অনুকবিতা ২৭ / সাইফ আলি

কি যে কামাই ক্যান যে কামাই
আমালনামায় হচ্ছে জড়ো কি যে;
সবার হিসেব ঠোঁটের ডগায়!
নিজের খবর রাখছি না কেউ নিজে।
জিভের তেজে থাকছে না হুশ
নিজের ছ্যাপে যাচ্ছি নিজেই ভিজে।

২৮.০১.২০

মন্তব্য করুন