-
পারো যদি পাঁজরের হাড় ভাঙো / সাইফ আলি
পারো যদি পাঁজরের হাড় ভাঙো কলিজার পৃষ্ঠাটা কুচি করো অসংখ্যবার এরপর তাতে মুড়ে বারুদের পটকা বানাও উল্লাস করো…উৎসব করো… মেনে নেবো তাও যদি পারি; তবু মানবোনা কোরানের গায়ে বেয়াদব জালিমের হাত। রক্তে কি জং ধরে গেছে কলিজায় মাদকের ঘোর? তামাশার সীমানা পেরিয়ে হাত দিলে বুকের ভিতর!! ( গত শুক্রবার হিন্দুদের দশেরা (রাবন বধ) অনুষ্ঠানে কিছু…
-
-
-
-
-
-
-
-
-
না, করিমের বাড়িতে … / সাইফ আলি
আনন্দগড়ের ছোট রেলওয়ে স্টেশন । বিদ্যুৎ পৌছায়নি এখনো । হারিকেনের মৃদূ আলোতে অন্ধকার কিছুটা ফিকে হলেও কেমন যেন চোখে ধাঁধাঁ লাগে । আজ অমাবশ্যা, গাঢ় অন্ধকারে চারদিক আচ্ছন্ন হয়ে আছে । হারিকেনের আলো যতটুকু ছড়াচ্ছে দৃষ্টির সীমা ঠিক ততটুকুই । এই মৃদূ আলোর জন্যই হয়তো বাইরের দিকটা একটু বেশি অন্ধকার দেখাচ্ছে । স্টেশন মাস্টারের রুমের দরজাতে নড়বড়ে এক তালা ঝুলছে । দেখেই…
-
-
-
স্বপ্নকে সত্য করে তুলতেই / সাইফ আলি
তোমরা বললে, স্বপ্নকে সত্য করে তুলতেই অবিরাম সংগ্রাম তোমাদের ; আর, সুবিধাবাদী স্বপ্নেরা কি সহজেই বেড়ে উঠলো হায়েনার মতো… ফলজ বৃক্ষের গায়ে কি দারুণ ছেয়ে গেলো পরজীবী স্বপ্নের ঝোপ; পথের স্বপ্নগুলো কঠিন জুতার তলায় কি নির্মম পৃষ্ট হতে হতে বিবর্ণ হয়ে গেলো হায়…! টেলিভিশনের রঙিন পর্দায় লোভনীয় কম্পোজিশন আর সৃষ্টিশীল পরিবেশনায় কি চমৎকার বেড়ে উঠলো…
-
আজান / সাইফ আলি
পরিতাপের বিষয় এই যে, তুমি জেনেও না জানার অভিনয়ে মত্ত হলে শুনেও শুনলে না রাতের অন্ধকার চেরা সত্য আহ্বান- অথচ, তারকাদের ঘুমিয়ে পড়া এবং চাঁদকে অতিক্রম করতে দেখে কেবলি চোখের পর্দা টেনেছো… হায়, তুমি যদি নিশ্চিত জানতে! আগামীকালের সূর্য তোমাকে আলিঙ্গন করবে, ফুসফুসের এই বাতাসটুকুই তোমার জন্য নির্ধরিত শেষ বাতাস নয়… অথচ, তারা কেউই তোমার…
-
আজ সারাদিন ঘুম ঘুম ঝুম বৃষ্টি… / সাইফ আলি
চোখ ঘুম ঘুম আর ছিলো ঝুম বৃষ্টি আর ছিলো কিছু ভেজা বাতাসের ঝাপটা ভালোলাগা ছিলো বিছানা বালিশ লেপ্টে চোখ ঘুম ঘুম মৃয়মান সব দৃষ্টি… প্রণয়ে মেতেছে মেঘের সঙ্গে মেঘেরা হঠাৎ হঠাৎ জ্বেলেছে আলোক বিজলী মর্ত-কাদায় বৃষ্টি করেছে নৃত্ত উদাসী আকাশ যেনো বিমোহিত চিত্ত। আজ সারাদিন ঘুম ঘুম ঝুম বৃষ্টি আজ সারাদিন ভেজা ভেজা সব দৃষ্টি।…
-
বন্দুকের স্বাধীনতা / সাইফ আলি
যদি, উড়ন্ত পাখির বুকে বন্দুকের নল তাক করে লক্ষ্যভেদী নিশানারা মুচকি হেসে বলে- এ আমার স্বাধীনতা এ আমার অধিকার… তবে, স্বাধীনতা এই সব পাখিদের রঙিন মিছিলে অধিকার এইসব রক্তমাখা বুলেটের গায়ে, লেগে থাক; সমুন্নত থেকে যায় যাক। আমি তার করিনে পরোয়া, আমি তাকে ঘৃণা করি; করে যাবো যতোদিন বাঁচি…
-
আর ক’টাদিন সময় চেয়ে
আর ক’টাদিন সময় চেয়ে সেদিন তুমি ঘর ছেড়েছো বললে এবার শহর থেকে আনবে কিনে শখের চুড়ি ভালোবাসার লাল ফিতাতে বাধবে বলে সমস্ত রাত আর ক’টাদিন সময় চেয়ে হাত সরালে শুন্য এ হাত… এখন তুমি কোথায় আছো, কেমন আছো? ভাতের থালায় ভাত পঁচেনি সকাল বেলার ভাবতে পারি; তবুও কেনো ভাবতে আমার কষ্ট লাগে? এই অভাগা সময়টাকে…
-
তোমার জন্য অপেক্ষা / সাইফ আলি
আমাদের এই পাহাড় চূড়ায় বাধলো না তো তোমার মেঘ উড়লো না তো তোমার ঘুড়ি আকাশময় আর কতোদিন চাতক হয়ে অপেক্ষাতে থাকতে হবে- ছোট্ট ছনের গ্রাম কুটিরে দাওয়াত দিলাম বললে না তো আসবে কবে। করিম চাষার মেয়ের বিয়ে এ বর্ষাতেই মেঘের ভেলা উড়িয়ে নিয়ে আসবে কি? নষ্ট ধানের কষ্ট ভুলে সরল চাষা একটুখানি সুখের হাসি হাসবে…
-
কি তোমার পরিচয়, তুমি কে হে?
অনুভূতির সাদা চামড়া সময়ের খোঁচা খেয়ে এবড়ো-থেবড়ো বুড়ো বট গোলাপ পাপড়ি ঠোঁট ছুয়ে দিলে কুমিরের নখ ছিন্ন বস্ত্রে কিছু ঝুলে থাকে সুখের সকাল! চিত্রল হরিণ আর ডোরাকাটা বাঘের খেলায় যেই সবুজ আনন্দে হেসে ওঠে বন মাছের শরীর থেকে আঁইশের আস্তরণ খুলে একই আনন্দে দুলে ওঠে কোমল বধুরা! কিছু কিছু অনুভূতি রাস্তায় পাক খায় ভবঘুরে পলিথিন…
-
আকাশে তারার মতো জ্বাললে অসুখ! / সাইফ আলি
সিঁড়ি বেয়ে তরতর নেমে যাবে ব্যথা থেমে যাবে ঘুনে ধরা সমাজ প্রশাসন; আর আমি, ঝলমলে রোদে আঁকা উঠোনে দাড়িয়ে দুই হাত মেলে দেবো যেই সুখ আসবেই! খুনীদের ঘাড় বেয়ে রক্তের মতো বয়ে যাবে জীবনের নেশা, ধর্ষক পেতে চাবে মায়ের আদর; আর আমি, তোমার কাঁধের ’পরে মাথা রাখতেই সুখ আসবেই! এইসব ভেবে ভেবে চোখ বুজতেই ধর্ষীতা…





