• রাতের আঁধার কেটে আসে যদি স্বর্ণালি ভোর / সাইফ আলি

    রাতের আঁধার কেটে আসে যদি স্বর্ণালি ভোরনাইবা আমি তার সাক্ষী হলাম, সে আলোর ছোঁয়া পাবে আমার কবর।।তোমাদের কানে কানে ঢেলে যাই আজ সেইকাঙ্খিত ভোরের খবর… আমাদের ডানাগুলো ভেঙে দেয় দিকবুকের আকাশ জুড়ে বিশ্বাসী তারা তবু করে ঝিকমিকযে তারার রোশনিতে পারে পথ খুঁজে নিতেসাহসী নাবিকভেদ করে শত বাঁধা, আঁধারের ঘোর। শাহাদাৎ পেয়ালায় ঠেকাতে এ ঠোঁটতাকওয়ার ঘ্রাণ…


  • মনের ক্ষত মনের চোখে দেখতে যে না পারে / সাইফ আলি

    মনের ক্ষত মনের চোখে দেখতে যে না পারেকেমন কোরে মনের ব্যথা বুঝাই বন্ধু তারে? মুখের ভাষায় যায় না বলা কতো কথা থাকেচোখের উঠোন ভরে সে এক শিল্পী ছবি আঁকে!সেও না পারে আঁকতে যারে, আঁকতে পারে মন;সেই ছবির ভাষা বুঝতে মনের চোখের প্রয়োজন।।অমন চক্ষু পেলাম নারে… জগৎ ঘুরে ছাই হই পুড়ে না জানি কার খোঁজেআমি যারে…


  • পৃথিবীটা খুব ছোটো হয়ে গেছে পাখি / সাইফ আলি

    পৃথিবীটা খুব ছোটো হয়ে গেছে পাখিবন মন নেই শরীরেই বাসা বাঁধো,শ্রোতাহীন এই জনপদে কেনো বৃথাআলো ফুটতেই প্রতিদিন গলা সাধো? এখানে ওখানে রাস্তার আশেপাশেপোকা ধরে গেছে মনুষ্যত্বের লাশেলোভাতুর জীভ লকলকে উচ্ছ্বাসেপেতে আছে শত সহস্র নীল ফাঁদও।। খুব সাবধানে খুব সাবধানে পাখিএসো শিকারীর দিকে নিবিড় দৃষ্টি রাখিপোষমানা কোনো বন্ধুর আহ্বানেসহজ না করি ছোটোখাটো অপরাধও।। ০২.০৮.২৩


  • আজ মেঘলা দিনে মন হারাবো / সাইফ আলি

    আজ মেঘলা দিনে মন হারাবো, বৃষ্টি হবোতোর ডাগর ডাগর ঐ দুচোখের দৃষ্টি হবোআজ কান্না হবো হাসি হবো ধ্বংস হবোফের সৃষ্টি হবো; আজ বৃষ্টি হবো।। আজ মেঘলা দিনে সৃষ্টি হবে কাব্য কলাজ্বলবে আলো, আসবে ভেসে মেঘের গলাসেই ভরাট গলার শব্দে কারো কাপলে পাখাআমি বৃক্ষ হবো, জাপটে ধরুক আমার শাখা।।আমি প্রেমিক হবো, ঐ দুচোখের দৃষ্টি হবো। আজ…


  • তুমি পাশাপাশি হাঁটা দুঃখ আমার / সাইফ আলি

    তুমি পাশাপাশি হাঁটা দুঃখ আমারবুকের গভীরের দীর্ঘশ্বাসতুমি সুখের আগুনে পোড়া সময়হারানোর ব্যথা, কষ্ট, ভয়।। আমি মুঠো খুলে দেখি নেই সে আঙুলআমার দিকে কারো চাহনি ব্যকুল,বুকের পাঁজরে ঠান্ডা বাতাসভরে হাঁটতে হাঁটতে হচ্ছি যে ক্ষয়।। নিভে গেলে বাতি আঁধার রাতইহয়তো জীবনের শেষ আশ্রয়;যদি ফিরে আসো, যদি ভালোবাসোদেখে নিও পাখি রুখবে প্রলয়।। ২৫/০৭/২৩


  • যেই বাতাসে গন্ধ তোমার / সাইফ আলি

    যেই বাতাসে গন্ধ তোমারসেই বাতাসে উড়িও ফুল নেই তো তোমার জুড়ি… তুমি ফুটলে যখন আকুল হলো বননিশি কালো রাতের কেশে তারার আভরণতুমি করলে চুরি মন,তুমি করলে চুরি… পাহাড়ি ফুল পাথর গলে এমন তোমার জ্যোতিহাত পেতেছি হিসেব করে দেখিনি লাভ ক্ষতি।।তুমি ঠিক করো দিনক্ষণআমি হৃদয় দিয়ে মোহর তোমায় করবো আলিঙ্গন।।ও ফুল নেই তো তোমার জুড়িতুমি ঝর্ণা…


  • কোথায় তোমার প্রেমের নদী / সাইফ আলি

    কোথায় তোমার প্রেমের নদীকোথায় তোমার জল,তোমার দেওয়া দুখ সাগরেরপাইনি খুঁজে তল।। প্রজাপতির রঙিন পাখায়কিংবা ফুলে ফুলেচোখ রেখেছি থাকবো বলেবন্ধু তোমায় ভুলে।।হয়নি তারা সঙ্গী কেহসব কি তোমার দল? মনের ব্যথা মনেই চেপেচাঁদ তারাদের বলিচল সারারাত বন্ধু হয়েখেলবো গানের কলি।।আমায় তারা দেয় ফিরিয়েকোরে নানান ছল। রূপ সাগরে ডুবে মরেএকলা একা চাঁদও,ও চোখ বলে আড়াল পেলেইতুমিও নাকি কাঁদো!…


  • বন্ধুরে তোর সহজ সরল অংকটা খুব জ্বালাচ্ছে / সাইফ আলি

    বন্ধুরে তোর সহজ সরল অংকটা খুব জ্বালাচ্ছেসূত্ররা সব পাখির মতো একলা ফেলে পালাচ্ছেআমি অঙ্কে কাঁচা এমন তো নয় তবুও কেমন ঘামছি আজবুকের ভিতর ঘন্টা বাজে শুনতে কি পাস তার আওয়াজ!! কোন আকাশের দরজা খুলে দাঁড়িয়ে আছিস কোথায় তুইতোর খোঁজে আজ বেরিয়ে দেখি তারার মতোন হাসছে জুঁই!!তুই কি এখন রাজত্বে তোর ইচ্ছে মতোন করিস রাজ? একসাথে…


  • খোলা জানালায় হাত রেখেছি / সাইফ আলি

    আমি আজখোলা জানালায় হাত রেখেছিতোমার খেলায় উৎরে গেছিআমাকে পারোনি হারাতেআমি পেরেছি নিজেকে নিজের মতোগুছিয়ে একা পা বাড়াতে…. মেঘে ঢাকা চাঁদ সকল অপবাদ ছিন্ন করেউঠলে তখন এই শহরেতোমাকেও স্বাগত; এসো তুমিওদু’হাতে পারো যা লুফে নিও…কেউ দেবে না বাধা সে রাতে। সঙ্কীর্ণ সময় পার করেছিএখন অসীমের পথ ধরেছিচিনেছি আমার মঞ্জিলে মাকসুদডেকো না, পারবেনা ফেরাতে… ০৩/০৭/২৩


  • তোমার দেখানো পথ ভুলে গিয়ে / সাইফ আলি

    তোমার দেখানো পথ ভুলে গিয়ে অযথা এনেছি দ্বন্দতবু আকাশের দরজা তোমার করোনি এখনো বন্ধরহম ধারায় ভেসে ভেসে আজ ঘাটে যে ভীড়াবো তরীভরা শূন্যতা লুকাবো কোথায়, এ বিষাদ শর্বরী ।। তারা গুণে গুণে রাত ক্ষয়ে গেছেবুড়ো হয়ে গেছে বটসব সঞ্চয় ঢেলে দিতে রাজি মিটাতো এ সংকট;মনে প্রশান্তি দাও, কুদরতি হাত বাড়াও তোমার, ধরি… জীর্ণ বস্তি তবু্ও…


  • শহরের চাঁদ নিজেকে দিওনা ধোকা / সাইফ আলি

    শহরের চাঁদ নিজেকে দিওনা ধোকাজোছনার জালে আটকাতে পারবে নাতুমি মেঘের আড়ালে লুকাওএই ঘড়ির কাটারা তোমাকেও ছাড়বে না।। শত যানজট ভেঙে ঘরে ফিরতেই দেরিতুমি সেই অবেলায় জোছনা করছো ফেরিশহরের চাঁদ তুমি কি ভীষণ বোকা-পরাজিত তুমি, কেনো ভাবো হারবে না? ওগো শিউলি বকুল হাস্নাহেনারা শোনোব্যাংকে এখনো তোমাদের নামে একাউন্ট নেই কোনোতাই ভালোবাসাটুকু জমা করা হচ্ছেনা। এই শহর-থিয়েটারের…


  • মনে না মানে যদি / সাইফ আলি

    মনে না মানে যদিশুকিয়ে যাবে নদীকে নেবে নিরবধি সাগর পানেছুটে চলার দায়।যদি মনে না চায়… মনে না হলে বোঝাসে বোঝা বহন সোজা,চাপানো সামান্যটাওদেয় না মনে সাই… মনে না ধরলে বাগানফুলেরা ছড়ায় না ঘ্রাণ,পাখিরা সমস্বরেবেসুরো গান গায়… ৩০/০৫/২৩


  • ইন্দুরে খাক সোনার দলিল / সাইফ আলি

    ইন্দুরে খাক সোনার দলিলতুই খা বাজান ভাত,থাকতো যদি আমার এখনবলিষ্ঠ দুই হাত!! চোখের জ্যোতি নেই এখন আরমরলি ক্ষতি নেইকরছি দুআ দিনগুলো তোরকাটুক আনন্দেই।।বাজান করতি যদি ধাড়ে ইদুরসমূলে উৎখাত! ভাবছিস তুই আগের মতোশিয়াল কুকুর নেইসব হারাবি ভিটে মাটিমনের অজান্তেই।।বাজান ইন্দুরে কইল নেইনা বিরামকাটে সারারাত। ২৯/০৫/২৩


  • যে আগুনে পুড়ি আমি / সাইফ আলি

    যে আগুনে পুড়ি আমিযেই জলে ভাসি,সে আগুন না ছুঁয়েইসেই জলে না নেমেইকরো হাসাহাসি।। কারো কারো জীবনের অর্থঅভিধান ঘেঁটে বের করা যায় না,কোনো কোনো কবিতার মর্মভাষা জ্ঞান খাটিয়েই ধরা যায় না।।যতটাই পথ চলা হোক পাশাপাশি… কতো কথা থাকে কতো স্বপ্নযাপিত এ জীবনের আড়ালেবেজে ওঠে প্রিয়তম কত সুরহঠাৎ জীবন থেকে হারালে। ঝরে পড়া বকুলের গন্ধবুকে ধরে বেশিক্ষন…


  • মনের কথা বল / সাইফ আলি

    এই জল-জোছনা জলভেজায় শতদলতুই মনের কথা বল সখী আজমনের কথা বল।। ঝিঁঝি ঝিঝি চতুর্দিকেজোনাক জোনাক মনরূপোর জলে কি টলটলেমায়াবী উঠোন।।ও উঠোন তো নয় শীতল পাটিবিছিয়ে বসি চল। এই রাত যেনো তোর চুলআর দরিয়া দুই চোখমন-মরুভূমি তোর ছোঁয়াতেফুল বাগিচা হোক। দুরুদুরু কাঁপন বুকেরশুনতে কি পাস তুই,তোর কাজল গলা বৃষ্টি যখনআলতো করে ছুঁই??তোর কান্না হাসি দুটোই আনেএই…


  • আমি কোন সাগরের জল সেঁচেছি / সাইফ আলি

    আমি কোন সাগরের জল সেঁচেছিকোন পাথরের মন যেচেছিকোন পাহাড়ের চুড়ায় উড়োমেঘের কাছে প্রেম বেচেছিসারা জীবন ধরে;আমি ফিরছি মুসাফিরের বেশে আমারই শহরে!! যার আছে দুই পাখির ডানাকে বেঁধে দেয় তার সীমানা;কার দু’চোখে তার বিরহেবৃষ্টি খেলা করে?? আমি ঘুমিয়ে পড়ার ভান করি রোজস্বপ্ন দেখার লোভে,স্বপ্নরা ঘাড় বাঁকিয়ে রাখেনা জানি কোন ক্ষোভে! পাতাবাহার দুঃখটা যারমুখে মুখে তার সমাচারযতই…


  • ঠান্ডায় বসে তবু কপালটা ঘামছে / সাইফ আলি

    ঠান্ডায় বসে তবু কপালটা ঘামছেমুদ্রার মান নাকি ক্রমাগত নামছে। নামছে মানুষের নীতির পারদটাভালো কি মন্দ বিচারের বোধটা!উঠছে দ্রব্যের মূল্য দেদারসেমানিয়ে নিতে তাতে সবাই কি পারছে?ভয়ে ভয়ে ধরে আছি মানিব্যাগ খামছে! ঠান্ডায় বসে তবু কপালটা ঘামছেমুদ্রার মান নাকি ক্রমাগত নামছে। শান্ত চারপাশ কারো কোনো কথা নেইতবু অস্বস্তি! না না নিরবতা নেই।এ বুকে পাতো কান, কিছু কি…


  • ফুল পাখিদের দুঃখটা / সাইফ আলি

    ফুল পাখিদের দুঃখটা কেউবুঝলো নারে বুঝলো না,শুকনো পাতার মর্মরে তারযন্ত্রণা কেউ খুঁজলো না।। দেখলো নদীর জোয়ার ভাটাপাতলো সুখের জাল,উঠলে জালে পাবদা পুটিপড়বে পাতে কাল;যতই মাছের মতো ছটফটায়াহোক না জীবন পারকিসে যন্ত্রণা তার লাঘব হবেসেই উপশম খুঁজলো না। ইট পাথরে লাগলো এসিপদ্মা ধু ধু চরশইলে যেনে হাত বুলায়াপুড়াইছে অন্তর।।হাইরে অন্তর পুড়ার গন্ধ নাকিভীষণ চমৎকারতাইরে আগুন লাগায়…


  • মুকুলে আমার ভরে গেছে বন / সাইফ আলি

    মুকুলে আমার ভরে গেছে বনমৌ মৌ গন্ধে বিমোহিত মনএই জীবন কানন শেষ হলে দর্শনঘুচাও দুচোখ থেকে এই আকর্ষণ।। পেয়ালা যদি আর খালি নাই থাকেপ্রস্তুত থাকি যেনো তোমার ডাকেসাড়া দিতে, দয়াময় দূর করে দাও ভয়সহজ করে দাও কবরের আলিঙ্গন।। পাথর পুড়িয়ে তুমি জ্বেলেছো যে আগুনসে আগুন সইবার শক্তিও নাইইব্রাহিমের মতো ভক্তিও নাইতবুও তোমার চেয়ে কে আছে…


  • আমি অন্ধকারে পথ পেয়েছি আলোয় দিশেহারা / সাইফ আলি

    আমি অন্ধকারে পথ পেয়েছি আলোয় দিশেহারা,আমায় রেখো তাদের পথে তোমায় পেয়েছিলো যারা।। আমার মনের আকাশ নীলেযেটুক দুঃখ ঢেলেছিলেসেটুক ছিলো রহম ধারাআমি বুঝেছি ইশারা, তোমার গোপন ইশারা!আমায় রেখো তাদের পথে ভালোবেসেছিলো যারা… তুমি পোড়াও যদি পুড়িআমার অবাধ্য মনঘুড়িথাকুক তোমার নিয়ন্ত্রণে… আমার শূন্য চোখের ধারেযে জল, বাসলে ভালো তারে;দিলে ক্ষমার অঙ্গিকার!আমায় রেখো তাদের দলে তোমায় ছাড়া এ…