ছুটে গেলাম গোরস্থানের দিকে। মনে হচ্ছিল কবর থেকে উঠে গিয়ে মৃত মানুষেরা হাঁটাহাঁটি করছে এভাবে…


  • আত্মসমালোচনা / সাইফ আলি

    সবকিছু মাপা হয়ে গেলে একবার ফিতে ধরে নিজেকেও মাপো, সবাইকে চেনা হয়ে গেলে নিজেকে প্রকাশ করো নিজেরই সামনে যদি পারো…


  • ভাবনার ভুল / সাইফ আলি

    ফুল ভালোবাসি তাই ভাবো যদি যুদ্ধ বুঝি না সে তোমার ভাবনার ভুল, যে আগুনে প্রদ্বীপ জ্বালাও সেও হয় দাবানল সময়ে-সময়। ভদ্রতা নয় কোনো দুর্বল বৃক্ষের নাম বাতাসে দুলছে বলে ভুলে যাবে মাটির কামড়-


  • লাট খাওয়া কালের নকল / সাইফ আলি

    সুখের আগুনে তার গ্রাস করে দুখের ফসল ভিটে-মাটি ছাড়া হয় অবারিত মুক্তির স্রোতে সে কি এক পাখি ছিলো, ঝাপটাতো স্বপ্নের ডানা? নাকি এক লাল ঘুড়ি; লাট খাওয়া কালের নকল… চাঁদরাতে একদিন মেঘের শরীর ছুঁয়ে নেমে আশা তার কিছু কবিতার মোহে প্রেমিক বললো, দেখো আমাদের পৃথিবীতে আর কেউ নেই যেদিকেই চোখ মেলো পাবে আমাকেই… প্রেমিকা কোথায়…


  • হেমন্ত আজ কোন সুখে যে…/ সাইফ আলি

    হেমন্ত আজ কোন সুখে যে কাঁদলো সারাবেলা হয়তো ভেজা গাছের পাতা জানে, হেমন্ত আজ কোন সুখে যে ভিজলো সারাবেলা হয়তো ভেজা কাক বোঝে তার মানে; জল ভরা ঐ মেঘের শরীর বৃষ্টি করে ফেরি হয়তো ওসব খেয়াল-খুশি কালচে আকাশেরই, কিন্তু তোমার কালচে আকাশ পছন্দ নয় মোটে পছন্দ নয় বৃষ্টি ফোটা সবুজ পাতার ঠোঁটে তুমি তো নও…


  • ভালোবাসা বিন্দু শিশির… / সাইফ আলি

    চাঁদ হয়ে সূর্যের বিপরীতে দাঁড়াতে হবে না প্রিয়তমা তুমি যদি জোনাকিও হও- আমার অন্ধকার রাত তোমার জন্য রেখে দেবো। আকাশ ঘোলাটে করে বৃষ্টি না আনলেও হবে দু’ফোটা চোখের জলে প্রেমের নৌকা যদি ভাসে সে বেলা শ্রাবন-ঢলে কাকভেজা না ভিজেও আমি দাঁড়কাক হয়ে যাবো নগরীর নিসঙ্গ দেয়ালের ভীড়ে ভালোবাসা প্রাচুর্য বোঝেনা, ভালোবাসা বিন্দু শিশির…


  • পাথর সময় শেষে / সাইফ আলি

    স্থানু হয়ে থাকা পাথর সময় শেষে প্রেমিক দাঁড়াবে প্রেমিকার কাছে এসে বাতাসে বাতাসে গুমোট দীর্ঘশ্বাস তখনো বেড়াবে ভেসে। কারণ প্রেমিক প্রেম কি তা জানবে না… শীত চলে যাবে ফাটা পায়ে হেঁটে হেঁটে শেষ হয়ে যাবে প্রেমিকার ভ্যাসলিন কুয়াশার জালে পথ ভুলে ভুল গেটে কেউ টোকা দিয়ে বলবে না ভালোবাসি কারণ প্রেমিকা কোনো ভুল মানবে না……


  • তুমিও তোমার পথ খুঁজে নাও / সাইফ আলি

    কথাগুলো কথা স্বপ্নেরা কাড়ে ঘুম রাতগুলো রাত দিনগুলো পলিজমা পলিতে ব্যথার পুরোনো আবাদ মানেনি তো দাড়ি কমা- বেয়াড়া বাতাস ঘন নিঃশ্বাস বিশ্বাসে জমে ক্লেদ, তবুও জীবন কালের কলসে জমা করে রাখা জেদ। তুমি কি মাঠের গল্প পড়োনি হে পাঠক, শস্যের- তুমি কি পড়োনি কাব্য কখনো ক্রমাগত ভাঙনের? তবুও পাখিরা অবসর খুঁজলো না মাছেরা নয়তো অনুকূল…


  • অথচ মিললো না / সাইফ আলি

    বৃক্ষ মানবের সবুজ মৌনতা হয়তো ভালো লাগে হয়তো ভালো লাগে নদীর মতো কারো চলার গতিপথ, কারো আকাশ জুড়ে পাখির উড়াউড়ি দেখতে ভালো লাগে শুনতে ভালো লাগে মৃত পাতার দেহে পথের সংগীত। কিন্তু সবচেয়ে বুঝতে ভালো লাগে চোখের ভাষ্যটা… আমরা মানুষেরা শ্রেষ্ঠ গুণাগুণ তালাশে মত্ত অথচ লোপ পায় বিবেক বোধ আর মানবিকত্ব… পৃথিবী ঘুরেফিরে হয়তো এনে…


  • প্রার্থনা / সাইফ আলি

    পৃথিবীটা ফিরে যাবে, যেভাবে পাখিরা ফেরে; যেভাবে গোয়ালঘরে ফিরে আসে হালের বলদ- রাতের তারকারাজি নিভে যাবে একসাথে সব যেভাবে সহসা নেভে মাটির প্রদ্বীপ এক ফু’তে পাহাড়েরা তুলো তুলো মেঘের শরীর হয়ে ভাসবে সেদিন… সাগর শুকিয়ে যাবে, মানুষ কিটের মতো দল বেধে দৌড়াবে পাগলের মতো- ইয়া-নাফসি  ছাড়া কোনো কবিতার মিলবে না খোঁজ; হে প্রভূ সেদিন তুমি…


  • বার বার আবর্তিত হই / সাইফ আলি

    বার বার আবর্তিত হচ্ছি আমরা পৃথিবীর মতো আপন কক্ষপথে মৌসুমী বাতাসের মতো অনবরত শৈশবের দিকে, সময়ের গতিপথে যদিও তা উল্টোস্রোত বটে- প্রতিদিন সূর্যের মতো অথবা পূর্ণ সেই চাঁদ আধ খাওয়া প্রেমের শরীর পুনঃরায় সেরে ওঠে, বিলায় জোসনা সারা রাত; চক্রে সামিল হই আমরাও প্রতিদিন প্রতি নিঃশ্বাসে… আবর্তিত জলের শরীর, কখনো সে মেঘ হয়, কখনো নদীর…


  • আসছে সময় / সাইফ আলি

    তোমরা যারা খুব সহজেই বদলে ফেলো দেশটাকে মুখের কথাই বিশ্বজয়ের স্বপ্ন দেখে রাত কাটাও আসছে সময় ওসব ছাড়ো পাল্টে ফেলো বেশটাকে নয়তো এবার পোলাও কেনো জুটবে না হাড়-টুকরাটাও তন্ত্রমন্ত আওড়েছো খুব কাটছে এখন চোখের ঘোর পেটের খিদে ডিপ-ফিরিজের মর্ম ভুলে ধর্মে ফের আসছে ফিরে। এবার ঠিকই রাত পোহাতেই  নতুন ভোর- এবার ঠিকই মজুর চাষা সত্যিকারের…


  • When my drops are dry / Saif Ali

    How I love you o my rain when my cloudless sky again, When my drops are dry how I cry? How I touch you without hand how I feel you without soul, Tell me, without sea how can rivers fill their goal. How I love you, dear when I loss my tear How it possible…


  • Bay Street


  • ভিন্ন পথে / সাইফ আলি

    শেষ বেঞ্চেই মিলতো দেখা সব সময় লেখাপড়ায় চলতো লড়াই পাশ নিয়ে- কিন্তু যখন মিছিল হতো সবার আগে সেই দাঁড়াতো বাঁশ নিয়ে। বেতের ভয়ে মাটির সাথে চোখ দুটোকে আটতো সে, কিন্তু সোনার ধান ফলাতে ভিষণ রকম খাটতো সে,- সেই ধানে যে চোখ দিয়েছে তার বেলা একটুও সে ছাড় দিতো না, লেও ঠ্যালা… সবাই কি আর কলম…


  • কারাগার বলতেই / সাইফ আলি

    কারাগার বলতেই ভেসে ওঠে বন্ধুর চোখ ঐ চোখ কবিতার চোখ ছিলো জানো- ঐ চোখ ছিলো এক নিষিদ্ধ ঈগলের চোখ, কারাগার বলতেই ভেসে ওঠে বন্ধুর হাত পেশাদার হাতে তার শোভা পেত আলোর মশাল, উত্থিত মুষ্ঠিকে চমকাতো শপথের জ্যোতি- কারাগার বলতেই সেই দুটি পা-ই শুধু দেখি যে পায়ের ধুলো মেখে রাজপথ এবং মিছিল শিহরিত হয়ে যেত অসংখ্যবার……


  • নতুন মেঘ / সাইফ আলি

    আবার নতুন মেঘ এনেছে যে শ্রাবনের ঢল ঘুমন্ত নদীগুলো হঠাৎ জেগেছে তার ডাকে, হে মাঝি আবার তুমি বের হও জিবিকার খোঁজে রুপালী মাছের পেট চিক চিক করে ঝাঁকে ঝাঁকে- মেঘ দেখে ভয় পেলে মাঝির কি সংসার চলে দাঁড় বাও জোরে মাঝি জাল ফেলো দক্ষ্যের মতো ফুলুক নদীর জল দুলুক নৌকা তবু আজ, কান পেতে শোনো…


  • বার্ধক্য / সাইফ আলি

    মেঘ ঝির ঝির ঘোলা চশমার কাঁচ ছুঁয়ে দেয় কেউ, ছুঁয়ে দিয়ে যায় শৈশব উতলা উঠোনে ভরা বর্ষার বেঠক বসবেনা আর; বার্ধক্যের বন্ধন বড় নির্মম… ভেজা দৃষ্টি তবুও খুঁজে যায়- চোখ বুজে যায়, কথা পায় না তো হায় কেউ আর; আষাঢ়ের সাথে লেখা হয়ে গেছে সেই কবে উপসংহার।


  • রক্ত-গোলাব / সাইফ আলি

    (প্রিয় টিটন ভাইকে স্মরণে) সাজানো বাগান থেকে একে একে ঝরে যায় সবকটি রক্ত-গোলাব হায়েনার চিৎকারে নিভে যায় আমাদের আলোর মশাল। তোমার মৃত্যু যদি হয় জেনে রাখো জননী-স্বদেশ; তোমারি বুকের দুধে হয়েছে লালন ঐ ঘাতকের দল তোমারি বুকের দুধে বেড়ে ওঠা শেয়ালের দল পেয়ালায় ঠোঁট রেখে পান করে রক্ত-সরাব… আর কোনো ব্যাথা নেই এর চেয়ে ব্যাথা…