-
আমি তার ভেতরের শীতলতা বুঝি / সাইফ আলি
আমি তার ভেতরের শীতলতা বুঝি তোমরা ছুঁয়েছো তার শরীরের উত্তাপ শুধু আমি তার ফেলে আসা পথে পথে খুঁজি মুখচোরা ভালোবাসা এবং কাঙাল সেই নদী নিরবধি যার শুধু শূন্যতা বুকে নিয়ে চলা… যার কোনো কথা নেই তার থাকে এমন আকাশ গল্পেরা তারা হয়ে জ্বলে; তার থাকে এমন সাগর কবিতার ঢেউ তোলে নীল ফেনা ব্যথার আধার- আমি…
-
তোমাকে ভাবতেই / সাইফ আলি
তোমাকে ভাবতেই কাশফুল ভাবি ভেবে ফেলি জোনাকির রাত, সবুজ স্যাওলার ঘাটে বসে বসে নদীর সাথে হয় প্রিয় সাক্ষাত। তোমাকে ভাবতেই শাদা ক্যানভাসে আঁকতে ভালো লাগে আলুথালু চুল অথচ কি দারূণ খোঁপা করে তাতে ঝোলাও প্রতিদিন শিউলি বকুল। তোমাকে ভাবতেই ভাববো না ভেবে দুচোখ বুজে ফেলি যেই, রাতের নেকাবের জানালাতে শুধু তোমার চোখ ছাড়া আর কিছু…
-
তোমার দৃষ্টি যাকে খোঁজে… / সাইফ আলি
তোমাকে দেখলাম শাহবাগের মোড়ে ফুলের দোকানে কিন্তু তোমার হাতে কোনো ফুল দেখলাম না; কোনো ধরণের ফুলের সাথেই সম্পর্ক স্থাপন করতে দেখিনি তোমাকে তবু এই দুপুরের রোদে একগুচ্ছ ফুলের দিকে তাকিয়ে ঠাই তুমি দাঁড়িয়ে আছো !! আমি বড্ড অবাক হয়েছি জানো… পচন্ড রোদে পুড়ে যারা ঠান্ডা পানি বেচে তাদের আর তোমার মধ্যে তফাৎ ছিলো না কোনো।…
-
হৃদয় কখনো দ্বিধায় দোলেনা / সাইফ আলি
আমার এ হাত ধরো গোলাম বানাবো না পাখিদের মতো বিচেলি কুড়োবো গিয়ে বানাবো ছোট্ট কুঁড়ে প্রাসাদ বানাবো না…. বিরক্তিকর চোখে বললে আমাকে- “শোনো, রাজার পূত্র চাই… চাই সে রাজ মহল, রাণীর মুকুট দেখে হবে মুগ্ধ পুষ্পদল।” পাশ থেকে হটকারি বললো- আহারে, রূপসী তোমাকে রাণী না বানিয়ে পারি!! দ্বিধায় দুলছো তুমি? হৃদয় কখনো দ্বিধায় দোলেনা, হয়…
-
অদ্বিতীয়া / সাইফ আলি
আমাকে আমার কাছে বেচে দাও তুমি আত্মদ্বন্দে ভুগি সমস্ত রাত, হাসিমুখে কি দিয়েছো বুঝিনি তা আগে এখন দেখছি শুধু সাজানো আঘাত। চোখে রেখে চোখ আর হাতে রেখে হাত হৃদয় জমিনে যার করলে আবাদ, সে এখন পাকা ধান, কাটো দুই হাতে; মই দিয়ে করো কেনো সব বরবাদ!! রাত্রি গভীর হলে ভাবি শুধু এই, কিভাবে আবাদ হবে…
-
রাজ্য তোমার, রাজাও তোমার / সাইফ আলি
আজ এখানে এক পা দু’পা তোমার ছায়া আজ এখানে একটি চাঁদ ও একটি তারা কাল যেখানে শূন্য ছিলো আজ সেখানে বইছে দেখো নতুন ধারা… ঠিক হবে কি ঠিক হবে না ওসব ভেবে কি লাভ এখন তারচে বরং এখন ভাবো কেমন করে কোন ফুলে এই তোমার আমার ঘর সাজাবো। তবুও তোমার ঘোমটা তুমি তুললে না তো…
-
শূন্য কবিতা / সাইফ আলি
বহুদিন ভালোবেসে কবিতা লেখিনা, দ্রোহের আগুনে পোঁড়ে অক্ষর আমার- বহুদিন ভালোবেসে তোমাকে দেখিনা, তুমিকি কবিতা হয়ে দেখা দেবে আর?
-

মন / সাইফ আলি
মন তো এমন এক খাতা যেই স্মৃতি ভুলে যেতে চাই সেই স্মৃতি লেখে রাখে এমন কালিতে কোনোদিন মোছা যায় না ইরেজারে যতো বেশি ঘষি সেই স্মৃতি ততই নিপূণ হয়ে ওঠে যতবার চোখ বুজি দেখবোনা বলে ততবার আরো বেশি স্পষ্ট হয়ে ফোটে। মন তো এমন এক মহলের নাম যেখানে তোমার বসবাস, বার বার কেনো তুমি বের…
-
তোমার চোখের দিকে / সাইফ আলি
অবাক হয়ে তাকিয়ে ছিলাম তোমার চোখের দিকে ক্রমেই যেনো যাচ্ছ হয়ে ফিকে কথার কথায় মন দিয়েছো আসল কথায় নয় নাম ঠিকানায় যায় কি পাওয়া মনের পরিচয়? সামনে যখন দাঁড়িয়ে ছিলাম, খুঁজলে চতুর্দিকে!! ঠিক ছিলো কি ঠিক ছিলো না তা জানি না এটুক জানি সেই ঘটনা মিথ্যে কোনো মরিচিকার হাতছানি না নয় রটনা…
-
হয়তো তুমি নেই!! / সাইফ আলি
গভীর জলে বসত তোমার ভাবতে হারাই খেই শরীর টাকে ডুবিয়ে রাখো জলের আড়ালেই কেমনতর জল ভাবো তো হাত ভেজে না ছুলে, গবেষণায় রাত্রি কাটে চোখ দুটো যায় ফুলে। গভীর জলে বসত তোমার ভাবতে হারাই খেই, হয়তো তোমায় দেখছি ঠিকই; হয়তো তুমি নেই!!
-
পাপী / সাইফ আলি
আমার উঠোনে তোমার পায়ের ছাপ নেই হয়তো মনের চৌকাঠে কোনো পাপ নেই কিন্তু একথা ভুল হবে তুমি বললেই- ভুল ছিলো ঠিক, সে ভুলের অনুতাপ নেই। তোমাকে যে চায় তার চাওয়াটাই পাপ হলে সেই পাপ দিয়ে পাপ করা কলা কৌশলে তার চেয়ে আরো বড়ো পাপ, প্রেম দেখলেনা দেখলে প্রেমের উত্তাপ।
-
তোমাকে বুঝতে / সাইফ আলি
তোমাকে বুঝতে ফুল বোঝা হলো; ভুল বোঝা হলো… তোমাকে বুঝতে- বোঝা হলো সব অলিক চিন্তা ঘুমহীন রাত; মনে পড়ছিলো তোমার আমার পুরাতন দিন, সব সাক্ষাত- তোমাকে বুঝতে বোঝা হয়ে গেলো সীমানা প্রাচীর চোখের আড়ালে অন্য ভাষার কথোপকথন এক শব্দের হাজার অর্থ বোঝা হয়ে গেলো; বুঝেছি তবুও বোঝা হয়ে গেছে হৃদয় এখন। তোমাকে বুঝতে ফুলের দোকানে…
-
বৃষ্টির রাতে / সাইফ আলি
বৃষ্টির রাতটাকে ভাগ করি এসো আমি কিছু ভালোবাসি, কিছু ভালোবেসো… বৃষ্টির রাতে নেই ক্লান্তির ঘুম আছি তুমি-আমি আর রাত নিজঝুম। ছল ছল চোখে তুমি আষাঢ়ের মেঘ পুষে রেখেছিলে যেই কাজলা আবেগ সে আবেগ ঝরঝর বুকের পাড়াতে ঝরে যাক আজ এই বৃষ্টির রাতে। তুমি কি পাচ্ছ ভয় কাঁপছো দ্বিধাতে এই চোখে রাখো চোখ হাত রাখো হাতে…
-
ব্যবধান
আমি মাটির সঙ্গে কথা কই আমি বৃষ্টিতে পাতি হাত আর তোমার জন্য অপেক্ষা করি সারাদিন সারারাত… তুমি পাখির সঙ্গে দিয়েছো উড়াল পাখিতো ফিরেছে নীড়ে বলে যাও কোন অপরাধে এই বন্ধন দিলে ছিড়ে। জীবনের শত ফজর পেরিয়ে বাদ মাগরিগ-এশাতে চেষ্টা করেছি সম্পর্কের তেল-জল টুকু মেশাতে কিন্তু তোমার আকাশের সাথে সখ্য আমি মাটিতেই শুধু দক্ষ…
-
আগুনের মেয়ে তুমি / সাইফ আলি
আগুনের মেয়ে তুমি ছুয়ে দাও চাঁদ তরল জোছনা আসে নেমে এ কেমন বিমূর্ত হৃদয় তোমার সমস্ত রাত যায় থেমে… চোখের দৃষ্টি খোঁজে মাংশের ভাজে মেলেনা কখনো তাই হৃদয়ের খোঁজ আঙ্গুল ছুয়ে দেখে ত্বকের কাগজ হৃদয় বসত বাধে গহীনে সলাজে আগুনের মেয়ে তুমি আমিও যে বাতাসের ছেলে এক হয়ে মিশে যাই এসো এই রাতে বিগলিত চাঁদ…
-
নিষেধ
হঠাৎ তোমায় দেখতে পেলাম চৌরাস্তার মোড়ে কি এক ভীষণ বিষন্নতায় কালো কিন্তু তোমার বুক পকেটে ঝুলিয়ে রাখা গ্লাসে চমক দিয়ে উঠছিলো খুব গাছ চুয়ানো আলো… চোখের পাড়ায় উথাল পাথাল দুলছিল খুব নদী হয়তো ছিলো আকাশ জুড়ে কালো মেঘের ধাওয়া কিন্তু আমার বৃষ্টি শুধু জানলা দিয়েই দেখা নিষেধ ছিলো ঝড়-বাদলে যাওয়া। দাঁড়িয়ে ছিলাম অনেক সময় তাকিয়ে…
-
নালায়েকের সুখ সন্ধান
তোমার শরীর থেকে বের হলো নদী বয়ে গেলো সমুদ্রে এবং অযাচিত জড়তার গ্রাসে হারানোর ত্রাসে শুধুই পাঠক আমি অনর্গল পাঠ করি; ছুইনি কখনো… তোমার শরীর থেকে বৃষ্টি এলো নেমে সবাই ভিজিয়ে নিলো ফসলি জমিন আমি শুধু হতভাগা মরুশুষ্ক চোখে তাকিয়েই থাকি- আর কতো বৃষ্টি হবে; প্লাবনের কতক্ষণ বাকি… তোমার দীঘল চুলে সন্ধ্যার ফেরারি পাখিরা খুঁজে…
-
একদিন পলাশের
১ লাশ ছিল না কি নিহত পলাশ ছিলো জানতে চাওনি; হয়তো কতক ভয় আর ছিলো সব শুকনো পাতার মচমচে ক্ষয় ২ রঙিন পলাশ ডালে না ঘুমিয়ে মাটিতে গড়ায় শুকনো পাতার বিছানা বালিশে ঘুম অবসর হয়তো বড়াই এতো বললাম ভাঙিওনা ঐ পলাশের ঘুম দিলে তো ভাঙিয়ে হয়নি বলেই রাত নিজঝুম ৩ ক্যানভাস জুড়ে রং ঢেলে দিই…
-
কেমনতর ঘর গো তোমার
পেছন টানে ফিরলে পাখি ঘরে গুটিয়ে নিলে ডানা এখন আমার চোখের পাড়ায় মেঘ জমেছে শুধু বৃষ্টি তবু মানা। ব্যালকোনিতে দাঁড়িয়ে আছি বাড়িয়ে আছি হাত দারুণ ব্যথায় লক্ষ তারা কাঁপছে সারা রাত… চাঁদটা কেমন পানসে যেনো জোছনা ধরায় জ্বালা বলবো কাকে- ‘বিছনা ছাড়ো ঘুম পেয়েছে খুব, মেঘলা চোখে দাঁড়াও তুমি এবার তোমার পালা।’ বলবো কাকে- ‘অফিস,…
-
তুমি ছিলে সারা রাত
শরীর সেদিন শরীর খোঁজেনি মন খুঁজেছিলো মন, চৌরাস্তায় দাঁড়িয়ে দেখেছি সন্ধ্যার আয়োজন। জানালায় ছিলো তীক্ষ্ণ দৃষ্টি- আঁধার জমেছে শুধু পদ্মার বুকে চর জেগেছিলো ধু-ধু। তোমার চুলের গন্ধ পেয়েছি ছুতে পারিনি সে চুল, রাত্রির কোলে ঘুমিয়ে পড়েছে অদ্ভুত কিছু ফুল! আমি সে ফুলের পাপড়ি ছোবো কি সেই ছুয়ে দিল হাত; কিছুই ছিলোনা সঙ্গে আমার তুমি ছিলে…