• মুকুলে আমার ভরে গেছে বন / সাইফ আলি

    মুকুলে আমার ভরে গেছে বনমৌ মৌ গন্ধে বিমোহিত মনএই জীবন কানন শেষ হলে দর্শনঘুচাও দুচোখ থেকে এই আকর্ষণ।। পেয়ালা যদি আর খালি নাই থাকেপ্রস্তুত থাকি যেনো তোমার ডাকেসাড়া দিতে, দয়াময় দূর করে দাও ভয়সহজ করে দাও কবরের আলিঙ্গন।। পাথর পুড়িয়ে তুমি জ্বেলেছো যে আগুনসে আগুন সইবার শক্তিও নাইইব্রাহিমের মতো ভক্তিও নাইতবুও তোমার চেয়ে কে আছে…


  • আমি অন্ধকারে পথ পেয়েছি আলোয় দিশেহারা / সাইফ আলি

    আমি অন্ধকারে পথ পেয়েছি আলোয় দিশেহারা,আমায় রেখো তাদের পথে তোমায় পেয়েছিলো যারা।। আমার মনের আকাশ নীলেযেটুক দুঃখ ঢেলেছিলেসেটুক ছিলো রহম ধারাআমি বুঝেছি ইশারা, তোমার গোপন ইশারা!আমায় রেখো তাদের পথে ভালোবেসেছিলো যারা… তুমি পোড়াও যদি পুড়িআমার অবাধ্য মনঘুড়িথাকুক তোমার নিয়ন্ত্রণে… আমার শূন্য চোখের ধারেযে জল, বাসলে ভালো তারে;দিলে ক্ষমার অঙ্গিকার!আমায় রেখো তাদের দলে তোমায় ছাড়া এ…


  • শূন্যে তুমি কাব্য রচো / সাইফ আলি

    শূন্যে তুমি কাব্য রচো, শূন্যে তোমার ঘরবন্ধু তোমার শূন্যটা না ভীষণ স্বার্থপরতোমায় গোটা একলা নিলোআমায় কেবল ধরিয়ে দিলোসব হারানোর ডর!বন্ধু তোমার শূন্যটা না ভীষণ স্বার্থপর… ০৩/০৪/২৩


  • অনুকবিতা ৪৬ / সাইফ আলি

    তোমার কথা লেখবো বলে কলম ধরিডর করে খুব, অনেক ভেবেনিজের মুখেই ছিটিয়ে থুতুঘুমিয়ে পড়ি। ০৪/০৪/২৩


  • স্বাধীনতা / সাইফ আলি

    তুমি ফুলে ফুলে ওঠা বুকের জমিনে বাতাসের বিপ্লবতুমি কবিতায় রাঙা রাজপথভেঙে পাখিদের উৎসব! তুমি একা বেড়ে ওঠা শিশুটির চোখনীল নীল নীলাকাশতুমি যুবকের বুক যুবতীর ঠোঁট, ভালোবাসা একরাশ। তুমি স্বাধীনতা, তুমি ভাঙা গড়া, তুমি দুকূল ভাসানো নদীআমি ঘুমাতাম খুব ঘুমাতাম আজ তুমি না হতাম যদি। ২৮/০৩/২৩


  • অনুকবিতা ৪৫ / সাইফ আলি

    পথের কাটারা থাক জেগেক্লান্ত দুচোখ যেনো ঘুমিয়ে না পড়ে,এলোমেলো ভাবনার ভারেবিচ্যুত হলে যেনোআমার পক্ষ হয়ে লড়ে। ১০/০৩/২৩


  • হারানোর পথ কার জানা / সাইফ আলি

    হারাবার পথ কার জানা?হারাতে যে চায়বাতলাও হারানোর পথ,কেনো তাকে ধরে আনো,বেঁধে রাখো আঁটোসাটো করে?থাকতে যে চায়, কখনো তো হাত ধরেকাছে টেনে করোনা আপন…আমিও হারিয়ে যাবো দেখো, হৃদয়ের পিঞ্জরেখুব করে বাঁধবে যখন। ১০/০৩/২৩


  • ভাঁটফুল / সাইফ আলি

    তোমাদের ঘ্রাণ নিতেকখনোও নামিনি যে পথেসে পথেই দল বেধে কেনো ফুটে থাকো?কিছুই বলোনা তবু কেনো যেনো মনে হয়আমাকেও ফুল হতে ডাকো!চোখ নেই, তবু চেয়ে থাকো…. ১০/০৩/২৩


  • আমি বাজার করতে শিখিনি এখনো / সাইফ আলি

    আমি বাজার করতে শিখিনি এখনোঠকে যাই বারবার,কিভাবে শিখবো বলো এ জটিলহৃদয়ের কারবার।। তুমি ভাবুকের মতো পড়ে ফেলো চাঁদপড়ে ফেলো গ্রহ তারানিশ্বাসে করো প্রেমের আবাদবিশ্বাসে ঘরছাড়া।।আমি কিছুই পারিনা নিজেকে সে কথাবোঝাই হাজারবার… আমি একটাই শুধু কৌশল জানিএকটাই পথ চিনি,প্রিয়তমা আসো সে পথেই হোকহৃদয়ের বিকিকিনি।।খুব সংক্ষেপে বাঁধা পড়ি,গড়িলাল নীল সংসার। ২৮/০২/২৩


  • মাটির প্রেমে মজলিরে মন / সাইফ আলি

    মাটির প্রেমে মজলিরে মনমালিক তোরে ডাকবে যখনতখন তাঁরে কি বুঝ দিবি বলমাটির দেহ ঘুমাক পড়েতাঁর দুয়ারে চল।। সপ্ত আকাশ তারার মেলাযে নাম জপে সারাবেলাযে নাম জপে বৃক্ষরাজিপাথর-মাটি-জলযে যা বলে বলুক রে মনতাঁর দুয়ারে চল।। তাঁর দুয়ারে খালি হাতেকেমনে যাই, কি নিই সাথেঅশ্রুদানায় ভরে তুলি শূন্য করতল।। দুদিনের এই সফর শেষেফিরবি যখন নিজের দেশেকি কৈফিয়ত দিবিরে…


  • হাঠাৎ সেদিন জানলা দিয়ে / সাইফ আলি

    হাঠাৎ সেদিন জানলা দিয়েহাত বাড়ালো কেউতোমরা দেখো শান্ত নদীআমি দেখি ঢেউ… হঠাৎ সেদিন হাত বাড়ালো-গোলাপ রাঙা হাতেশিউলিটুকু থেঁতলে গেছেঝরলো যে শেষরাতে। হঠাৎ সেদিন…হঠাৎ সেদিন চোখ খুলে তারআকাশ পানে চাওয়া,তোমরা দেখো আসলো সে, তারদেখলাম আমি যাওয়া!থামতে বলে লজ্জা পেতেচাইনি আমি জানো,সুঠাম সে ঠিক, তার ভেতরেরআত্মাটা দুমড়ানো! হঠাৎ সে যেই হাকলো- ওগো,শুনছো প্রিয়তমা;আমরা যাকে খুন করেছি!তার কি…


  • আজও ধন্য ধন্য রব ওঠে / সাইফ আলি

    আজও ধন্য ধন্য রব ওঠেতোমার নামে হে রাসূলদরুদ পাঠে হৃদয় মাঠেশিশির জমে, ঝরে বকুল।। তোমার দেখানো পথেহাজার গোলাপ যায় ঝরেভুলে সকল স্বার্থ তাদেরবিশুদ্ধ প্রেম অন্তরে।।জানি তাদের শাফায়াত তুমিতোমার শাফায়াত হবে কবুল… যখন তোমার প্রতি সালাম পাঠাইদরুদ পড়ি তোমার নামেপাপে তাপে দারুণ খরায়ঠিক তখনই বৃষ্টি নামে। আল্লাপাকের নূর দিয়েদিয়েছো পথ চিনিয়েতুলেছো দুই হাত আবারঅশ্রুতে বুক ভিজিয়ে।।যাদের…


  • তুমি সুরে সুরে গাও / সাইফ আলি

    তুমি সুরে সুরে গাওযেখানে যা পাওআমার গানটা গাওনা,তুমি সব মনে রাখোঠিকঠাক শুধুভুলে যাও আমার পাওনা।। তুমি দ্বারে দ্বারে করো সুখ-দুখ ফেরিআমার দ্বারে তো আসো না,তুমি যতো যায় বলো আমাকে আসলেমন থেকে ভালোবাসো না।প্রিয়, ছলাকলা ছাড়ো, মুখ ফুটে শুধুবলো একবার – চাও না। এই অগোছালো দিন রাত্রির পেটেযাপনের চেয়ে গ্লানি কি?শুধু ফুলগুলো নিয়ে নাড়োচাড়ো, আমিনির্জীব ফুলদানি…


  • তোমার বিষণ্নতার ছাদে / সাইফ আলি

    তোমার বিষণ্নতার ছাদেআমি আসবো কদিন বাদেতুমি আমার জন্যে তোমার মনের দরজা খোলা রেখো,তুমি চাঁদের কাছে এখন নাকি একলা থাকা শেখো? তুমি রাগ কোরোনা প্রিয়আর কদিন বাদেই ছুটিএবার আসলে ফিরেদেখবে আমার পোক্ত হাতের রুটি। অভিমান কোরোনা প্রিয়এই কর্মচারীর প্রেমেকোনো খুঁত পাবে না,খুঁত যা পাবে- দিনযাপনের ফ্রেমে।আর এ খুঁত নিয়েই বাঁচতে হবে এটুক মনে রেখো… তুমি জানলে…


  • তোমার হাতের ছোঁয়া কই / সাইফ আলি

    ও প্রিয় ও… ও প্রিয় সইআমার জানলাতে আলনাতেতোমার হাতের ছোঁয়া কই।। তুমি রাত বিরাতে আসোশুধু স্বপ্নে কেনো হাসো,একটু কাছে আসো দুটোমনের কথা কই।। শিউলি নাকি বেলিতোমার কোনটা প্রিয় ফুল?একটা পরো খোঁপায়করো আর’টা কানের দুল;জোছনা ধোয়া আঁচল দেখেমুগ্ধ হয়ে রই…! ঝর্ণা তোমার হাসি হাসেরাত্রি দোলায় কেশহঠাৎ এলে চোখের পাড়ায়হঠাৎ নিরুদ্দেশ।।নাগাল পেতে তোমার যদিপেতাম কোনো মই… ১৭/০২/২৩


  • নির্ঝর কেঁদোনা / সাইফ আলি

    নির্ঝর কেঁদোনাতোমার ঐ বেদনাতোমারই স্রোতে মিশে যায়…তুমি যদি বলো-‘ঝাঁপ দিই চলোসাগরে’ আমি কি পালাই? তোমার শীতল জলের আঘাতেক্ষয়ে যাক পাথর এ বুকের,তোমার ছোঁয়ায় জাগুক হৃদয়নীড় হোক সবুজ সুখের।।তোমার সুরে তোমার ছন্দেমাতি তোমার ইশারায়। নির্জন পাহাড়ে তোমার বসতিতুমি পাহাড়ের আভরণতোমায় ছুঁলে কি লাভ কি ক্ষতিসে হিসাব করেছে কে কখন।।তোমার দর্শন জাগায় শিহরণতুমি পোড়ো কোন পিপাসায়! ১৭/০২/২৩


  • কি বিষন্ন রোদেলা দুপুর / সাইফ আলি

    কি বিষন্ন রোদেলা দুপুরকি বিপন্ন আহত এ সুর।। মনের জানালা বন্ধদেখছে না কেউ, যেনো অন্ধসময়ের পিঠে সওয়ার হয়েচলেছি দূর বহু দূর… অবসরে সুখ আর শান্তিঘিরে আছে ভুল আর ভ্রান্তিপাথরের জড়তা হৃদয়েদু’ঠোঁটে বিষাক্ত আঙুর। দু’ফোটা এনে দাও বৃষ্টিদাও সে বেলালের দৃষ্টিপিপাসা মিটাও প্রভুকলবে ঢেলে দাও নূর। ১২/০২/২৩


  • আকাশ তখন মগ্ন ভেজা মেঘে / সাইফ আলি

    আকাশ তখন মগ্ন ভেজা মেঘেএকটা চাঁদ আর একটা তারা জেগেঘুম ছিলো না চোখের পাতায় কারো;‘প্রেম কারে কয় বলতে কি তা পারো?’তুমি বললে হঠাৎ,প্রেম কারে কয় বলতে কি তা পারো! আমি দারুণ অবাক চোখে চেয়েভাবছি তুমি চাচ্ছো কি গো মেয়ে!তুমি কি চাও আগুন হয়ে জ্বলিজল না হাওয়া কোনটা কে প্রেম বলি?যেটাই বলি, তুমি কি ধার ধারো?…


  • এ বুকে বিছাও প্রিয়া তোমার জায়নামাজ / সাইফ আলি

    এ বুকে বিছাও প্রিয়া তোমার জায়নামাজতুমি যখন একান্ত মনে প্রভুর তসবিহ করো পাঠতার পাই যেনো আওয়াজআমি পাই যেনো আওয়াজ।। তোমার চোখের জলেকি নিপুণ কৌশলেখোদার আরশ করে জয়তার করি আন্দাজপ্রিয়া বিছাও জায়নামাজ। তুমি আমার ঘরের আলোঅন্তরে প্রেম সুধা ঢালো,একসাথে আজ প্রভু প্রেমেরখুলি নিগুঢ় ভাঁজ।প্রিয়া বিছাও জায়নামাজ… ০৬/০২/২৩


  • এই সুর হারানো রাত / সাইফ আলি

    এই সুর হারানো রাত যে একা কাটছে নাথমকে গেছে সময় যেনো হাঁটছে না,মনের কথা পড়বে এমন দৃষ্টি কারকার ছোঁয়াতে মিটবে এ ঘোর অন্ধকার।। তারায় তারায় রুগ্ন আলোকে বা চাঁদের মুখ পোড়ালো,শাশ্বত প্রেম, আলোর সাথে দ্বন্দ্ব কার? ব্যথার ভারে ন্যুব্জ মনেকে আসে যায় খুব গোপনেহঠাৎ ধরে হারিয়ে ফেলি ছন্দ তার! ০৬/০২/২৩