-
আমি ধুলোয় গড়েছি বাড়ি
এই সময়ের কংক্রিট দেহে জমেছিলো কিছু ধুলো বেওয়ারিশ দুটি আঙ্গুল তাকে ছুলো শাদা ধবধবে ধুলো কোমল শরীর ধুলো জীবনের কিছু আসবাব থেকে ঝাট দিয়ে ফেলা ধুলো… এই সময়ের মেঘমালা থেকে নেমে আসা কিছু পানি সেই ধুলো ধুয়ে নিলো ধুলো মুক্তির ইতিহাস লেখা হলো… পাতারা সবুজ, ডালে ডালে কুড়ি ফোটে; হুড়মুড় কিছু রোদ্দুর ঝোরে পড়ে তুলতুলে…
-
রাজপথ
ওরে রাজপথ আর কতোরাত জেগে কাটাবি; তোর ঘুম কি কভু আসেনি কোনো নিরালায় একা হতাশায়? তোর বক্ষে কতো রক্ত ঘোর রাত্রে শত ভক্ত লুটে চুমু খায় তবু কেনো ভাই এতো শক্ত তোর বক্ষে কতো রক্ত! কতো ঘটনার তুই সাক্ষী শত অজানার খোঁজ রাখলি কতো শফিকের কতো …
-
ভাবছি কিছুই ভাববো না
ভাবছি কিছুই ভাববো না ভাবনা শুধু জট পাকায় ভাবতে গেলে ছোট্ট চারা ভাবনা বুড়ো বট পাকায়। ভাবতে গেলাম করবো কি কোন পথে বা হাটবো আজ হঠাৎ দেখি দিনটা শেষ আঁধার নিয়ে নামলো সাঁঝ। ভাবতে গেলাম চাঁদ নিয়ে লক্ষ তারার মন খারাপ কোত্থেকে এক মেঘ এসে চাঁদের গায়ে ফেললো ছাপ ভাবতে গেলাম বন নিয়ে বনের পাখি…
-
হয়তো কিছু নয়ত কিছু-০১
মন ছিলো মা মনে মুক্তদানা খুঁজতে ছিলাম একলা উলুবনে; উলুবনে মুক্ত এখন ছড়ায় না কেউ জানি, তবু আমি খুঁজতেছিলাম; বিষয়টা খুব ফানি।
-
এ কোন কিনারে দাঁড়ায়ে হারায়ে…
এ কোন কিনারে দাঁড়ায়ে হারায়ে ফেলেছি আমার মন জীবন গলিতে মৃদু হাটাহাটি জাগিয়েছে শিহরণ আমি, মৃত্যু বুঝিনা যেভাবে বুঝিনা সন্ধ্যার আয়োজন।। যদিগো হাটিতে হাটিতে আমার পথ হয়ে যায় ভুল অচেনা সাগরে ঝড়ে ভেঙে পড়ে জাহাজের মাস্তুল দিশেহারা মন যদিগো তখন তোমাকে করে স্মরণ সাড়া দিও প্রভূ ফিরায়ে দিও না; বড়ো বেশি প্রয়োজন।। যদি অচেতনে মিছে…
-
তবুও তোমার দুই কাঠা প্রেম দিতেই পারি
হাত বাড়াতেই ধরতে পারো ছুতে পারো তবুও তোমার হাতটা কেমন বরফ যেনো অপেক্ষাতে সময়গুলো যাচ্ছে কেটে কখন তোমার হাতটা হবে উষ্ণ পানি; হৃদয় রাণী? হয়তো তুমি বুঝতে পারো মনের কথা হয়তো তোমার মনের মধ্যে খুব জড়তা নয়তো ওসব কল্প শুধু মিথ্যে আমার; বুকের মধ্যে ভালোবাসার বসত-খামার এবং একটা তোমার জন্য স্বপ্নদানি। তুমি কি সেই দানির…
-
হে আমার প্রিয় কবি / সাইফ আলি
কবি মতিউর রহমান মল্লিক স্মরণে তোমার সঙ্গে আমার হয়নি দেখা তোমার সঙ্গে কথাও হয়নি কোনো তবু তুমি আজ হৃদয়ের ক্যানভাসে অমর চিত্র, অক্ষয় জলছবি। তুমি অসুস্থ হাসপাতালের বেডে তখনো তো আমি যাইনি তোমার পাশে একা রাত জেগে স্মরণ করেছি শুধু তোমার কবিতা, হে আমার প্রিয় কবি। শিল্পীর মুখে তোমার কবিতা, গান প্রতিটা শব্দ হৃদয়ে দিয়েছে…
-
বোদ্ধা কিট
পাখির থেকে পাখির ছানা গাছ থেকে হয় ফল, ফল খেয়ে সেই ছানায় জানায়- বীজ থাবে ভাগফল। ভাগ নাকি গুন বীজ নাকি গাছ গাছ-গাছে হয় বন, হঠাৎ করে উদয় হলো বনখেকো পয়জন। বাগানবাড়ি উধাও তখন উঠলো ইটের ঘর, এঘর-ওঘর হয়না কথা সবাই সবার পর। হায়রে পাখি গাছের ডালে পুচ্ছটা ফের নাচা, ইটের ঘরে বন্দি সকল বোদ্ধা…
-
বিবেক বিক্রি হতে দেখে / সাইফ আলি
তুমি যা বিক্রি করে দিলে তা আমার কবিতার খাতা তুমি যাকে বোমা-বাজি ভাবো সে আমার সখের কবিতা।
-
আহা! তুমি সব বোঝো!
অনেক অন্ধকার মিশে থাকে আলোর শরীরে অনেক গানের সুর হয়ে যায় কান্নার বর; কবিতা গাছের পাতা, কবি হলো সে গাছের নিচে কবিতা কুড়োনো সেই কিশোরের মতো কেউ যার রাখে না খবর; অভিমানি, মুখচোরা, কখনো যুবক; কখনো নিজেই বুড়ো বট… আনমনে শিকড় গেড়েছে যে বা মাটির ভিতর ইচ্ছের ডালপালা মেলে লেখেছে অন্য এক ছায়ার রচনা; আহা!…
-
পদ্মা বলছি… / সাইফ আলি
আমি সেই পাড় ভাঙা নদী আমি সেই ক্ষরস্রোতা নদী নিরবধি মনে পড়ে বঙ্কিম রচনার কথা উত্তাল ঢেউয়ের শরীর আজ বড়ো বুড়িয়ে গিয়েছি এখন আর জোয়ার নেই কোনো মরণে মজেছি… ঐখানে জমিদার ভিটে ছিলো ভয়ে তার কাঁপতো সবাই, এক রাতে ভেঙেছি প্রতাপ; হাট-ঘাট-বটতলা-বিশাল বিরাণভূমি মুহূর্তে হাওয়া; আজ খুব সংক্ষেপে আসা আর যাওয়া। শুধুকি নিয়েছি, তার চেয়ে…
-
শুধু নেই পাত্র আমার
পড়ন্ত বিকেলের কাছে বললাম- একটু আলো দেবে, যে আলো পোঁড়ায় না কিন্তু পথ দেখায়? সে আমাকে বলে, তার সব আলো নাকি আমারি জন্য; অথচ, সে আলো পুষে রাখার পাত্র পেলাম না… সন্ধ্যাকে বললাম, দিতে পারো মায়া; যার টানে পাখি ফেরে নীড়ে? সে আমাকে বলে, তার সব মায়া নাকি আমার জন্যই! অথচ সে মায়া হায় অধরাই…
-
শব্দের জন্য / সাইফ আলি
তুমিও তোমার শব্দগুলো ফিরিয়ে নিলে কি হয় যদি থাকতো আমার পেরেক মারা বুকের খাঁজে; তুমিও তোমার শব্দগুলো ফিরিয়ে নিলে দেখছো এখন পানসে বাতাস বুকের মধ্যে কেমন বাজে! আমি কি আর ফেলবো গিলে একটু দিলে যত্নে ঢেকে খুব গোপনে আগলে রেখে করবো মানুষ, দেখো… মেঘের কাছে গাছের কাছে একটু না হয় শেখো। এই যে যারা সকাল-সন্ধ্যা…
-
হয়তো সেদিন শুধু
আমার আলোকিত সন্ধ্যাবেলার এক টুকরো স্মৃতি হয়ে অনায়াসে কাটিয়ে দিতে পারবে কয়েকটি রাত কিন্তু মনে রেখো- আমার এ হাত, আরেকটি স্পর্শের বেদনায় যতোটুকু নীল তার চেয়ে নীল হবে তোমার সকাল; আমার এ চোখ, স্বচ্ছ কাচের মতো ঘিরে থাকা স্মৃতির আধার যতটুকু ঘোলা হবে তার চেয়ে ঘোলা হবে তোমার বিকাল; আমার এ মন, যতোবার ফিরে যাবে…
-
প্রচ্ছদ: যেই আবর্তে গড়ে উঠি / সাইফ আলি
যেই আবর্তে গড়ে উঠি হোসেন এম জাকিরের একটি গবেষণাধর্মী গ্রন্থ। এ ধরনের গ্রন্থ বাংলা ভাষায় খুবই দুর্লভ। কেবল বুদ্ধি প্রয়োগ করে এ ধরনের গ্রন্থ রচনা করা যায় না। বিশ্বাসের তীব্র স্রোত, চোখে দেখা জাতীয় ও আন্তর্জাতিক সত্য-মিথ্যার দ্বন্দ্ব, বিবেকের দহন, মর্মপীড়া ও হৃদয়ের গহীনে সুপ্ত বৈপ্লবিক আগ্নেয়গিরি প্রভৃতির সংমিশ্রণে গড়ে উঠেছে সুপ্রাবন্ধিক হোসেন এম জাকিরের…
-
তোমার জন্য একটা কবিতা / সাইফ আলি
তোমার জন্য আমার শখের মেঠো পথ দেবো ছেড়ে তুমি হেটো সেই পথে, তোমার জন্য এক থোকা ফুল রেখে যাবো এই ঘাসে তুমি বসো তার পাশে। এক মুঠো আলো বতলে বদ্ধ সাথে চিঠি নীল খামে রেখে যাবো এই ঘাসের চাদরে বন্ধু তোমার নামে; একটি বিকাল তোমার জন্য একটি সন্ধ্যা বেলা, পারলে তা নিও বুকের গভীরে না…
-
রাতটা যতো গভীর হবে / সাইফ আলি
রাতটা যতো গভীর হবে চাঁদটা ততো জোছনা ছড়াবে ॥ গাছের পাতারা দুলবে হাওয়ায় আল্লাহ তোমারি অনুভবে॥ রাতজাগা পাখিগুলো গেয়ে যাবে গান আল্লাহু আল্লাহু আল্লাহ মহান॥ তাদের সে গানে গানে মুগ্ধ এ মন ব্যাকুল তোমারি অনুভবে। বয়ে চলা নদীগুলো গেয়ে যাবে গান আল্লাহু আল্লাহু আল্লাহ মহান॥ মাঝরাতে একা বসে জায়নামাজে আল্লাহ তোমারি অনুভবে। রিমিঝিমি বয়ে চলা…
-
মুখোশ / সাইফ আলি
মানুষের মুখে শুনি মানুষের নাম, গাছপালা হেসে বলে সালাম সালাম। ফুলগুলো চেয়ে থাকে পাখিগুলো চুপ মানুষ মুখোশ পরে অতঃপর বলে- এখানে কে জ্বালিয়েছে ছলনার ধূপ, এভাবে জীবনটা কি মিশে যাবে জলে! ফুলগুলো ছিড়ে ফেলো পাখিগুলো মারো গাছপালা কেটে কেটে লাকড়ি বানাও; অতঃপর মুখ থেকে মুখোশ সরিয়ে পৃথিবীকে শান্তির খবর জানাও। আমিও মানুষ তাই মানুষ মহৎ…
-
তবু রাস্তার মনে সুখ নেই
চলছে রাস্তা দুইপাশে তার রঙ-বেরঙের ঘর সব জানালাই আটকানো হায়, বন্ধ সব অন্তর চলছে রাস্তা ল্যামপোস্টের আলোই সিদ্ধ রাতে চলছে রাস্তা এ সভ্যতার উন্নয়নের খাতে। চলছে রাস্তা নির্জন এই রাত্রীর সহচর ॥ শহরের ছাদে কালো গোলাপের শৈশব দেখে লাভ নাই; ফাকা বেলকোনি দাড়িয়ে রয়েছে, ডুবে আছে কোন ভাবনায়। বিলবোর্ড জুড়ে বিজ্ঞাপনের সংসারে কোনো দুখ নেই…
-
আমার সকল প্রেম তোমার জন্য যদি হয়
আমার সকল প্রেম তোমার জন্য যদি হয় তোমাকে স্মরণ করে কাটে যদি আমার সময় তবে, ক্ষমা কোরো ওগো প্রভূ ওগো দয়াময় জীবনের সব ভুল সব সংশয়॥ জীবনের পথ জানি বড় বেশি সোজা নয় চিনতে করলে ভুল অকারণ বোঝা হয় বৃষ্টির সব ফোটা একতালে ঝরে না দোষে দোষে ভরা মন মিছে আশা করে না॥ তুমি আছো,…